কুষ্টিয়া প্রতিনিধি: ‘আমার সাথে যারা বিরোধিতা করবে, তারা আল্লার সাথে বিরোধিতা করবে’- কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
৮মে অনুষ্ঠেয় কুষ্টিয়ার খোকসা উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওই আওয়ামী লীগ নেতার আপন ভাই রহি উদ্দিন খানের নির্বাচণী সভায় বক্তব্যে সদর উদ্দিন খান এমন কান্ডজ্ঞানহীন ও অসংলগ্ন বক্তব্য দেন। তার ওই বক্তব্য সম্বলিত ভিডিওটি পরবর্তীতে ফেসবুকে ভাইরাল হয়।
সদর খান তার বক্তব্যে আরো বলেন, আল্লাহ পাক আমাকে দিয়ে উন্নয়ন করাবে। কেননা আমি আল্লার ঘর মসজিদ নির্মান করি। শয়তানরা মসজিদে আসবে আবার গোরস্থানে শোবে। কবরে শয়তানদের যে মাটি চাপা কষ্ট হবে তা কল্পনা করা যায় না। তাই শয়তানদের অনুসারিদের বলবো শয়তানের সাথে না থেকে শাস্তি ভোগ করার দরকার নেই। যারা আমার বিরোধিতা করবে, তাঁরা আল্লাহর সাথে বিরোধিতা করবে। ফলে শয়তানরা মসজিদে আসলেও সুখে থাকতে পারবে না। কোনো ওয়াক্তে শয়তানরা মসজিদে যাবে, কোনো ওয়াক্তে যাবে না। তার ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রহিম উদ্দিন খানের ওই নির্বাচনী সভায় সদর খানের সবশেষ বক্তব্য ছিল- আজকে বলে গেলাম আল্লাহ পাকের রহমতে জয় হবে সুনিশ্চিত।
তার এই বক্তব্য সম্বলিত বিতর্কিত ভিডিও ভাইারল হওয়ায় জেলাজুড়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের শীর্ষ পদধারী দায়িত্বশীল ওই নেতার এমন কান্ডজ্ঞানহীন দলীয় নেতা-কর্মীদেরও ভাবিয়ে তুলেছে। নাম প্রকাশে অনেচ্ছুক স্থানীয় ব্যক্তিরা জানান, “যারা আমার বিরোধিতা করবে, তাঁরা আল্লার সাথে বিরোধিতা করবে”- সদর খানের এমন ঔদ্ধত্যপূর্ণ উক্তি কোন বুজুর্গ ব্যক্তিও করতে পারেন না।
খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়াম্যান পদপ্রার্থী বাবুল আখতার এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সদর উদ্দিন খান তার আপন ভাই রহিম খানকে নির্বাচিত করতে মরিয়া হয়ে উঠেছেন। এরআগে সদর খানের নির্দেশে দলীয় অপর চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতারের এক সমর্থককে অপহরণ ও বেদম মারপিট করা হয়। এই ঘটনাটি পরবর্তীতে জাতীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। দলীয় বিভক্তি ও চরম কোন্দলে খোকসা উপজেলা আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে চরমভাবে কুলষিত ।
উল্লেখ্য, মে অনুষ্ঠেয় নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রহিম উদ্দিন খান ও যুগ্ম সম্পাদক আল মাছুম মোর্শেদ। এছাড়া ড্যামি প্রার্থী রয়েছেন আরো দুজন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ মে ২০২৪
প্রিন্ট করুন










Discussion about this post