Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বেগম জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে

সাইফুল by সাইফুল
Wednesday, 1 December, 2021.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
বেগম জিয়ার মুক্তির জন্য কঠোর আন্দোলন গড়ে তোলা হবে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এনএনবি : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, রাজশাহীর আজকের এই বিশাল সমাবেশ প- করতে প্রশাসনের ব্যক্তিরা নানা অপকৌশল চালিয়েছিল। তিনি সরকারের উদ্দেশে হুসিয়ারি উচ্চারণ করে বলেন, গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য তাঁর বিদেশ যাওয়া প্রয়োজন। কিন্তু সুচিকিৎসার অভাবে তাঁর অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটলে পরিস্থিতি শান্ত রাখতে পারবো না। আমরা অতীতে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আ’লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি। বেগম জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার জন্যও আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর সুচিকিৎসার দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বড় পরিসরে বিএনপির সমাবেশের অনুমতি মেলেনি; তবে সমাবেশস্থল ছাড়াও আশপাশের এলাকায় বিপুলসংখক নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশনেত্রীর সুস্থতার জন্য আমাদের মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা চাই বেগম খালেদা জিয়া অবিলম্বে মুক্ত হোক। মুক্ত হয়ে বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেবেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক এমপি নাদিম মোস্তফা, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, মতিউর রহমান মণ্টু, শহিদুন্নাহার কাজী হেনা, আবু বাক্কার সিদ্দিক ও দেবাশীষ রায় মধু। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে সাবেক এমপি ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মামুন অর রশিদ মামুন, ওয়ালিউল হক রানা, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, গোলাম মোস্তফা মামুন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলা সভাপতি নুসরাত এলাহী রিজভী, নগরীর মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, মহানগর বিএনপির দফতর সম্পাদক নাজমুল হক ডিকেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুলসংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান মিনু বলেন, শেখ হাসিনা বিষ ও আগুন নিয়ে খেলছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু দেশের মানুষ জেগে উঠেছে। আর কোনো আন্দোলন কর্মসূচি নয়। এখন হবে এক দফার আন্দোলন। শেখ হাসিনার বিদায়ের আন্দোলন। তিনি বেগম জিয়ার মুক্তির জন্য নেতাকর্মীদের কঠোর আন্দোলনের জন্য প্রস্তত থাকার আহবান জানান।
সমাবেশে নেতারা বলেন, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নানা রকম জটিল রোগে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের জায়গায় চলে এসেছেন। প্রচ- ঝুঁকির মধ্যে রয়েছে তার জীবন। দেশে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকি নেই। তাই বেগম জিয়ার জীবন রক্ষা করতে হলে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।
তারা আরো বলেন, বর্তমান সরকার চরম রাজনৈতিক প্রতিহিংসা পরায়নতার কারণে সঙ্কীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছে না। সব ধরণের মানবিকতা বিসর্জন দিয়ে প্রতিহিংসা পূরণের চেষ্টায় অটল তারা। বর্তমান সরকার বেগম জিয়ার সুচিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। বিএনপি নেতারা বলেন, কঠোর আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর সুচিকিৎসা সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব আন্দোলনের ডাক দিতে হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যেভাবে মাদক ব্যবসায়ী থেকে পাটিকাবাড়ি ইউপি’ চেয়ারম্যান সফর আলী

Next Post

বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ : হানিফ

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ : হানিফ

বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ : হানিফ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist