পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড, একেএম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক নু মোহাম্মদ এর উদ্যোগে ২০২৪ সালের সারা দেশব্যাপী ৩০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
এ কর্মসূচীর অংশ হিসেবে নীলফামারী জোন হাতীবান্ধা এলাকার পাটগ্রাম শাখার সদস্যদের মধ্যে ৮ জুলাই ফলজ বনজ ও বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিতরণ শুরু করা হয়।
প্রতিটি সদস্যদের ছয়টি করে গাছের চারা প্রদান করা হয়। পাটগ্রাম গ্রামীন ব্যাংক শাখার আয়োজনে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের হাতীবান্ধা এরিয়া ম্যানেজার রকিবুল ইসলাম, পাটগ্রাম শাখা ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক মহসিন মিয়া প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন









Discussion about this post