Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ময়মনসিংহে নয়নাভিরাম সৌন্দর্য ছড়াচ্ছে কনকচূড়া

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 24 May, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
ময়মনসিংহে নয়নাভিরাম সৌন্দর্য ছড়াচ্ছে কনকচূড়া

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :গ্রীষ্মের তপ্ত রোদে জ্যৈষ্ঠের আকাশ থেকে যেন দিনভর অগ্নি ঝরে। পিচঢালা সড়ক থেকেও বেরোয় উত্তাপ। ত্রাহি অবস্থায় একটু জিরিয়ে নিতে গাছের ছায়ায় দাঁড়ায় ক্লান্ত পথিক। তখন তাঁর চোখ আটকে যায় ফুলের রূপের বাহারে। রোদের আলোয় সেই রূপ যেন উছলে পড়ছে প্রকৃতিতে। নাম তার কনকচূড়া। সেই কনকচূড়ার রূপের মাধুর্যে নিমেষেই দূর হয়ে যায় পথিকের ক্লান্তি।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশেই ঈশ্বরগঞ্জের চরহোসেনপুর এলাকায় একটি কনকচূড়া ফুলের গাছ দেখা যায়। ওই পথে চলাচলকারীকে উষ্ণ অভ্যর্থনা দিতেই সবুজের মাঝে ডানা মেলে, সৌন্দর্য বিলিয়ে, নিশ্চুপ দাঁড়িয়ে কনকচূড়া গাছ।

প্রকৃতির মাঝে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি কনকচূড়া ফুলের মৃদু সুগন্ধি ও উজ্জ্বল রং দূরবাহী হওয়ায় গাছের শাখায় শাখায় মৌমাছি ও প্রজাপতিরা এসে ভিড় করে। এ ছাড়া কনকচূড়া গাছের ফুল শেষ হতে না হতেই ফল ধরা শুরু করে। ফল দেখতে গোলাকৃতি ও তামাটে। কনকচূড়া পাতার নিশ্ছিদ্র বুনন ও প্রস্ফুটনের কারণে এই গাছের সৌন্দর্যে নিসর্গপ্রেমীদের মুগ্ধ না হয়ে উপায় নেই। ডালে ডালে ছড়িয়ে থাকার পাশাপাশি গাছের নিচেও পড়ে আছে অসংখ্য কনকচূড়া।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘এই পথ দিয়ে যাতায়াতের সময় বেশ কয়েক দিন ধরে মনোমুগ্ধকর ফুলগাছটি চোখে পড়ছে। প্রথমে এটির নাম জানতাম না। একপর্যায়ে ফুলের ছবি তুলে গুগলের সাহায্যে ফুলের নাম জানতে পারি।’

এ প্রসঙ্গে বনরাজ হর্টি কালচার নার্সারির পরিচালক মো. মহরম আলী বলেন, ‘কনকচূড়া অনেক অনেক উঁচু এলাকায় প্রাকৃতিকভাবেই হয়। তবে আমাদের এই অঞ্চলে খুব একটা চোখে পড়ে না। আমরা প্রয়োজন অনুসারে নার্সারিতে এই গাছের চারা উৎপন্ন করি। রুচিশীল প্রকৃতিপ্রেমীরা এই গাছ কিনে নিয়ে বাড়ির আঙিনায় লাগান।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির সাংবাদিকদের বলেন, কনকচূড়ার আদি নিবাস শ্রীলঙ্কা, আন্দামান, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া। জ্যৈষ্ঠের শুরু থেকে বর্ষাকাল পর্যন্ত এই ফুল-ফলের দেখা মেলে। বিভিন্ন দিক থেকে কনকচূড়া হলো কৃষ্ণচূড়ার ঘনিষ্ঠ আত্মীয়। তবে কৃষ্ণচূড়া গাছের ডালপালা নমনীয় হলেও এই গাছের ডালপালা ঊর্ধ্বমুখী। এই গাছের পাতা ছোট, সরু, রুক্ষ ও কালচে সবুজ। ফুলের রং গাঢ়-হলুদ ও সুরভিময়, পাপড়ি পাঁচটি। বিরাট দ্বিপক্ষল পাতা, শাখায়িত দীর্ঘ হলুদ পুষ্পমঞ্জরি এবং চ্যাপ্টা তামাটে ফলের প্রাচুর্য দিয়ে কনকচূড়া চেনা যায়।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কাল রাজশাহীর মাঠ মাতাবে ঢাকার দুই ক্লাব

Next Post

মধুপুরে কম্বাইন্ডার হারভেস্টারে ধান কাটার উদ্বোধন

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে
জাতীয় খবর

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

Next Post
মধুপুরে কম্বাইন্ডার হারভেস্টারে ধান কাটার উদ্বোধন

মধুপুরে কম্বাইন্ডার হারভেস্টারে ধান কাটার উদ্বোধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist