Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

৩৩ বছর আগে মাদরাসায় দান করা জমি কেড়ে নিচ্ছেন ছেলে !

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 17 March, 2024.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
৩৩ বছর আগে মাদরাসায় দান করা জমি  কেড়ে নিচ্ছেন ছেলে !
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শাহীন আহমেদ,কুড়িগ্রাম। ১৬/৩/২৪

  কুড়িগ্রামের উলিপুরে মাদরাসার জমি দখ‌লের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা দক্ষিণ পাড়া এবতেদায়ী ও নূরাণী তালিমুল কোরআন মাদরাসায়। জমির মা‌লিক আমীন উদ্দিন ওই মাদরসার নামে ৫ শতক জ‌মি দান কর‌লেও ৩৩ বছর পর তার ছে‌লে রফিকুল ইসলাম (৫০) সেই জ‌মি জোরপূর্বক দখ‌লের চেষ্টা কর‌ছেন ব‌লে অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে তার বিরু‌দ্ধে।

এ ঘটনায় মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম উলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে পশ্চিম কালুডাঙ্গা দক্ষিণ পাড়া এবতেদায়ী ও নূরাণী তালিমুল কোরআন মাদরাসাটি মসজিদের জায়গায় প্রতিষ্ঠত হয়। পরবর্তীতে আমীন উদ্দিন ১৯৯১ সালের ১২ ডিসেম্বর ওই মাদরাসার নামে পশ্চিম কালুডাঙ্গা মৌজার জেএলনং- ৯৮, খতিয়ান নং ৪৩৬, দাগ নং ১৫৪২ দুই প্লটের ৫ শতাংশ জমি দান করেন। দলিল নং ১১১০৪। এরপর মসজিদ থেকে পৃথক হয়ে ওই জমির উপর মাদরাসার অবকাঠামো নির্মিত হয়ে মাদরাসাটি পরিচালিত হয়ে আসছে।

মাদরাসার জমিদাতা আমীন উদ্দিনের মৃত্যুর ৩০ বছর পর গত ফেব্রুয়ারি মাসে তার ছেলে রফিকুল ইসলাম মাদরাসায় তার বাবার দান করা জমি দখল করার জন্য মাদরাসার সীমানায় ঘর নির্মাণ করতে আসেন। এমতাবস্থায় মাদরাসার পরিচালনা কমিটির পক্ষ থেকে ৯৯৯  ফোন দিয়ে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে  কাগজপত্র দেখে বিষয়টি সমাধান করার আশ্বস্ত করেন।স্থানীয় গৃহবধূ বিজলী বেগম জানান, আমার বিয়ে হয়ে এসে দেখেছি এখানে মাদরাসা রয়েছে। এলাকার ছেলে-মেয়েরা এখানে আরবি পড়ে আসছে। এখন নতুন করে শুনছি জমি ফেরত নিয়ে মাদরাসা বাতিল করে নাকি বাড়ী নির্মাণ করবে।

আরেক স্থানীয় বেলাল উদ্দিন (৭২) জানান, এতদিন থেকে মাদরাসা চলছে ঝগড়া-বিবাদ কিছুই নাই। হঠাৎ কি হলো পুলিশ আসার পর থেকে ভয়ে ছেলে-মেয়েরা মাদরাসায় পড়তে আসতে চায় না। এখন ছাত্র-ছাত্রীদের উপস্থিতি খুব কম।

এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন, আমার বাবা এবতেদায়ী মাদরাসার জন্য জমি দান করেছেন (দলিলে উল্লেখ আছে) এখানে কোন এবতেদায়ী মাদরাসা নেই। তাই দীর্ঘদিন মাদরাসা পরিচালিত না হওয়ায় আমি ওই জায়গায় ঘর নির্মাণ করেছিলাম।

মাদরাসার কমিটির লোকেরা আমার ঘর ভেঙে নিয়ে গেছে।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, মাদরাসা পরিচালা কমিটির পক্ষ থেকে ৯৯৯ ফোন পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়ে দুই পক্ষকে শান্ত করা হয়েছে। পরবর্তীতে মাদরাসার ওই জায়গা নিয়ে কোর্টে মামলা হয়েছে। 

দৈনিক দেশতথ্য//    

Tags: মাদরাসায় দান করা জমি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নেছারাবাদে এনজিও কর্মকর্তাদের চাপে গৃহবধূর আত্মহত্যা

Next Post

প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে কৃষি মন্ত্রী

Related Posts

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন
শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষা

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

Next Post
প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে কৃষি মন্ত্রী

প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে কৃষি মন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist