Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ভেড়ামারায় তহসিলদারের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা

সাইফুল by সাইফুল
Saturday, 11 May, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ভেড়ামারায় তহসিলদারের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ভেড়ামারা প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারা মোকারিমপুর ইউপির ভূমি অফিসের তহসিলদার শরিফুল ইসলামের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা। ইচ্ছামতো সময় নিয়ে ও অতিরিক্ত টাকা ছাড়া তিনি কোন কাজই করেন না বলে অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা।

এ বিষয়ে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দিয়েও তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন ভূমি মালিকগণ।

নাম প্রকাশ না করার শর্তে এক ভূমি কর্মকর্তা সাংবাদিকদের জানান, দৌলতপুর উপজেলার মৃত জিয়াউল হকের ছেলে তিনি। দৌলতপুর ছাড়াও ভেড়ামারার বিলশুকা ও কুষ্টিয়ার মজমপুরে তার বাড়ি রয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে চলেন তাই অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না।

গত বৃহস্পতিবার (৯ই মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, সেবা নিতে আসা অধিকাংশ ব্যক্তি এর আগেও একাধিকবার এসেছেন। তহসিলদার শরিফুল ইসলাম সেদিনও তাদের নানা অজুহাতে ফিরিয়ে দিচ্ছিলেন। সাংবাদিক দেখে কয়েকজনের কাজ করতে দেখা যায় এবং এক পর্যায়ে সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, আমি লিখতে পারি, লিখাতেও পারি।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, শরিফুলের টার্গেট অসহায় ও দরিদ্র কৃষক। তার নিকট কেউ কাজের জন্যে আসলে নানা অজুহাতে দিনের পর দিন ঘুরিয়ে বাড়িতে লোক দিয়ে কাজ করাবে বলে অতিরিক্ত টাকা নেয়। যা নেয় তার অর্ধেক রশীদ করে। ৩০০/- (তিনশত) টাকার কমে একটি পর্চাও মেলে না।  সে এখানে প্রায় ৬ বছর ধরে কর্মরত আছেন। কিছু বললেই বলে উপরে লোক আছে, কিচ্ছুই করতে পারবেন না ।

ক্ষেমিরদিয়ার থেকে  আসা মালেকা খাতুন জানান, গত তিনদিন থেকে ঘুরছি এখনো কাজের কোন নাম নেই।

ভুক্তভোগী সামিরুন বেগম জানান, ২০২৩ইং সালের ডিসেম্বরে কাজের জন্য টাকা দিয়েছি এখনো কাজ শেষ হয়নি।

বাহাদুরপুরের কৃষক জমিন মণ্ডল জানান, “আমি তহসিলদারকে (শরিফুল) জমি খারিজের জন্য ১০ হাজার ৫০০ টাকা দিয়েছি। আর সে দাখিলা কেটেছে ৭ হাজার ৩০০ টাকার।বাদবাকি পকেটে রেখেছেন।” 

ফার্নিচার ব্যবসায়ী আসাদুল জানান, “আমার ভূমি অফিসের পাশে বাড়ি হওয়ায় ৩০০/- (তিনশত) টাকা নেওয়ার শর্তে  ৫ হাজার টাকার কাজ সে ১৬০০ টাকায় করে দিয়েছে।”

বিভিন্ন জায়গায় বাড়ি থাকার কথা স্বীকার করে শরিফুল ইসলাম বলেন, আমি কোন অনিয়ম-দুর্নীতি করি না। একটি ছেলে দিয়ে বাড়িতে কাজ করায়। তাকেও নিজে বেতন দেয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন জানান, শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পড়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১১ মে ২০২৪

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ওষুধ ব্যবসায়ীদের প্যানেল পরিচিতি ও আলোচনা সভা খুলনায় অনুষ্ঠিত 

Next Post

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist