Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ধনবাড়ীতে হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 24 June, 2024.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
ধনবাড়ীতে হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শ‌হিদুল ইসলাম ,ধনবাড়ী প্রতি‌নি‌ধি: টাংগাইলের ধনবাড়ী উপজেলার পৌর শহরের ৯ নং ওয়ার্ড বনির্চন্দ্রবাড়ী নেংড়া বাজারে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু খেলা ।

এই হা-ডু-ডু খেলা বর্তমান আধু‌নিক যু‌গে অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এই খেলা। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে ধনবাড়ী উপজেলার পৌর শহরের বনির্চন্দ্রবাড়ী গ্রামে নেংড়াবাজারে অনুষ্ঠিত হয়ে গেল হা-ডু-ডু প্রতিযোগিতা।

গতকাল বিকেলে ধনবাড়ী উপজেলার পৌর শহরের বনির্চন্দ্রবাড়ী নেংড়াবাজার মোর এর আয়োজনে বাজার মাঠে এ হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।

নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী ফাইনাল খেলা দেখতে নেংড়া বাজার মাঠে আসেন ধনবাড়ী উপজেলা সহ বিভিন্ন উপজেলার দর্শক ও ক্রীড়া প্রেমী।

ফাইনাল খেলায় অংশ নেয় চালাষ পশ্চিম পাড়া একাদশ ও বনিচন্দ্রবাড়ী একাদশ ।

এ সময় ফাইনাল খেলায় বনিচন্দ্রবাড়ী একাদশকে পরাজিত করে চালাষ পশ্চিমপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌরসভা মেয়র মনিরুজ্জামান বকল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মাসউদুল আলম উচ্ছল, ধনবাড়ী উপজেলা ছাত্র লীগের সাবেক আহ্বায়ক নূরুল হক নূরু, ধনবাড়ী প্রকৌশলী ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল আলম পলাশ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন , ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, যুবলীগ নেতা খোকন সহ আরো গণমান্য ব্যক্তিবর্গ ।

আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সাইফুল ইসলাম বেলাল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মনিরুজ্জামান বকল বলেন, এ খেলা সুস্থ ধারার বিনোদনকে উৎসাহিত করে। সুস্থ ধারার বিনোদনে মানুষ যখন সম্পৃক্ত হবে তখন তারা শারিরিক মানসিক ভাবেই সুস্থ হয়ে বেড়ে উঠবে। এ জন্য তারা মাদক থেকে দূরে থাকবে যেটা আইন শৃঙ্খলা উন্নয়নে পজেটিভ ভুমিকা পালন করবে। হারিয়ে যাওয়া এ খেলাগুলো নতুন করে আবার শুরু হলে সমাজের অপরাধ কর্মকাণ্ড হ্রাস পাবে।

বিশেষ অতিথি, মাসউদুল আলম উচ্ছল বলেন, একটা সময় ছিল প্রতিটি গ্রামে হাডুডু খেলা হতো। এখন আর হাডুডু খেলা তেমন দেখা যায় না। দীর্ঘদিন পরে বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড়দের খেলা দেখতে আমাদের ভালো লেগেছে। আমরা চাই এমন হাডুডু খেলার আয়োজন যে প্রতিটা গ্রামে গ্রামে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্য কে ধরে রাখার জন্য।

খেলা শে‌ষে পৌরসভা মেয়র মনিরুজ্জামান বকল বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন।

ফাইনাল খেলায় সার্বিক সহযোগী ছিলেন, মিলন,রাজ্জাক, নুর নবী, আলমগীর সহ এলাকার বিভিন্ন পেশার জনসাধারণ।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে ভুঁতড়ে বিলে দিশেহারা পল্লী বিদ্যুতের দেড় লাখ গ্রাহক

Next Post

কৃষক বেঁচে থাকলে দেশে খাদ্যের অভাব হবেনা: খাদ্যমন্ত্রী

Related Posts

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
খেলাধুলা

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
খেলাধুলা

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
খেলাধুলা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

Next Post
কৃষক বেঁচে থাকলে দেশে খাদ্যের অভাব হবেনা: খাদ্যমন্ত্রী

কৃষক বেঁচে থাকলে দেশে খাদ্যের অভাব হবেনা: খাদ্যমন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist