Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কর্ণফুলীতে জব্দ হলেই ‘গাড়ির সর্বনাশ’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 2 June, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কর্ণফুলীতে জব্দ হলেই ‘গাড়ির সর্বনাশ’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী থানা কম্পাউন্ড, থানার অধীনে থাকা পুলিশ ফাঁড়ি শিকলবাহা, বন্দর, শাহমীরপুর ও মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকায় গেলেই দেখা যায় বিভিন্ন রকম যানবাহনের ভাগাড়। লাখ লাখ টাকা দামের প্রাইভেট কার, ট্রাক, মিনিবাস, কাভার্ড ভ্যান, ও অহরহ মোটর সাইকেল পড়ে আছে অযত্ন অবহেলায়।

কারণ কর্ণফুলী থানায় নেই কোন ডাম্পিং স্টেশন। সড়ক ও বিভিন্ন ফাঁড়িতে থাকা গাড়ি গুলোর প্রতি নিরাপত্তা ব্যবস্থা বা নজরদারিও কম। ফলে, হরদম গায়েব হচ্ছে এ সব যানবাহনের মূল্যবান যন্ত্রণাংশ। চেকপোস্টে দেখা গেছে কিছু গাড়ির চাকাও নেই। ভেতরে গাড়ির অনেক যন্ত্র চুরি হয়ে গেছে।

অথচ সড়ক দুর্ঘটনা, চুরি, মাদকসহ বিভিন্ন মামলা মোকদ্দমায় আটক ভালো ভালো যানবাহনগুলোর স্থান হয় মইজ্জ্যারটেকের অরক্ষিত সড়ক কিংবা পরিষদের অস্থায়ী থানা কম্পাউন্ডে।
একবার চেকপোস্ট বা থানায় ঢুকলে সেটি আর সহজে বের হতে পারে না। অযত্ন-অবহেলায় পড়ে থাকার কারণে এক সময় দামি এ সব যানবাহন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। নষ্ট হয়। সরজমিন কর্ণফুলীর থানা এলাকা ঘুরেও এ চিত্র দেখা গেছে।

অনেক যানবাহন মালিকদের অভিযোগ, সড়কে বছরের পর বছর গাড়ি পড়ে থাকায় শুধু নষ্ট হচ্ছে না, বিভিন্ন মামলায় জব্দ হওয়া গাড়ির মূল্যবান মালামালও চুরি হয়ে যায়। অবশ্য পুলিশ বলছে, নির্দিষ্ট কোন ডাম্পিং স্টেশন নেই। অনেক গাড়ি রয়েছে, যেগুলোর মামলা এখনো চলছে। তা ছাড়া বিভিন্ন মামলার আলামতের গাড়িও এ সব স্থানে রাখা হয়েছে।

চরলক্ষ্যার পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন ও সামনের খোলা জায়গায় মোটরসাইকেল,
সিএনজি গাড়ি, ব্যাটারি চালিত অটোরিকশা বছরের পর বছর পড়ে রয়েছে। রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে। হারাচ্ছে ব্যবহারের উপযোগিতা। অথচ আদালতের আদেশে নিলামে উঠে কম। ফলে, মরিচা ধরেছে একাধিক যানবাহনে।

ট্রাক গাড়ি মালিকদের অভিযোগ, একটি গাড়ি যদি ৮-১০ বছরে ফাঁকা জায়গায় পড়ে থাকে তাহলে সেই গাড়ির কিছুই থাকে না, এজন্য গাড়ির মালিকরা গাড়ি নিতে আগ্রহ হারিয়ে ফেলেন।
সংশ্লিষ্টরা বলছেন, এসব যানবাহন রাখা হয়েছে আলামত হিসেবে। আলামত জমতে জমতে স্তুপ হয়ে গেছে থানা কম্পাউন্ডও। অথচ সরকারি কোন ডাম্পিং স্টেশন নেই।

সিএমপির পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা বলেছেন, লাইসেন্সবিহীন, চোরাই, দুর্ঘটনাকবলিত, মাদক বহনকারী, অবৈধ মালপত্রসহ বিভিন্ন কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব যানবাহন জব্দ করে, সেগুলো আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কে রাখতে হয়। তবে নির্ধারিত ডাম্পিংয় স্টেশন থাকলে সুবিধা। কিন্তু যদি এ ব্যবস্থা না থাকে। না থাকার কারণে নানা ভোগান্তিতে পড়তে হয়।

কর্ণফুলী থানার একাধিক উপ পরিদর্শক বলেছেন, বেশির ভাগ ক্ষেত্রে মামলা হওয়ার পর আলামত হিসেবে যানবাহন আটকে রাখা হয়। এর মধ্যে কিছু যানবাহন আদালতের নির্দেশে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অপেক্ষা করতে হয় মামলা নিষ্পত্তি পর্যন্ত। আর মামলার দীর্ঘসূত্রতাই আমাদের সবচেয়ে বড় সমস্যা।

এসব পুলিশ কর্মকর্তারা আরো বলেন, ‘মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যায়। এরপর চূড়ান্ত সিদ্ধান্তে আদালত হয় গাড়ি মালিকের কাছে ফিরিয়ে দিতে বলে, না হয় নিলামে বিক্রির আদেশ দেয়। কিন্তু নিলাম প্রক্রিয়া অনেক জটিল এবং সময় সাপেক্ষ। তা ছাড়া দীর্ঘদিন নিলাম না হওয়ায় এগুলো বিক্রিও করা যায় না।’

এ বিষয়ে জানতে চাইলেও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (বন্দর জোন) উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, ‘যে সব যানবাহনের নামে মামলা হয় সেগুলোর মামলা নিষ্পতি হলে ও আদালতের অনুমতিপত্র পেলে আমরা ওই সব যানবাহন ছেড়ে দেই। আবার অনেক গাড়ির মালিক মামলা নিষ্পত্তি হলেও তাদের যানবাহন নিতে আসে না।

ডিসি আরো বলেন, ‘এরপরও এমন কিছু গাড়ি আছে যা নিলামে উঠলেও কেউ নিতে চায় না। যে কারণে ওই সব গাড়ি নষ্ট হচ্ছে। তবে এটা সত্য কর্ণফুলীতে যদি একটি ডাম্পিং স্টেশন থাকলে অনেক সুবিধা হতো।’

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দহগ্রামে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চ্ক্ষু সেবা প্রদান

Next Post

কোটালীপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
কোটালীপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কোটালীপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist