Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ফুলবাড়ীতে জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 15 July, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
ফুলবাড়ীতে জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার (১৫ জুলাই) সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। পুরুষ

দুপুর আড়াইটায় বৈরী আবহাওয়ার মধ্যেই খোল-কর্তাল ও শঙ্খ বানিয়ে ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী শ্যামা কালী মন্দির চত্বর থেকে সনাতন ধর্মীয় বিশ্বাস থেকে পরলৌকিক মুক্তি কামনায় পাঁচ হাজারেরও অধিক সব বয়সী নারী ও পুরুষ নাম কীর্তনের মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রায় অংশ নিযে রথ টানেন।
বাতাসা-কলা ছিটানোর মধ্য দিয়ে মন্ত্রপাঠ করে ফুলে ফুলে সজ্জিত জগন্নাথ দেবের পথ টেনে পৌরশহর প্রদক্ষিণ শেষে অপর ঐতিহ্যবাহী শ্রীশ্রী শিব মন্দির চত্বরে প্রতিস্থাপন করা হয়। পরে শিব মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন, দেশ ও জাতিসহ বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতী কীর্তন, শ্রী শ্রী ভগবত কথা, শ্রীমদ্ভগবত গীতা পাঠ করা হয়।

ফুলবাড়ী উপজেলার কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী জয়প্রকাশ গুপ্ত, সহসভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেন, রথযাত্রা উৎসবে দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধিসহ মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

গত রবিবার (৭ জুলাই) শ্রীশ্রী শিব মন্দির থেকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়।

গতকাল সোমবার (১৫ জুলাই) উল্টো রথের মধ্যদিয়ে তার সমাপ্তি ঘটলো। আবারো আগামী বছর একইভাবে উৎসবের মধ্য দিয়ে শিব মন্দির থেকে জগন্নথ দেবের রথযাত্রা শুরম্ন হবে এবং শ্যামা কালী মন্দির থেকে উল্টো রথ যাত্রার মাধ্যমে শেষ হবে। সেই দিনের জন্য সকলেই প্রতিক্ষায় থাকেন সনাতন ধর্মালম্বী সকলে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক অধ্যাপক চিত্তরঞ্জন দাস ও সদস্য সচিব শিক্ষক ধীমান চন্দ্র সাহা বলেন, ব্যাপক সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার আয়োজন করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, শান্তিপূর্ণ ও উৎসবের সঙ্গে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার সম্পন্ন করতে তার (ওসি’র) নেতৃত্বে একদল পুলিশ সদস্য সার্বক্ষণিকভাবে উল্টো রথযাত্রার নিরাপত্তার দাযিত্বে ছিলেন। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেটি সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রাকে শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পদক্ষেপ নেওয়া হয়েছিল।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

তিস্তা নদী থেকে লাশ উদ্ধার

Next Post

বেনাপোল দিয়ে ৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত

Related Posts

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
জাতীয় খবর

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Next Post
বেনাপোল দিয়ে ৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত

বেনাপোল দিয়ে ৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist