Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পরিবেশ পদক পেলেন মৌলভীবাজার পৌরসভা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 7 June, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
পরিবেশ পদক পেলেন মৌলভীবাজার পৌরসভা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজার পৌরসভা পরিবেশ পদক পেয়েছে।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী বিশেষ অবদান রাখায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মৌলভীবাজার পৌরসভাকে জাতীয় ‘পরিবেশ পদক ২০২৩’ চূড়ান্তভাবে মনোনীত করে এই পুরস্কার প্রদান করে।

গত বুধবার পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পরিবেশ পদক সম্মাননা গ্রহণ করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

ওই দিন সকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ফজলুর রহমানের হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক

মন্ত্রণালয়ের সচিব ফারহানা আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি।
জানা যায় এ বছর ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে মৌলভীবাজার পৌরসভাসহ মোট ৫ জনকে পরিবেশ পদক দেয়া হয়। জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য ২২ (বাইশ) ক্যারেট মানের ২ (দুই) তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য এবং নগদ ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। মৌলভীবাজার পৌরসভা পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ শ্রেণিতে এ পরিবেশ পদক পেয়েছে। এর নেপথ্যে পৌর মেয়র আলহাজ্ব মো. ফজলুর রহমানের সুপরিকল্পিত ব্যতিক্রমী উদ্যোগ।

মৌলভীবাজার শহরকে ক্ষতিকর পলিথিন মুক্ত রাখতে যত্রতত্র ফেলে দেয়া পরিত্যক্ত পলিথিন মানুষের কাছ থেকে টাকা দিয়ে কেনার সিদ্ধান্ত নেয় মৌলভীবাজার পৌরসভা। এ লক্ষ্যে মেয়র চত্বরে বসানো হয় পলিথিনের হাট। পরিত্যক্ত পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক এই হাট থেকে কিনে নেয় মৌলভীবাজার পৌরসভা। ২০২৩ সালের ৯ই জুলাই মেয়র চত্বরে পলিথিন হাটের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ফজলুর রহমান। এরপর এই উদ্যোগ দেশ জুড়ে প্রশংসা পেতে থাকে। জানা যায় জাতীয় পরিবেশ পদক নীতিমালা-২০১২ অনুযায়ী পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার, পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দিয়ে সম্মানিত ও কাজে অনুপ্রাণিত করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কাজের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার পৌরসভা এই সম্মাননা পদক পেলো।

এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন পৌরসভার উদ্যোগে সপ্তাহে একদিন পৌরসভার মেয়র চত্বরে প্লাস্টিক ক্রয়-বিক্রয়ের হাট। শহরের সৌন্দর্য বর্ধনে ফুলগাছ লাগানো। শান্তিবাগ এলাকায় মনু নদীর তীর ও কুদালী ছড়া সংস্কার এবং সৌন্দর্য বর্ধনে কাজ করার অবদান স্বরূপ এই স্বীকৃতি পেলো মৌলভীবাজার পৌরসভা। এটি পৌরবাসীর জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। তিনি পৌর নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই ধারা অব্যাহত রাখতে ও পৌরসভার সার্বিক উন্নয়ন এবং সৌন্দর্য এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা চান।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ট্রেনে কাটাপড়ে যুবকের মৃত্যু

Next Post

সাব রেজিস্টারের স্ত্রী-মেয়ের প্রায় সাড়ে ১১ কোটি টাকর সম্পত্তি জব্দ

Related Posts

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
জাতীয় খবর

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
সাব রেজিস্টারের স্ত্রী-মেয়ের প্রায় সাড়ে ১১ কোটি টাকর সম্পত্তি জব্দ

সাব রেজিস্টারের স্ত্রী-মেয়ের প্রায় সাড়ে ১১ কোটি টাকর সম্পত্তি জব্দ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist