Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিদ্যুতবিহীন মনপুরা: তীব্রতাপদাহে ভোগান্তিতে মানুষ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 20 April, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
বিদ্যুতবিহীন মনপুরা: তীব্রতাপদাহে ভোগান্তিতে মানুষ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা: মনপুরা বিদ্যুতের আলো থেকে বঞ্চিত লক্ষাধিক মানুষ। তীব্রতাপদাহে অতিষ্ট রোগীসহ সাধারন মানুষ। সরকার শতভাগ বিদ্যুতের আওতায় আনার ঘোষনা করলেও মনপুরা এখনও ২৪ ঘন্টা বিদ্যুতের আওতায় আসেনি। কেবল মাত্র উপজেলার আশপাশের এলাকায় দৈনিক ২ ঘন্টা বিদ্যুত পেয়ে থাকে তাও রাতের বেলায় রুটিন মাফিক। বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ সাধারন মানুষ। বঙ্গবন্ধুর চিন্তনিবাস খ্যাত মনপুরায় জাতীয় গ্রীড থেকে বিদ্যুত দিয়ে আলোকিত করার জন্য দাবী করছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল শ্রেনীর পেশার মানুষ।

২৪ ঘন্টায় জাতীয় গ্রীডের বিদ্যুতের দাবীতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন নাগরিক কমিটিসহ সকল শ্রেনীর হাজারো মানুষ। সাধারন মানুষের একটাই দাবী জাতীয় গ্রীডের বিদ্যুত। সৌরবিদ্যুতের আলো মিটমিট করে জ্বলে। এটা কোন শক্তিশালী বিদ্যুত নয়। সাধারন বিদ্যুত খরচের চেয়ে এই বিদ্যুতের খরচ অনেক বেশী। ভোলার বিচ্ছিন্ন দ্বীপের একমাত্র উপজেলা মনপুরা যেখানে এখনও ২৪ ঘন্টার মধ্যে ২ ঘন্টা বিদ্যুত পায় তাও রুটিন মাফিক। মুজিববর্ষে ন্যায্যমূল্যে ঘরে ঘরে বিদ্যুত পোঁছে দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। দ্রুত মনপুরায় জাতীয গ্রীডে বিদ্যুত দিয়ে আলোকিত করার দাবি জানিয়েছেন এখানকার সচেতন মহল।

খোঁজ নিয়ে জানাযায়, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ উপজেলা সদর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন রাতের বেলায় দৈনিক ৬ ঘন্টা বিদ্যুত দিয়ে আসছে। গত জুলাই মাসের মাঝামাঝি সময় ১হাজার কেভিএ (১ মেঘাওয়াট) উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেশিনটি ভাষ্ট হয়ে যায়। যার ফলে গ্রাহকের বিদ্যুতের চাহিদা পুরন করতে পারছেনা বিদ্যুত বিভাগ। বিকল্প হিসেবে ৬৫০ কেভিএ ১টি ও ৫০০ কেভিএ ২টি পুরাতন মেশিন চালু করে বিদ্যুত সরবরাহ করলেও তা গ্রাহকের চাহিদা মোটেও পুরন করতে পারছেনা। ৬ ঘন্টার বিপরিতে উপজেলার আশে পাশের এলাকায় ২ ঘন্টা বিদ্যুত সরবরাহ করে বিদ্যুত বিভাগ। ৩টি পুরাতন মেশিনের মধ্যে ১টি মেশিন চালু করে কোন মতে উপজেলার প্রধান বাজার হাজিরহাট ও উপজেলার আশ পাশ এলাকায় দৈনিক ২ ঘন্টা বিদ্যুত দিয়ে যাচ্ছে বিদ্যুত বিভাগ। যার ফলে পুরাএলাকা এখন অন্ধকার। বিদ্যুতের এহন ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ সাধারন মানুষ। গত ৭ই এপ্রিল কালবৈশাখী ঝড়েরর পর থেকে পুরো অন্ধকারে মনপুরা।
বিদ্যুত না থাকার কারনে ব্যবসা-বানিজ্যসহ সকল ক্ষেত্রে বিরুপ প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। বিদ্যুত না থাকায় তারা রাতের বেলায় পড়ালেখা করতে বেশ অসুবিধা পড়তে দেখা গেছে। সরকারী কার্যক্রম চালাতেও বেশ হিমশিম খেতে হয়েছে ।

উপজেলার ৩টি ইউনিয়নে সোলার মিনি গ্রিডের বিদ্যুত রয়েছে। সোলার মিনি গ্রিডের উৎপাদিত বিদ্যুত তাও গ্রাহকরা ঠিকমত পাচ্ছেনা। সকলের একটাই দাবি জাতীয় গ্রিডের বিদ্যুত।
সরজমিনে গিয়ে দেখা যায়, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী তাসনিয়া নিশাত কুপি(বাতির ) আলোতে খুব কষ্ট করে পড়া-লেখা করছে। হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র মোঃ সাঈদ আবদুল্লাহ নিহাল হারিকেনের আলোতে পড়া-লেখা করতে দেখা গেছে। এই চিত্র এখন উপজেলার প্রায় সব বাড়ীতে। ব্যবসায়ীরা সোলার বাতির আলোতে বেচাকিনা করতে দেখা যাচ্ছে। বিদ্যুত না থাকায় সবাই কষ্ট করে দিন পার করছেন। তীব্র গরমে বিদ্যুত না থাকায় চরম ভুগান্তিতে সাধারন মানুষ।
বিদ্যুত গ্রাহক নজরুল ,মোঃ বেলাল হোসেন অভিযোগ করে বলেন, আমরা বিদ্যুত পাইনা । অথচ প্রতিমাসে বিদ্যুত বিল পরিশোধ করতে হয়। কবে বিদ্যুত পাবো তাও জানিনা।
হাজিরহাট বাজার ব্যবসায়ী মোঃ মিজান অভিযোগ করে বলেন, আমরা মাত্র রাতের ১০টার সময় ১ঘন্টার জন্য বিদ্যুত পাই। বিদ্যুতের অভাবে আমাদের দোকানের ফ্রিজ নষ্ট হয়ে গেছে। বাজারের সকল ব্যবসায়ীদের একই অবস্থা। কবে বিদ্যুত পাবো তা বলতে পারেনা বিদ্যুত অফিস।
হাজির হাট মডেল সরকারি মধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বলেন, বিদ্যুতের অভাবে আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা বিদ্যুতের কারনে ঠিকমত পড়ালেখা করতে পারছেনা। আমরা তাড়াতাড়ি বিদ্যুতের এই অবস্থার পরিবর্তন চাই। জাতীয় গ্রীডের বিদ্যুত চাই।

এব্যাপারে আবাসিক প্রকৌশলী মোঃ ফরিদ বলেন, আমাদের ৩টি মেশিন নষ্ট হয়ে গেছে। ১টি মেশিন দিয়ে আমরা পারটাইম এলাকা ভিত্তিক বিদ্যুত দিয়ে যাচ্ছি। আমরা মেশিন মেরামতের কাজ করছি। নতুন একটি মেশিন শীগ্রই আসবে। মেশিন আসলে আমরা আবার আগের মতো বিদ্যুত দিতে পারবো। গ্রাহকদের একটু ধৈর্য দরতে হবে। আমাদের আন্তরীকতার কোন ঘাটতি নেই। এ বিষয়ে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম বলেন,একটি উপজেলার উন্নয়ন অনেকাংশে বিদ্যুতের উপর নির্ভর করে। বিদ্যুত না থাকায় আমাদের অফিসের কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে। চেষ্ঠা করে যাচ্ছি দ্রুত বিদ্যুত সমস্যা সমাধান করতে ।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

১৫ দিনের ঈদযাত্রায় ২৯৪ জনের মৃত্যু

Next Post

আইসিসির গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু

Related Posts

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

Next Post
আইসিসির গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু

আইসিসির গ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist