Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জারা লেবু চাষে ঝুকছেন সিলেটের কৃষকরা

সাইফুল by সাইফুল
Sunday, 30 June, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
জারা লেবু চাষে ঝুকছেন সিলেটের কৃষকরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এস এ শফি, সিলেট : সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের জারা লেবুর কদর এখন দেশে বিদেশে। বিশেষ জাতের এই লেবু বিদেশে রপ্তানির ফলে বদলে যাচ্ছে এ অঞ্চলের কৃষকদের ভাগ্যের চাকা। দুই উপজেলায় জারা লেবু চাষ করে প্রায় ২শ’ কৃষক পরিবার এখন স্বাবলম্বী হয়েছেন। পাশাপাশি অন্যান্য ফসলের চেয়ে ফলন বেশি হওয়ায় এবং বাজারে চাহিদা বেশি থাকায় বাণিজ্যিকভাবে জারা লেবু চাষ করতে আগ্রহী হচ্ছে কৃষক পরিবারগুলো।

সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শ্যামপুর, হরিপুর, বাগেরখাল, শিকারখাঁ, উৎলারপার, চিকনাগুল ইউনিয়নের উমনপুর, পানিছড়া, ঠাকুরের মাটি, নিজপাট ইউনিয়নের কালিনঞ্জিবাড়ি ও গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বানিগ্রামসহ বিভিন্ন অঞ্চলের টিলা ভূমিতে বাণিজ্যিকভাবে শতাধিক বাগানে জারা লেবু চাষ হচ্ছে। এখান থেকেই দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা জারা লেবু ক্রয় করতে আসে। উন্নত প্রক্রিয়াজাত করে ব্যবসায়ীরা দেশের বাইরে লন্ডন, আমেরিকা, সিংঙ্গাপুর, কাতার, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করে।

এই অঞ্চলের অধিকাংশ কৃষক অন্যান্য ফসল চাষাবাদ দিয়ে অধিক মুনাফার আশায় জারা লেবু চাষের দিকে ঝুঁকছেন। ফলে এলাকার বেকারত্ব দূর হচ্ছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে গ্রামের সাধারণ লোকজন। একসময় প্রচুর জমি বছরে পর বছর অনাবাদী থাকতো। এখন এসব জমির কদর অন্য সব জমির চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে।

জারা লেবুর কলম করা চারা রোপণের ২ বছর পর হতে ফলন আসতে শুরু হয় এবং গাছগুলো থেকে পাঁচ বছরের অধিক সময় ফলন পাওয়া যায়। জারা লেবুর বৈশিষ্ট্য হচ্ছে এর ঘ্রাণ চমৎকার, খুব সুস্বাদু ও টক জাতীয় ফল। লেবুটি দেখতে অনেকটা কুমড়ার মতো।

জৈন্তাপুর উপজেলার বাগেরখাল গ্রামের কৃষক জসিম উদ্দিন জানান, জারা লেবু চাষের জন্য আমাদের এলাকাটি খুবই উপযোগী। আমাদের পূর্ব পুরুষরা জারা লেবু চাষ করেছেন শুধু নিজ পরিবারের জন্য, আমরা এখন বাণিজ্যিকভাবে চাষ করতে শুরু করেছি।

একই গ্রামের কৃষক ইলিয়াস আহমদ জানান, দীর্ঘদিন থেকে আমি লেবু চাষ করে আসছি। পতিত জমিতে জারা লেবু চাষে কৃষকদের উৎসাহিত করতে কৃষি সম্প্রসারন অধিদপ্তর প্রশিক্ষণের ব্যবস্থাসহ ও রোগবালাই প্রতিরোধের জন্য প্রয়োজনীয় কীটনাশক এবং উন্নত জাতের চারা সরবরাহ করছে। এর মাধ্যমে লেবু চাষীরা জারা লেবু বিদেশের বাজারে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। 

এ ব্যাপারে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ আনিসুজ্জামান বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুরের মাটি ও আবহাওয়া সাইট্রাস জাতীয় ফলের জন্য উপযোগী। এখানে রয়েছে উঁচু নিচু টিলা, ফলে বৃষ্টির পানি গাছের গোড়ায় জমে থাকতে পারে না। এজন্য এ দু উপজেলায় সাইট্রাস ও লেবু জাতীয় ফসল কম খরচে বেশি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর নিয়মিতভাবে  কৃষকদের উন্নত প্রশিক্ষণ ও চারা সরবরাহ করছে। তাছাড়া কৃষকদের বিভিন্ন পরামর্শও দেয়া হচ্ছে। ফলে দিন দিন এসব উপজেলায় লেবু চাষীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ জুন২০২৪

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কাউন্সিলরের বাসায় হামলার প্রতিবাদে সিসিকের কর্মবিরতি পালন 

Next Post

অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিলেন শাবিপ্রবি শিক্ষকরা

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিলেন শাবিপ্রবি শিক্ষকরা

অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিলেন শাবিপ্রবি শিক্ষকরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist