Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পাইকগাছায় লেপ-তোষক রৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

সাইফুল by সাইফুল
Saturday, 4 December, 2021.
in প্রধান খবর, স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
পাইকগাছায় লেপ-তোষক রৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) সংবাদদাতা ॥ শীতের আগমনী বার্তায় খুলনার পাইকগাছায় লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এর কারিগররা। সেই সু-প্রাচীনকাল থেকেই মূলত গ্রামাঞ্চলের মানুষরা রাতে শীত নিবারণে লেপ-তোষক ব্যবহার করে আসছেন। তাই এ মৌসুমের চিত্রও এক ও অভিন্ন। আর তাই শীত জেঁকে বসার আগেই আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোষক বানাতে ক্রেতারাও ভিড় করছেন উপজেলার বিভিন্ন লেপ-তোষকের দোকানগুলোতে। অনেকেই আবার দেখা গেছে নিজের পুরনো লেপ-তোষক মেরামত করাতে।

সরেজমিনে পাইকগাছা পৌরসভা, নতুন বাজার,আগড়ঘাটা,বাাঁকা ও কপিলমুনিসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে প্রায় অর্ধশত লেপ-তোষকের দোকান দেখা গেছে। এসকল দোকানে অর্ডারের লেপ-তোষকের পাশাপাশি তৈরী করে রাখা লেপ-তোষক সারি সারি সাজিয়ে রাখা হয়েছে। আর দোকান মালিক-কারিগররা সবাই লেপ-তোষক তৈরি ও সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। তুলা ও আকার ভেদে এ সকল দোকানগুলোতে বিভিন্ন দামে লেপ-তোষক বিক্রি করা হচ্ছে।

তবে কয়েকজন ক্রেতারা অভিযোগ করে বলেন, অন্যান্য বছর গুলোর ন্যায় এ বছর এখনও শীত জেঁকে বসার আগেই দাম কিছুটা বেড়েছে। তবুও দাম যাই হউক প্রয়োজন তাই কিনতে তো হবেই।

সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী ও কারিগররা জানান, বছরের বেশিরভাগ ( প্রায় ৮ মাস) সময়ই তাদেও অলস সময় কাটাতে হয়। শুধুমাত্র শীতের চার মাস লেপ-তোষক তৈরীর কারিগর ও দোকানিদের ব্যস্ততা বেড়ে যায়। করোনা পরিস্থিতির কারণে গত বছর শীতের সময় সময় তারা খুব অসহায় অবস্থায় দিন পার করেছে। এক প্রকার দোকানই খুলতে পারেননি বলাচলে। আর গত বছরের করোনার প্রভাবে অন্যান্য বছর গুলোর তুলনায় এবারে শীতের লেপ-তোষকের চাহিদা কম। তাই ক্রেতাদের উপস্থিতি এখপর্যন্ত সন্তোষজনক না। তাছাড়া উপজেলার সব এলাকায় এখনো ধান কাটা পুরোপুরি শেষ হয়নি। আর শীত জেঁকে না বসায় লেপ-তোষকের চাহিদা এখনও খুববেশি না।

দাম বাড়ার ব্যাপারে জানতে চাইলে উপজেলার ভিভিন্ন এলাকার কারিগর ও ব্যবসায়ীরা এ প্রতিবেদককে জানান, এ বছর লেপ-তোষক তৈরীর বিভিন্ন উপকরণের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবুও তারা আগের তুলনায় খুববেশি দাম বাড়ায়নি। একেকটি লেপ এখন ১৪০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি করছেন তারা। আর তোষক বিক্রি করছেন ৮ শ’ থেকে ৯ শ’ টাকা। এক্ষেত্রে একটি লেপ বা তোষক তৈরিতে একজন কারিগর ১৫০ টাকা থেকে ২০০ টাকা মজুরি ও অন্যান্য উপকরণের দাম বাদ দিয়ে তাদের লাভ হয় সীমিত।

অনেকেই আবার আক্ষেপ করে বলেন, আধুনিক যন্ত্রে উৎপাদিত কম্বল-মেট্রেস এখন সহজলভ্য। তাছাড়া বাহারি রং-বেরঙের ওই সকল কম্বল ও মেট্রেসে’র দামও সাধ্যের মধ্যে তাই আগের তুলনায় বর্তমানে লেপ-তোষকের চাহিদা কমেছে বহুলাংশে।

এসময় লেপ-তোষক তৈরীর কারিগররা জানান, লেপ-তোষক তৈরির উপকরণ কেনার খরচ বাড়লেও বাড়েনি তাদের মজুরি। এমনকি শীত মৌসুমে তিন/চার মাস তারা যা কাজ করেন তাতে বছরের বাকিটা সময় পার করা অসম্ভব। আর তাই বেঁচে থাকার তাগিদে এক প্রকার বাধ্য হয়েই বছরের বাকি মাসগুলো তাদের পেশা বদলাতে হয়। তাই আধুনিকায়নের এ যুগে এ পেশা আঁকড়ে ধরে কারিগররা কতদিন টিকে থাকতে পারবেন তা কেবল সমই বলতে পারে!

তবে চলতি শীত মৌসুমে লেপ-তোষকের চাহিদা এখনও তুলনামূলক কম থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি কারিগরদেরও উপার্জন কমে গেছে। তবে শীত বাড়ার সাথে সাথে চাহিদা বাড়তে পারে এমনটাই আশা করছেন উপজেলার সর্বোস্তরের কারিগর ও ব্যবাসায়ীরা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুড়িগ্রামে শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

Next Post

মনপুরায় ভুমি মন্ত্রনালয় সচিব গুচ্ছগ্রাম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Related Posts

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘অগ্নিপাখি’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও আলোচনা

কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ‘অগ্নিপাখি’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও আলোচনা

কুষ্টিয়ায় এখনোও ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা !

কুষ্টিয়ায় এখনোও ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা !

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist