Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্রের বর্তমান দশা

কনি by কনি
Sunday, 8 September, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্রের বর্তমান দশা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার বটতৈলে ১.০৫ একর জমির উপর ২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ২০০৩ সালে নির্মিত হয় সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র । ৬টি বিভাগীয় পর্যায়ের ৬টি সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মধ্যে খুলনা বিভাগীয় পুনর্বাসন কেন্দ্রটি কুষ্টিয়ার বটতৈলে স্থাপিত হয়। ১০০ জনের জন্য এ পুনর্বাসন কেন্দ্রটিতে ৩ হাজার বর্গফুটের একটি অফিস, প্রশিক্ষণ ও স্কুল ভবন, একটি চিকিৎসা কেন্দ্র, ৮ হাজার বর্গফুটের দ্বিতল ডরমিটরী ভবন, ১ হাজার বর্গফুটের ২ ইউনিট স্টাফ কোয়ার্টার ও ৮শ’ বর্গফুটের ২ ইউনিট স্টাফ কোয়ার্টার, ৬৭২ বর্গফুটের ওয়ার্ডার্স ব্যারাক ও পাম্প হাউজ এবং ১হাজার ৩শ’ ৭০ ফুট বিস্তৃত সীমানা প্রাচীর বেষ্টিত কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়।

সামাজিক প্রতিবন্ধী তরুণীদের বিভিন্ন অনৈতিক, ঘৃণিত ও বিপজ্জনক পেশা হতে উদ্ধার করে তাদের উপযুক্ত চিকিৎসা, নৈতিক সংশোধন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থ-সামাজিক পূনর্বাসনের লক্ষ্যে এ পুনর্বাসন কেন্দ্রের অগ্রযাত্রা শুরু হয়।
সমাজের বিপথগামী মেয়েদের এনে প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে সমাজে পুনর্বাসন করা, মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা, অন্ন ও বস্ত্র সরবরাহ , সংশোধনী, নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করে মানসিক ও মনস্তাত্বিক উৎকর্ষ সাধন এবং একই সাথে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কর্ম দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কুষ্টিয়ায় সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্রে বর্তমানে ২৮ জন মেয়ে নিবাসী রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বুদ্ধি ও শ্রবণ প্রতিবন্ধী রয়েছে।
বর্তমানে বিভিন্ন পরিস্থিতির শিকার এসব নাম পরিচয়হীন এতিম এবং সুবিধাবঞ্চিত কিশোরী মেয়েরা বিপথগামী হয়ে নানারকম ঝুকিপূর্ণ ও ঘৃণিত পেশার সাথে যুক্ত হয়ে পড়ছে। যার কারনে তাদেরকে আইনের আওতায় এনে এসমস্ত পূর্নবাসন কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে । এসব সুবিধাবঞ্চিত বিপথগামী মেয়েদেরকে সংশোধন করে নতুনভাবে সমাজের সামনে তুলে ধরার জন্য এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য কুষ্টিয়া সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষন ও পূনর্বাসন কেন্দ্রে দুইজন প্রশিক্ষক দ্বারা বিভিন্ন রকম হস্তশিল্পের কাজ শেখানো হচ্ছে।


এসব প্রশিক্ষণ নিয়ে নিবাসীরা জিরো সাইজের বাচ্চাদের পোশাক, ব্যাগ,নকশী পাপশ,নকশী কাথা,টেবিল ম্যাট,বেডশীট, ক্যানবেতী ব্যাগ, এপ্লিকের বেড শীট, বাটিক ও স্কিন প্রিন্টিংয়ের বেডশীট,থ্রী পিস,চটের ব্যাগ,চটের পার্স, চটের টেবিল রানার সহ অনেক ধরনের পোশাক ও ব্যবহার সামগ্রী তেরি করতে শিখেছেন। এখান থেকে প্রশিক্ষন নিয়ে দুইজন নিবাসী বর্তমানে আয়েশা আবেদ ফাউন্ডেশনে পোশাক সহ অন্যান্য সামগ্রী তৈরির কাজ করছেন। এখান থেকে প্রাথমিক প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান তৈরি হচ্ছে। প্রশিক্ষণ কাজের অভিজ্ঞতার কারনে নিবাসীরা হয়ে উঠছেন একেকজন উদ্যোক্তা। পাশাপাশি বিপদগামী রাস্তা ছেড়েও তারা নতুন করে আলোর পথের দেখা পাচ্ছে। তাদের মন-মানসিকতার উন্নয়নের জন্য একজন সাইকোলজিস্ট দ্বারা প্রতিনিয়ত কাউন্সিলিং করানো হচ্ছে এই কেন্দ্রটিতে।
শুধু তাই নয় তাদেরকে নিরক্ষর থেকে প্রাথমিক শিক্ষা প্রদান করার ব্যবস্থাও রয়েছে এখানে। তবে নিযুক্ত শিক্ষক কুষ্টিয়ার এই কেন্দ্রটিতে বেতনভুক্ত থাকলেও তিনি বর্তমানে কর্মরত রয়েছেন খুলনায় যার ফলে নিবাসীদের শিক্ষা প্রদান ব্যহত হচ্ছে। এই পূর্নবাসন কেন্দ্রটিতে একজন ডাক্তারও নিযুক্ত রয়েছেন তবে সেটা শুধুই নথিপত্রে সরেজমিনে গিয়ে কোনো ডাক্তারের দেখা পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের জিজ্ঞেস করলে তারা জানায় যে এখানকার কোনো নিবাসী অসুস্থ হলে ডাক্তার দেখাতে তাকে অটোরিকশা যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এছাড়াও এই কেন্দ্রটিতে সুন্দর প্রাচীর বেষ্টনী থাকলেও অপ্রতুল রয়েছে নিরাপত্তাব্যবস্থা।
এ বিষয়ে কুষ্টিয়া সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষন ও পূনর্বাসন কেন্দ্রের ম্যানেজার ড. মোছাঃ নাজনীন নাহার বলেন, ”আমরা বিপদগামী মেয়েদেরকে পূনর্বাসনের জন্য কাজ করি। শুধু পূনর্বাসন করলেই চলবেনা পাশাপাশি আমরা তাদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থাও করছি। তবে বর্তমানে প্রাথমিক শিক্ষা প্রদানকারী শিক্ষক অনুপস্থিত থাকায় শিক্ষা প্রদান ব্যহত হচ্ছে, তাই একজন শিক্ষক এখানে প্রয়োজন। মেয়েদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা প্রশিক্ষক দিয়ে তাদের হাতের কাজ শেখাচ্ছি। তারা এখন নিজেরাই অনেক পোশাক তৈরি করছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দুজন এখন আয়েশা আবেদ ফাউন্ডেশনেও কাজ করছে। আমরা শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান সহ তাদের পূনর্বাসন নিশ্চিত করছি। কারন এরা সবাই সুবিধা বঞ্চিত শিশু কিশোরী । এই পূর্নবাসন কেন্দ্রে অনেক বুদ্ধি প্রতিবন্ধী ও শ্রবণপ্রতিবন্ধী আছে যারা অসুস্থ হলে নিজে থেকে ঔষধ বুঝে খেতে পারে না তাই তাদের জন্য একজন সেবিকা অতি আবশ্যক যা এখানে নেই। এই নিবাসীদের রান্নার জন্যও নেই কোনো রাধুনি যার ফলে কেন্দ্রে থাকা মেয়েদেরকেই রান্নার কাজটি করতে হয়। তাই এখানে একজন রাধুনীও আবশ্যক। এখানে সব রকম ব্যবস্থা থাকলেও লোকবল কম থাকায় কিছু কার্যক্রম ব্যহত হচ্ছে। “

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নর্দান ইউনিভার্সিটি দখলের অপচেষ্টায় ব্যস্ত সাবেক ট্রাস্টি

Next Post

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুমের মামলায় শীর্ষ আ’লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

Next Post
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুমের মামলায় শীর্ষ আ’লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুমের মামলায় শীর্ষ আ’লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist