Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ব্যাংক পরিচালক পরিচয়ে টাকা হাতানো প্রতারক আটক ! 

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 25 April, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ব্যাংক পরিচালক পরিচয়ে টাকা হাতানো প্রতারক আটক ! 
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে অভিনব কৌশলে প্রতারনার ফাঁদ পেতে অগ্রণী ব্যাংক কর্মকর্তার ৬৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়া সেই প্রতারককে স্থানীয়দের সহায়তায় ওই ব্যাংক কর্মকর্তারা গাড়িসহ আটক করে মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। 

বুধবার (২৪ এপ্রিল) রাতে অগ্রণী ব্যাংক হাটহাজারী শাখার ব্যবস্থাপক সায়দুর রহমান দৈনিক আজাদীকে ওই প্রতারককে আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আটক প্রতারক শফিকুর রহমান নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার রশিদুর রহমানের পুত্র। ওই প্রতারক বুধবার অগ্রনী ব্যাংক রাউজান শাখার ম্যানাজার কে একই কায়দায় ফোন করে টাকা চাইলে তিনি বিষয়টি ব্যাংকের  হাটহাজারী শাখা ম্যানাজারকে জানালে ব্যাংক ম্যানাজার তার শাখার স্টাফদের নিয়ে হাটহাজারী সদরের বাস স্টেশন এলাকায় মহাসড়কে পাহারা দিতে থাকে।

এক পর্যায়ে বিকাল সাড়ে চারটার দিকে ব্যাংকের সিকিউরিটি আলী হায়দার দূর থেকে গাড়ির নম্বর দেখা মাত্র সবাইকে সতর্ক করে। গাড়িটি আটকাতে সিকিউরিটি নেজাম উদ্দীন, মাঠ কর্মকর্তা টিটু কুমার শীলসহ ব্যাংকের স্টাফরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়িটি (চট্ট মেট্টো -প- ১৩-১২৩৬) থামাতে সংকেত দেয়।

প্রতারক চক্র দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। বাস স্টেশনের তীব্র যানজটের কারনে তাদের গাড়ি আটকে যায়। চালকসহ ওই প্রতারককে গাড়ি থেকে টেনে বের করার সময় ব্যাংকের স্টাফ টিটু কুমার শীল, আলী হায়দার এবং নেজাম উদ্দীন আঘাত প্রাপ্ত হন। উপস্থিত লোকজনের সহায়তায় তারা গাড়িসহ প্রতারক চক্রের হোতা এবং চালককে হাটহাজারী মডেল থানায় সোপর্দ করে।

জানা যায়, সোমবার ২২ এপ্রিল এক ব্যক্তি একটি দামি প্রাইভেট কার নিয়ে পৌরসভার জেলা পরিষদ ডাক বাংলোয় এসে নিজেকে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পরিচয় দেন। এই সময় ডাক বাংলোর তত্ত্বাবধায়ক তার পরিচয় শুনে তার নাম রেজিস্ট্রারে তালিকাভুক্ত করতে বললে তিনি ঘন্টাখানেকের মধ্যে চলে যাবেন বলে নাম রেজিস্ট্রারে লেখার প্রয়োজন নেই বলে জানান তত্ত্বাবধায়কে। এ সময় তার হুমকিতে তত্ত্বাবধায়ক ঘাবড়ে গিয়ে ওই প্রতারককে রেজিস্ট্রারে এন্টি ছাড়াই রুমে ঢুকতে দেন। 

তবে তত্ত্বাবধায়ক বাদল বিষয়টি অজ্ঞাত কারণে ইউএনও বা প্রশাসনের কাউকে তখনও জানাননি। পরে কথিত প্রতারক পৌরসভার বাস স্টেশন এলাকার অগ্রণী ব্যাংকের ম্যানেজারকে ফোন করে নিজেকে সেই ব্যাংকের পরিচালক পরিচয় দিয়ে বলেন, বিশেষ প্রয়োজনে তার ৬৫ হাজার টাকা দরকার। টাকাগুলো নিয়ে জেলা পরিষদের ডাক বাংলোয় দ্রুত চলে আসার ‘নির্দেশ’ প্রদান করেন তিনি। 

পরে ব্যাংকের উক্ত কর্মকর্তা ওই প্রতারককে তার ব্যাংকের পরিচালক ভেবে ৬৫ হাজার টাকা ডাক বাংলোয় নিজে গিয়ে দিয়ে আসে। তবে টাকাগুলো দিয়ে আসার পর ব্যাংকের ওই কর্মকর্তার সন্দেহ হলে প্রতারককে ফোন করেন। কিন্তু তার হদিস আর পাওয়া যায়নি। 

তাৎক্ষণিক বিষয়টি হাটহাজারী মডেল থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাংলোর সিসিটিভি ফুটেজ চেক করলেও তাতে প্রতারকের ছবি ও গাড়ির নাম্বার অস্পষ্ট থাকার কারণে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ডাক বাংলোর তত্বাবধায়ক বাদলের সাথে এ ব্যাপারে কথা বলতে মঙ্গলবার দুপুরের দিকে ডাক বাংলোতে গেলেও তার দেখা পাওয়া যায়নি। এসময় বাংলোর ক্লিনার পরিচয় দেয়া নুরুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং সন্ধ্যার দিকে বাদলকে বাংলোতে পাওয়া যাবে বলে জানান। এদিকে রেজিস্ট্রারে এন্ট্রি করা ছাড়া ওই প্রতারককে বাংলোর রুমে উঠতে দেয়া তত্বাবধায়ক বাদলের মুঠোফোনে সন্ধ্যার দিকে কল করে পরিচয় জানালে আসছি আসবো করেও দেখা করেনি। প্রায় আধ ঘন্টা পরে পুনরায় ফোন করে কোথায় আছেন জানতে চাইলে এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা হয়েছে কিনা উল্টো এ প্রতিবেদককের কাছে জানতে চায় সে। তবে অজ্ঞাত কারনে সে এ প্রতিবেদকের সাথে দেখা করেনি।

এদিকে আটকের ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী হাটহাজারী মডেল থানা পুলিশের ওসি (ইন্টিলিজেন্স) মো.ওমর দৈনিক আজাদীকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।  

অগ্রণী ব্যাংক হাটহাজারী শাখার ম্যানেজার সায়দুর রহমান বুধবার রাত নয়টার দিকে ঘটনার সত্যতা স্বীকার দৈনিক আজাদীকে জানান, প্রতারকের হাতিয়ে নেওয়া টাকাগুলো তার একান্ত ব্যাক্তিগত। ঘটনার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানিয়েছিলাম। বর্তমানে আমি থানায় অবস্থান করছি, এবং আটক প্রতারকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। 

হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত নুরুল আলম বুধবার রাত সাড়ে নয়টার দিকে এক প্রতারককে তার ব্যবহৃত প্রাইভেট কার এবং চালকসহ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এবি//দৈনিক দেশতথ্য//২৪ এপ্রিল,২০২৪//

Tags: প্রতারক আটক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিশুদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকা শীর্ষক সভা

Next Post

মৌলভীবাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর 

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
মৌলভীবাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর 

মৌলভীবাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধর 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist