Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সুনামগঞ্জে চেয়ারম্যান রেজার প্রতি ১১ ইউপি মেম্বারের অনাস্থা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 16 July, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
সুনামগঞ্জে চেয়ারম্যান রেজার প্রতি ১১ ইউপি মেম্বারের অনাস্থা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন পরিষদের ১১ জন নির্বাচিত ইউপি সদস্য।

মঙ্গলবার (১৬ জুলাই) ২য় দফায় সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের কাছে লিখিতভাবে এই অনাস্থা দাখিল করেছেন তারা।
বুধবার বিকেল ৩টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার লাইব্রেরী মিলনায়তনে অনাস্থা প্রস্তাবের কথা জানান দিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুরমা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুল হাই।

এসময় ১নং ওয়ার্ডের সদস্য আফসান পারভেজ,২নং ওয়ার্ডের সদস্য মোঃ গিয়াসউদ্দিন, ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল হাই, ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ খুর্শিদ মিয়া, ৭নং ওয়ার্ডের সদস্য ফিরোজ মিয়া,৮নং ওয়ার্ডের সদস্য মো.মঙ্গল মিয়া, ৯নং ওয়ার্ডের সদস্য মুর্শেদ মিয়া,সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের সদস্যা মোছাঃ তানজিনা বেগম, সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্যা মোছাঃ সাহেনা আক্তার, সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ডের সদস্যা মাজেদা আক্তার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য ও সদস্যারা বলেন,২০০৪ সালে সুরমা ইউনিয়নের সাবেক সদস্যগণ সর্বসম্মতিক্রমে স্বৈরাচার চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্তাপন করেছিলেন। তৎকালীন সময়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাই সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে একাধিকবার প্রার্থী হয়েও দূনীতি ও অসদাচরণের কারণে উক্ত আমির হোসেন রেজা চেয়ারম্যান নির্বাচিত হতে পারেননি। একাধিকবার তাকে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার সদস্যপদ এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। তিনি কোনদিনই জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেননি এবং প্রতিবারই দলীয় প্রার্থী ও নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দল থেকে তাকে চিরতরে বহিষ্কার করা হয়।

মেম্বারগন বলেন,গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সকল নাগরিকগণের সুবিধাজনক জায়গায় স্থাপন করবেন মর্মে প্রতিশ্রুতি দিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ার পরও নির্বাচিত হন উক্ত আমির হোসেন রেজা। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি তার পূর্বের পরিষদের বিভিন্ন তহবিলের টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন। তিনি ব্যক্তিগতভাবে একজন উগ্র, সন্ত্রাসী ও দূর্নীতিবাজ প্রকৃতির লোক হন। সুরমা ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্ষমতার অপব্যবহার, কর্তব্যে অবহেলা,দূর্নীতি স্বজনপ্রীতি ও ইচ্ছাকৃত কুশাসন পরিচালনা করে যাচ্ছেন তিনি। আমরা নির্বাচিত মেম্বার ও মহিলা মেম্বারদের সাথে দূর্ব্যবহার ও তুচ্ছতাচ্ছিল্য সহ আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা ঐ চেয়ারম্যানের নিত্য নৈমিত্তিক ব্যাপার। বিভিন্ন সময় আমাদেরকে নানাভাবে চাপ সৃষ্টি করে এবং তার ভাতিজা চোরাকারবারী শিহাব ও তার বাহিনীর দ্বারা ভয়ভীতিসহ প্রাণে হত্যার হুমকি দেন এবং বিভিন্ন প্রকল্পের বরাদ্দে জোরপূর্বকভাবে আমাদের দস্তখত নিয়ে সরকারের বরাদ্দকৃত চাল ও টাকা আত্মসাৎ করেন। সরকারি খাস খতিয়ানের জায়গা হতে মাটি কেটে নিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করে সরকারের কোটি কোটি টাকা লুট করলে সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ নূর আলী উক্ত চেয়ারম্যান আমির হোসেন রেজাসহ তার বাহিনীর ১০-১২ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-২০ (জিআর ৪৭/২৪) তারিখ ১৪/০২/২০২৪ইং দায়ের করেন। এই মামলায় সদর থানার এস আই রিয়াজ উদ্দিন উক্ত আমির হোসেন রেজা ও তার বাহিনীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জসীট দাখিল করেন।

লিখিত বক্তব্যে ইউপি সদস্যরা আরো বলেন,চেয়ারম্যান আমির হোসেন রেজা,আমাদের সাথে কোনপ্রকার সমন্বয় না করে এককভাবে তার নিজস্ব লোকদের মাধ্যমে টি.আর প্রকল্পের ৩ লক্ষ ৩৬ হাজার টাকা, কাবিখা প্রকল্পের বরাদ্দকৃত এক হাজার ৬ শত কেজি চাল এবং এলজিএসপি-৩ প্রকল্পের ৪ লক্ষ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করিয়াছেন। বদমেজাজি আমির হোসেন রেজা বিভিন্ন সময়ে ইউপি সদস্যা মোছাঃ তানজিনা বেগম, ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল হাই এবং ২নং ওয়ার্ডের সদস্য মোঃ গিয়াস উদ্দিন কে প্রাণনাশের লক্ষ্যে নিজে হামলা করেন। যে কারণে উক্ত স্বৈরাচার চেয়ারম্যানের অন্যায় আচরণে আমরা ইউপি সদস্য ও সদস্যাগণ এবং আমাদের ইউনিয়নের ভূক্তভোগী নিরীহ নাগরিকগণ অতিষ্ট হয়ে পড়েছি। গ্রামের নিরীহ নাগরিক আশিক মিয়াকে মারপিট করিলে উক্ত আমির হোসেন রেজা ও তার ভাতিজা শিহাবের বিরুদ্ধে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সদর জোনে সিআর-২২৪/২০২৪ নং মামলা দায়ের হয়। উক্ত মামলায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরিষদের সকল সদস্য ও এলাকার কৃষকদেরকে বাদ দিয়ে উক্ত চেয়ারম্যান তার ভাই ভাতিজার দ্বারা পিআইসি গঠন করে গত ৪ বছরে অপ্রয়োজনীয় পিআইসির নামে বরাদ্দ নিয়ে কমপক্ষে ৫০ লাখ টাকা পকেটস্থ করেছেন। এসব কারণে আমরা সর্বসম্মতভাবে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ইং এর ৩৯ ধারার বিধানমতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগের মাধ্যমে চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেছি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সহিংসতার প্রতিবাদে লালমনিরহাটে ছাত্রলীগের দুই নেতার পদত্যাগ

Next Post

পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Related Posts

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন
জাতীয় খবর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
জাতীয় খবর

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

Next Post
পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist