Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বড়লেখা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ কর্তৃক গ্রাহকের হয়রানি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 25 April, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
বড়লেখা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ কর্তৃক গ্রাহকের হয়রানি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় পল্লীবিদ্যুৎ সমিতির আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের আওতাধীন প্রায় ২০ হাজার গ্রাহকের ভোগান্তি লাঘবে এ কেন্দ্রের ইনচার্জ রেজাউল করিম খাঁনকে আগামি ৫ দিনের মধ্যে বদলির আদেশ দিয়েছেন মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান।

গত বুধবার দুপুরে ইনচার্জ কর্তৃক গ্রাহক হয়রানী, দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতা, কর্মস্থলে না থাকা ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটসহ নানান ভোগান্তি নিয়ে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত গণশুনানিতে গ্রাহকদের অভিযোগ শুনে তিনি (জিএম) এই আদেশ দেন। এছাড়া গ্রাহক সেবা জোরদারে এ এলাকায় তিনি আরেকটি অভিযোগ কেন্দ্র স্থাপনেরও আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর ও সুজানগর ইউনিয়নের প্রায় ২০ হাজার গ্রাহকের জরুরি সেবা প্রদানের লক্ষে সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে একটি অভিযোগ কেন্দ্র স্থাপন করে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি। একজন ইনচার্জের দায়িত্বে গ্রাহকের জরুরি অভিযোগের সমাধান, ঝুঁকিপূর্ণ লাইন মেরামত, নতুন সংযোগ প্রদান, মিটারের জটিলতা নিরসনসহ সার্বক্ষণিক জরুরি সেবা প্রদানের জন্য এ অভিযোগ কেন্দ্রটি স্থাপন করা হয়। প্রায় ১০ মাস আগে এ অভিযোগ কেন্দ্রে ইনচার্জের দায়িত্ব পান লাইনম্যান রেজাউল করিম খান। কিন্তু তিনি বেশিরভাগ সময় কর্মস্থলে না থাকায় গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। অভিযোগ কেন্দ্রে গিয়েও বা ফোনেও তাকে না পাওয়ায় বিদ্যুৎ সমস্যা সমাধানে গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েন। এছাড়া তিনি গ্রাহকদের সাথে দুর্ব্যবহারও করেন। কর্মস্থলে তাকে ঠিকমতো না পাওয়ায়, ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, ঝড়তুফানে লাইন ছিঁড়ে-যাওয়া, জরুরি সমস্যা সমাধানে তার স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারে অতিষ্ট গ্রাহকরা।

গত মঙ্গলবার বিকেলে কাঠালতলী বাজারে মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নিলে বিষয়টি জানতে পারেন মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান। তিনি দ্রুত ক্ষীপ্ত গ্রাহকদের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বুধবার গণশুনানির আয়োজনের মধ্যে আশ্বাস দিলে গ্রাহকরা এ দিন তাদের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করেন।

গণশুনানিতে ভুক্তভোগি গ্রাহক ছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির বোর্ড চেয়ারম্যান আজিজুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আলিম উদ্দিন, মৌলভীবাজার সদর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) নজরুল ইসলাম মোল্লা, বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মুহাম্মদ শহীদুল ইসলাম, থানা পুলিশের এসআই তপু।

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এবিএম মিজানুর রহমান জানান, সর্বস্তরের গ্রাহকের সেবা প্রদানে পবিস প্রতিশ্রুতিবদ্ধ। পল্লীবিদ্যুৎ সমিতিতে দালালি, কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, গ্রাহক হয়রানি বরদাস্ত করা হবে না। অভিযোগ কেন্দ্রের ইনচার্জ গ্রাহকদের কথা শুনবে না, দুর্ব্যবহার করবে, স্বেচ্ছাচারিতা চালিয়ে যাবে তা হতে দেয়া হবে না। গণশুনানিতে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে বড়লেখার আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ রেজাউল করিম খানকে আগামি ৫ দিনের মধ্যে বদলি করবেন। এছাড়া গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের জন্য এ অভিযোগ কেন্দ্রে জনবল বৃদ্ধি, যানবাহন বরাদ্দ, কাঠালতলী এলাকায় আরেকটি অভিযোগ কেন্দ্র স্থাপনের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিকৃবিতে বায়োটেকনোলজি অনুষদের ১০ বছর পূর্তি ও জাতীয় ডিএনএ দিবস পালন

Next Post

রেললাইনের পাশে অবৈধ পশুর হাট, দুর্ঘটনার শঙ্কা

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
রেললাইনের পাশে অবৈধ পশুর হাট, দুর্ঘটনার শঙ্কা

রেললাইনের পাশে অবৈধ পশুর হাট, দুর্ঘটনার শঙ্কা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist