Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় রাস্তা-ড্রেনের কাজের উদ্ধোধন

সাইফুল by সাইফুল
Tuesday, 23 November, 2021.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় রাস্তা-ড্রেনের কাজের উদ্ধোধন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ প্রায় তিন যুগের দুর্ভোগের অবসান ঘটিয়ে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের পশ্চিম মজমপুর (পুলিশ লাইনের সামনে) বায়তুল জান্নাত জামে মসজিদ সড়কে ড্রেন ও রাস্তার কাজের উদ্ধোধন করা হয়েছে। গতকাল সকালে এ উপলক্ষ্যে সড়কের প্রবেশ মুখে বিশ^াস ট্রেডার্স’র পশ্চিম পাশে কোদাল দিয়ে মাটি কেটে ১৫ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ৫৪৩ টাকা ব্যায়ে ৩ হাজার ৯১৫ মিটার আরসিসি সড়ক ও ৫ হাজার ১৯৫ মিটার ড্রেন নির্মাণ করা হবে। কাজটি এসিএন্ডএফপিটি (জেভিসিএ) নামক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করবে। এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী জুবায়ের মাহবুব জানান, দীর্ঘদিন থেকে এ সড়কটি নির্মাণের জন্য পৌরসভার উদ্যোগ ছিল। কিন্তু করোনা এবং ফান্ড জটিলতার দরুন তা করা সম্ভব হয়নি। অবশেষে বর্তমান মেয়র, প্রকৌশলী শাখা ও কাউন্সিলর সাহেবের আন্তরিক প্রচেষ্টায় এ সড়কের কাজটি শুরু করা সম্ভব হলো। তিনি আরও জানান, এক পাশে ড্রেন এবং সড়কের কাজ করতে এলাকাবাসীর সহযোগীতায় সম্পন্ন করা হবে। নির্ধারিত পরিমাপ এবং এলাকাবাসীর চাহিদার প্রেক্ষিতে কাজটি যত দ্রুত সম্ভব শেষ করা হবে। সেই সাথে এলাকাবাসীকে কোন প্রকার দুর্ভোগে পড়তে না হয় সেদিকেও গুরুত্ব দেয়া হবে বলে তিনি জানান। এ সময় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল, মহিলা কাউন্সিলর হালিমা খাতুন বন্নি, এসও জাহাঙ্গির আলম, একে এম মাহফুজ্জামান, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি নুর আলম দুলাল, আওয়ামীলীগ নেতা ছালামত, বায়তুল জান্নাত জামে মসজিদের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ট্রেজারার, বিশ^াস ট্রেডার্সের রোজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সড়কের কাজের উদ্ধোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, ২০১৫ সালে পশ্চিম মজমপুরসহ অত্র এলাকাটি পৌর এলাকার অন্তভুর্ক্ত হওয়ার পর থেকেই এলাকার মানুষ দাবী করে আসছিল বায়তুল জান্নাত জামে মসজিদ সড়ক ও হাজীর গলি সড়কটি নির্মাণের জন্য। অবশেষে ২০১৯ সালে পৌরসভার অর্থ্যায়ন বিভাগ ইউজিপ-৩ নেতৃবৃন্দকে নিয়ে পৌরসভার তৎকালীন সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদ এলাকাবাসীকে নিয়ে মসজিদ মাঠে এক বৈঠকে সকলের মতামত নিয়ে এলাকার সড়ক ও ড্রেনেজ কাজ করার কথা জানান। পরবর্তিতে করোনার কারণে তা আর হয়ে উঠেনি। এতে করে দৈনন্দিন সাংসারিক পানি, বৃষ্টির পানি জমে সড়কটি প্রায় সারা বছর চলাচলের জন্য অনুপোযোগী হয়ে থাকতো। মুমুর্ষ রোগী, বৃদ্ধ, স্কুল গামী ছাত্র, ছাত্রীসহ সকল পেশাজীবির মানুষ এ সড়ক দিয়ে চলাচলে দারুন দুর্ভোগে পড়তো।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Next Post

মনপুরায় বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
মনপুরায় বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

মনপুরায় বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist