Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গাংনীতে ভূমিহীন প্রতিবন্ধী দম্পতির মানবেতর জীবনযাপন

সাইফুল by সাইফুল
Monday, 8 July, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
গাংনীতে ভূমিহীন প্রতিবন্ধী দম্পতির মানবেতর জীবনযাপন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বাঁশবাড়ীয়া পশ্চিম পাড়ায় অন্যের জায়গায় জরাজীর্ণ একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন আমিরুল ও শিউলি নামের এক প্রতিবন্ধী দম্পতি। দীর্ঘদিন যাবত প্রতিবন্ধী এই দম্পতি মানবেতর জীবন যাপন করলেও তাদের ভাগ্যে জোটেনি সরকারি আশ্রয়ণের ঘর। বার বার বিভিন্ন জনের কাছে ধর্ণা দিলেও কারো দয়া হয়নি এই ভূমিহীন অসহায় প্রতিবন্ধী মানুষ দুটির প্রতি। সুবিধা ভোগের উপযুক্ত হয়েও নিজস্ব মাথা গোজার ঠাঁই না পেয়ে চরম হতাশা আর আক্ষেপ নিয়ে দিন যাপন করছেন। খেয়ে না খেয়ে দিন কাটলেও মৃত্যুর আগে তাদের মাথা গোঁজার একটু জায়গার স্বপ্ন পূরণ হবে কি না তা ভেবেই বেশি কষ্ট।

সোমবার (৮ জুলাই) সকালের দিকে বাঁশবাড়ীয়া গ্রামের পশ্চিম পাড়ায় অবস্থিত শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এই দম্পতির বাড়ি গিয়ে তাদের টানাপড়েনের জীবন যাপনের কথা জানা যায়। প্রতিবন্ধী আমিরুল তার প্রতিবন্ধী স্ত্রী কে নিয়ে অন্যের জমিতে দোচালা মরিচা পড়া টিনের জরাজীর্ণ এ ঝুপড়ি ঘরে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। ঘরে রয়েছে একটি নড়বড়ে শয়নের চৌকি, মাটির চুলা, হাড়ি পাতিল, থালাবাসন, মরচেধরা একটা বাক্স, একটা র‍্যাক, আর দড়িতে ঝুলানো কিছু কাপড়-চোপড় নিয়ে নিঃসন্তান এই দম্পতির ছোট সংসার।

প্রতিবেশীরা জানান, তারা খুবই কষ্টে আছে। তাদের না আছে কোনো ফসলি জমি না আছে বাড়ির জমি। আর পাঁচজন স্বাভাবিক মানুষের মত কাজ করার সক্ষমতাও নেই প্রতিবন্ধী আমিরুলের। নিঃসন্তান আমিরুল কে দেখার মতো কেউ নেই, বাবা, মা মারা গেছে অনেক আগে। প্রতিবন্ধী আমিরুল মাঠে অন্যের ভেরা চড়িয়ে কোন রকমে সংসার চালায়। তাদের জন্য প্রতিবন্ধী ভাতা ছাড়া সরকারী কোন সহায়তা চোখে পড়েনি। তাদের মাথা গোঁজার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিলে শান্তিতে রাত পার করতে পারবে। সরকার এত এত সুযোগ-সুবিধা দিচ্ছে, তারা কিছুই পায় না। কোনো দিন খায় আবার কোনো দিন না খেয়েও থাকে। তারা যে ঘরে বসবাস করে, সেই ঘরটাও বসবাসের উপযোগী নয়। তার উপর আবার নেই বিদ্যুৎ ব্যবস্থা।

এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা কে ফোন করা হলে, তিনি বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবে বলে জানান। এবং প্রতিবন্ধী আমিরুল দম্পতির ঠিকানা পাঠানোর জন্য বলেন। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ জুলাই ২০২৪

Tags: মেহেরপুর নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাংনীতে পাট বীজ খামারে অবহেলায় নষ্ট হচ্ছে ২০ একর জমির ধান

Next Post

ঝিনাইদহে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
ঝিনাইদহে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist