Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

স্বামীর দ্বিতীয় বিয়ের অপরাধে প্রথম স্ত্রী’কে নির্যাতন!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 20 August, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
স্বামীর দ্বিতীয় বিয়ের অপরাধে প্রথম স্ত্রী’কে নির্যাতন!

dt banagla

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় স্বামী অন্য মেয়েকে পালিয়ে বিয়ে করার অপরাধে প্রথম স্ত্রী’কে শারীরিক নির্যাতন করে বসতঘর থেকে তাড়িয়ে দরজায় তালা দেয় পঞ্চায়েত সভাপতি, সম্পাদক সহ গ্রাম্য মাতব্বররা।

অবশেষে সেনাবাহিনী রোববার বিকেলে তালা ভেঙ্গে তাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার লক্ষীছড়া চা বাগানের নিয়মিত শ্রমিক সাগর ভুমিজ প্রায় ১৮ বছর আগে সারদা ভুমিজকে বিয়ে করে কাটাজঙ্গল এলাকায় নিজেদের বসত বাড়িতে বসবাস করছে। তারা নিঃসন্তান হওয়ায় সাগর ভুমিজ প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে গ্রামের সম্বারি ভুমিজ টুনি (২৫) নামে এক মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে। এরপর সাগর ভুমিজের প্রথম স্ত্রী সারদা ভুমিজ একাই নিজ বাড়িতে বসবাস করছিল।

এদিকে, সাগর ভুমিজ গ্রামের অন্য একটি মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করার অপরাধে গ্রাম পঞ্চায়েতের সভাপতি রাজেন্দ্র সিং ভুমিজ, সম্পাদক মাখন সিং ভুমিজ, মাতব্বর দীলিপ সিং ভুমিজ, মিলন সিং ভুমিজ, মিনু সিং ভুমিজ প্রমূখ।

প্রভাবশালী ব্যক্তিরা সারদা ভুমিজকে গত ৩০ জুন শারীরিক নির্যাতন চালিয়ে টেনে হেঁচড়ে বসতঘর থেকে বের করে ঘরে তালা দিয়ে দেয়। তারা হুমকি দেয় এই বাড়িতে থাকতে হলে তাদেরকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। নতুবা গ্রামের আশপাশ এলাকায় দেখা গেলে তিনজনকেই মেরে ফেলবে। তাদের ভয়ে দেড় মাসের অধিক সময় সারদা ভুমিজ, স্বামী সাগর ভুমিজ ও সতিন সম্বারী ভুমিজ বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকতে হচ্ছে।

অবশেষে ভুক্তভোগি সারদা ভুমিজ, তার স্বামী সাগর ভুমিজ ও সতিন সম্বারী ভুমিজ শনিবার সন্ধ্যায় সেনা ক্যাম্পে অভিযোগ দেন। ওই দিন রাতেই সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আতিক তাদেরকে নিয়ে লক্ষীছড়া বাগান কর্তৃপক্ষের কাছে নিয়ে যান এবং দ্রুত তাদের বসতঘর বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এসময় খোঁজ করেও অভিযুক্তদের সেনা বাহিনী পায়নি। পরদিন রোববার পর্যন্ত বাগান কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় বিকেলে সেনাবাহিনী সরেজমিনে গিয়ে তালা ভেঙ্গে তাদেরকে ঘরে প্রবেশ করে দিয়েছে।

সোমবার বিকেলে সরেজমিনে গেলে ভুক্তভোগি সারদা ভুমিজ জানান, ‘আমার স্বামী একটি মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ওই মেয়েকে নিয়ে স্বামীর সাথে সংসার করতে আমাদের কারো কোনো আপত্তি ছিল না। কিন্তু পঞ্চায়েতের সভাপতি ও সম্পাদক তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে অন্যায়ভাবে আমাকে মারধর করে ঘর থেকে বের করে ঘরে তালা দিয়ে দেয়। তারা বলেছে এই ঘরে থাকতে হলে তাদেরকে ৫০ হাজার টাকা দিতে হবে। আমি কোথাও বিচার পাইনি। প্রত্যক্ষদর্শীরা ভয়ে তাদের বিরুদ্ধে কোনো কথা বলেনি। দেড় মাস পালিয়ে থাকার পর অবশেষে সেনাবাহিনীর কাছে যাওয়ায় তারা আমাদের ঘর ফিরিয়ে দিয়েছে।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শ্রীমঙ্গল উপজেলা ও পৌরসভার দায়িত্বে প্রশাসক

Next Post

হাটহাজারীতে পৌরসহায়ক সদস্যদের পদ বাতিলের দাবিতে বিক্ষোভ

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
স্বামীর দ্বিতীয় বিয়ের অপরাধে প্রথম স্ত্রী’কে নির্যাতন!

হাটহাজারীতে পৌরসহায়ক সদস্যদের পদ বাতিলের দাবিতে বিক্ষোভ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist