নেছারাবাদ (পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে তরুণ প্রজন্মের কৃষি উদ্যোক্তাদের মধ্য উত্তম কৃষি চর্চার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিআরডিবি হলরুমে ওই প্রশিক্ষন দেয়া হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষন দেয়া হয়।
প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের , উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক মো: আবদুল্লাহ্ আল মামুন ও জনাব হারুন অর রশিদ।
পার্টনার প্রজেক্টের মনিটরিং অফিসার মোসা: ফাহিমা হক, উপজেলা কৃষি অফিসার জনাব চপল কৃষ্ণ নাথ, অতিরিক্ত কৃষি অফিসার জনাব ইকতারুল ইসলাম। প্রশিক্ষণ শেষে সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন









Discussion about this post