মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের পৌরসভার রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট, মোটর সাইকেল পার্কিং এবং ব্যাটারি চালিত অটো রিকসার জটে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে পৌরবাসিকে। ফুটপাত দুখল মুক্ত ও অবৈধ অটো রিকসা চলাচল বন্ধ করার জন্য পৌরসভার সাবেক মেয়র এবং মির্জাপুর থানার সাবেক ওসি মাইর্কিং করার পরও অবৈধ পার্কিং বন্ধ হচ্ছে না।
দেড় বছরেও আলোর মুখ দেখেনি ১০ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির রিপোর্ট।অবৈধ অটো রিকসা এবং ফুটপাতের দোকান থেকে লাখ লাখ টাকা চাঁদা তুলে দিচ্ছে একটি চক্র। এ নিয়ে পৌরবাসির মধ্যে চরম হতাশা এবং ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসির দুর্ভোগ দিন দিন বেড়েই যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাস স্টেশন, পৌরসভার মসজিদ মার্কেট, কালিবাড়ি রোড এবং কলেজ রোড ঘুরে দেখা গেছে, রাস্তার উপর অবৈধ দোকান পাট, মোটর সাইকেল পার্কিং করার দৃশ্য। শতশত অবৈধ অটো রিকসায় যানজটে নাকাল পৌরবাসি।
পৌরসভা সুত্র জানায়, মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার অতি গুরুত্বপুর্ন ও ব্যস্ততম তিনটি রোড হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদের কালিবাড়ি রোড হয়ে কুমুদিনী হাসপাতাল রোড, কলেজ রোড হয়ে খাদ্য গুদাম রোড এবং বংশাই রোড হয়ে বাইপাস রোড। গুরুত্বপুর্ন এই তিনটি রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট, মোটর সাইকেল পার্কিং চলে আসছে দীর্ঘ দিন ধরে। রাস্তার উপর মোটর সাইকেল পার্কিং করে রাখায় দুই দিক ধেকে আসা ছোট বড় বিভিন্ন যানবাহন এবং রিকসা চলচল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা তীব্র যানজটের কবলে পড়তে হচ্ছে। নিয়ম কানুন না মেনেই রাস্তার উপর মোর সাইকেল দাড় করিয়ে রাখায় তীব্র যানজটে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে পৌরবাসিসহ চলচলকারী যাত্রীদের। রাস্তা দখল করে মোটর সাইকেল পার্কিং করার পাশাপাশি একটি প্রভাবশালী মহল নানা কৌশলে ভাসমান দোকানপাট স্থাপন করায় তীব্র যানজট বৃদ্ধি পেয়েছে। একই অবস্থা পৌরসভার বংশাই রোড, বাওয়ার রোড, থানা রোড, কলেজ রোড, কালিবাড়ি রোড, পুরাতন বাস স্টেশন রোডে। একাধিক ভুক্তভোগি অভিযোগ করেন, পৌরসভার রাস্তায় পুলিশের বিধি নিষেধ এবং প্রশাসনের নজরদারী কম থাকায় রাস্তার উপর অবৈধ মোটর সাইকেল পার্কিং চলছে।
পৌরসভা সুত্র জানায়, পৌরসভায় তালিকাভুক্ত ব্যাটারি চালিত প্রায় ৯০০শ অটো রিকসা হয়েছে। এর বাইরেও রয়েছে বিভিন্ন এরাকা থেকে আসা অবৈধ অটো রিকসা। রাস্তা ও ফুটপাত দখল করে যারা অবৈধ ভাবে দোকানপাট তৈরী, মোটর সাইকেল পার্কিং করে জন দুর্ভোগ সৃষ্টি করছেন পৌরসভা এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে একাধিকবার ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আগে মির্জাপুর থানায় জরুরী সভা করে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করার জন্য। ১০ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে সভা করা হয়েছিল। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও তদন্ত কমিটির সইে রিপোর্ট আলোর মুখ দেখেনি। মাঝে মধ্যে ইউএনও এবং এসিল্যান্ডের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দুই এক দিনে গেলেই আবার আগের অবস্থায় ফিরে আসে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক মাসুদুর রহমান বলেন, অন্তবর্তীকালিন সরকারের নির্দেশক্রমে ভারপ্রাপ্ত পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহনের পর পরিচ্ছন্ন পৌরসভা, যানজট মুক্ত শহর গড়ার জন্য, পৌরবাসি, ব্যবসায়ী ও জনপ্রতিধিদের সমন্ময় মতবিনিময়সভাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করার জন্য অভিযান শুরু হয়েছে।
প্রিন্ট করুন






Discussion about this post