মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মাস পেরিয়ে গেলেও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগন নিরাপত্তার অভাবে কর্মস্থলে ফিরতে পারছেন না।
বিভিন্ন ইস্যুতে এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পদত্যাগের (অপসারনের) দাবীতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার লোকজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে। ফলে উত্তাল হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মির্জাপুর উপজেলার এই আটটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ভেঙ্গে পরেছে শিক্ষা ব্যবস্থা। নিরাপত্তার অভাবে প্রধান শিক্ষক ও অধ্যক্ষগন প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দিয়েছেন। সাধারণ শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্ধেগ উৎকন্ঠা ও আতংক।
এতে করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ হাজার শিক্ষার্থীর ক্লাসে ফেরা অনিশ্চিত হয়ে পরেছে। সংকট নিরসের জন্য ও শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামস প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানিয়েছেন।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক ও অধ্যক্ষগন প্রতিষ্ঠানে ফিরতে না পেরে অচলাবস্থা দেখা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। ভুক্তভোগি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে উপজেলার বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়, দেওহাটা আলহাজ¦ জোনাব আলী উচ্চ বিদ্যালয়, গেরামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়, ভাওড়া মাধ্যমিক স্কুল এন্ড কলেজ, মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজ এবং নতুন কহেলা কলেজ। প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের অপসারন (পদত্যাগের) দাবীতে এখনও চলছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ভুক্তভোগি শিক্ষকদের প্রধান শিক্ষক মো. এমরান হোসেন, মো. কামরুল হাসান, মো. খোরশেদ আলম, মো. মোজাম্মেল হক, অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, ও ইমাম হোসেন মো. ফারুক অভিযোগ করেন, কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পরিবর্তনের পর এলাকার একটি চক্র তাদের বিরুদ্ধে নানা ইস্যু তৈরী করে শিক্ষার্থীদের ব্যবহার করে তাদের জোর পুর্বক অপসারনসহ পদত্যাগ দাবি করে আসছে।
প্রতিদিন এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে এলাকার একটি চক্র যোগ দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতংক সৃষ্টি করছে। পরিবার পরিজন নিয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার শিক্ষার্থী নিয়মিত পাঠদান করতে না পেরে পড়াশোনা অনিশ্চিত হয়ে পরেছে। আমরা এই সংকট নিরসনের জন্য প্রশানের কাছে নিকট সহায়তা চেয়েছি।
ভুক্তভোগি প্রধান শিক্ষক মো. কামরুল হাসান অভিযোগ করেন, কোন কারন ছাড়াই গত ১৬ আগস্ট বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মিয়াজ উদ্দিন ও তার সন্ত্রাসীবাহিনী বিদ্যালয়ে ঢুকে ব্যাপক ভাংচুর করে। তাকে ভয়ভিতি ও একটি কক্ষের মধ্যে জিম্মি করে সাদা কাগজে পদত্যাগপত্রে জোরপুর্বক স্বাক্ষর নিয়েছেন। বিষয়টি তিনি সেনা ক্যাম্প, মির্জাপুর থানা, শিক্ষা অফিস ও ইউএনওকে লিখিত আকারে জানিয়েছেন। ঘটনার পর থেকে ভয়ে তিনি বিদ্যালয়ে যেতে পারছেন না। প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম বলেন, গত ২৮ দিন ধরে তিনি বিদ্যালয়ে যেতে পারছেন না। তাকে ফাঁসাতে কু-চক্রী মহল পরিকল্পিত ভাবে বিদ্যালয়ে ছুরির ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তিনি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন। প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে একটি মহল তাকে অপসারনের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে। একই অভিযোগ করেন প্রধান শিক্ষক মো. এমরান হোসেন ও অধ্যক্ষ মো. হারুন অর রশিদ ও ফারুক হোসেন। তারা বলেন তাদের সরাতে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে। আত্মসম্মান, লোকলজ্জা ও প্রাণের ভয়ে তারা প্রতিষ্ঠানে যেতে পারছেন না। গত এক মাস ধরে এসব প্রতিষ্ঠানে চলছে নানা ভাবে আন্দালন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ আসায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা ঠিক রাখার জন্য ইতিমধ্যে ঐ সব প্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষকদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও অন্তবর্তীবকালিন সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সদ্য ঘোষিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি শেখ নুরুল আলম বলেন, বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের অপসারনের দাবীতে শিক্ষার্থী এবং এলাকাবাসি বিক্ষোভসহ মানববন্ধন করে যাচ্ছে। এ বিষয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সংকট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ নিয়েছেন কোন শিক্ষকের বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ থাকলে প্রশাসনকে জানাতে হবে। তদন্ত করে ব্যবস্থা নেবে প্রশাসন। কোন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা যাবে না।
প্রিন্ট করুন










Discussion about this post