Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ছারছীনা দরবার শরীফের ১৩৪ তম মাহফিল সম্পন্ন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 13 March, 2024.
in ধর্ম
Reading Time: 1 min read
0
ছারছীনা দরবার শরীফের ১৩৪ তম মাহফিল সম্পন্ন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেছেন- আজ ছারছীনা দরবার শরীফের ১৩৪ তম মাহফিল শেষ হতে চলছে।

এ দরবারের একমাত্র কাজ হচ্ছে মানুষকে তা’লীম, তালকীন ও ওয়াজ নসীহতের মাধ্যমে আমলের দিকে ধাবিত করা। সর্বদা নেক আমলের দিকে মানুষকে উৎসাহিত করা। শতাব্দীর সেরা এই দরবার থেকে ইসলামের পক্ষে অবস্থান ছিল সর্বোচ্চ স্থানে। যেহেতু আমরা কোন দলীয় রাজনীতি করিনা তাই কাহারও সাথে আমাদের কোন দলীয় সংঘাত নেই। আপনারা দরবারে আসবেন একটি উদ্দেশ্য নিয়ে যেন নেক আমল করে আল্লাহওয়ালা হতে পারেন। আপনারা বদ আক্বীদা থেকে বিমূখ থাকবেন। কেননা বদ আক্বীদা মানুষের ঈমানকে চিরতরে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
গতকাল ছারছীনা দরবার শরিফের তিনদিনব্যাপী ১৩৪ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলের শেষ দিন আখেরী মুনাজাতের পূর্বে সংক্ষিপ্ত নসীহত প্রদান করতে গিয়ে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

হযরত পীর ছাহেব কেবলা আরও বলেন- আপনাদের সন্তানগণ আপনাদের ভবিষ্যত প্রজন্ম। এদের আমল, আখলাক, লেবাস, আদব ঠিক রাখতে সারাদেশে প্রতিষ্ঠিত হয়েছে দ্বিনীয়া মাদ্রাসা। আপনাদের সন্তানদেরকে দ্বিনীয়ার শিক্ষায় শিক্ষিত করার উদাত্ত আহবান জানাচ্ছি।

পিরোজপুরের সন্ধ্যা নদীর তীরে অবস্থিত দরবার শরিফে মাহফিলের বিশাল ময়দান মুনাজাতের পূর্বেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় তিল ধারণের কোন স্থান ছিলনা। উল্লেখ্য এ বছর পবিত্র রমজান হওয়ায় বাংলাদেশের সর্ববৃহৎ তারবীর নামাজ লক্ষাধিক মুসুল্লির অংশগ্রহণে এ দরবারে অনুষ্ঠিত হয়।

মাহফিলে ইসলামের মৌলিক বিষয়াবলীর ওপর দলিলভিত্তিক আলোচনা পেশ করেন যথাক্রমে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুফতী মাওঃ ওসমান গণি ছালেহী, ছারছীনা আলিয়া মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ রূহুল আমিন ছালেহী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রিয় মুফতী মাওঃ মাহমুদুম মুনীর হামীম, হাফেজ মাওঃ মোঃ বোরহান উদ্দিন ছালেহী প্রমুখ ওলামায়ে কেরাম।

বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছীনা শরিফের পীর সাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)। আখেরী মুনাজাতে সকলের আমিন আমিন ধ্বনিতে ও ক্রন্দনে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পানির অভাবে কয়েক হাজার হেক্টর জমি শুকিয়ে চৌচির

Next Post

মানবপাচারকারীর মূলহোতাসহ গ্রেপ্তার ২

Related Posts

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল
ধর্ম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল
ধর্ম

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন
ধর্ম

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

Next Post
মানবপাচারকারীর মূলহোতাসহ গ্রেপ্তার ২

মানবপাচারকারীর মূলহোতাসহ গ্রেপ্তার ২

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist