গোফরান পলাশ, কলাপাড়া: ঘূর্ণিঝড় রেমাল বিধ্বস্ত করে গেছে কুয়াকাটা উপকূল।
রেমাল’র আঘাতে মৎস্য, কৃষি, বন, সড়ক যোগাযোগ, বেড়িবাঁধ, শিক্ষা সহ বিভিন্ন খাতে অন্ততঃ ১০০ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
কুয়াকাটা সৈকতের সবুজ বেষ্টনী লন্ডভন্ড করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল। এতে সৈকতের পাশে দাঁড়িয়ে থাকা শত-শত গাছ উপড়ে সৌন্দর্যহীন হয়ে পড়েছে কুয়াকাটা সৈকত।
কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে মাত্র ২ কিঃমি দূরে কুয়াকাটা জাতীয় উদ্যান। এ উদ্যানে ছিল শতশত ঝাউগাছ, কেওড়া ও শাল গাছ। পর্যটকরা এসে এসব গাছের ছায়ায় বসে সমুদ্রের গর্জন সহ নির্মল বাতাস উপভোগ করতো। সেই জাতীয় উদ্যান সমুদ্রের মাঝে বিলিন হয়ে গেছে। শুধু জাতীয় উদ্যানের গাছপালা নয় গঙ্গামতি পর্যন্ত সারি সারি সবুজ বেষ্টনীর গাছ সৈকতে পড়ে আছে। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যায় উপকূলের সুরক্ষা দেয়াল ছিল এসব বনজঙ্গলের গাছ গাছালি। যা পূর্বের যে কোন ঝড় ঝাপটায় উপকূলকে আগলে রেখেছে। সুপার সাইক্লোন সিডর, ঘূর্ণিঝড় আইলা, নার্গিস, মহাসেন, আম্পান, মখা, বুলবুল এর আঘাত থেকেও উপকূলকে রক্ষা করেছে এ সবুজ বেষ্টনী। ব্যাপক ক্ষতি থেকে বাঁচিয়েছে উপকূলকে।
পরিবেশ বাদী সংগঠন বেলা’র কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ সংগঠক মেজবাহ উদ্দিন মান্নু বলেন, ‘গাছ আমাদের উপকারী বন্ধু। এখনই বিজ্ঞানভিত্তিক গবেষণা দরকার, যেভাবেই হোক গাছগুলো রক্ষা করা দরকার। আমাদের দাবি, যে গাছ গুলো উপড়ে পড়েছে সেগুলো যাতে অপসারণ না করা হয়। নতুন ভাবে গাছ লাগানো ও পরিচর্যা করার এখনি সময়।’
পটুয়াখালী উপকূলীয় উপ-বন সংরক্ষক মো. সফিকুল ইসলাম বলেন, ‘যে ক্ষতি হয়ে গেছে তা অপূরনীয়। যে গাছ গুলে পড়ে গেছে তা আমরা সরাবোনা। এতে সয়েল ইরোসন কম হবে। ন্যাচারলি রিকভারি হবে। রিকভারি প্লান হিসেবে আমরা ঝাউ গাছ লাগাবো এ বছর।’
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন










Discussion about this post