Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বালু উত্তোলন: হুমকির মুখে জৈন্তাপুরে পাউবোর বেড়িবাঁধ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 23 September, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
বালু উত্তোলন: হুমকির মুখে জৈন্তাপুরে পাউবোর বেড়িবাঁধ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বড়গাঙ নদীতে ইজারাকৃত সীমানার বাহির ও বেড়ীবাঁধ সংলগ্ন ১৮০ ফুট ভিতর স্থান হতে বালু উত্তোলনের ফলে চরম ঝুঁকিতে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের তিন কিলোমিটার অংশ।

এতে করে চরম শঙ্কায় দিন কাটছে বেঁড়ীবাধের ভিতরে স্হায়ীভাবে বসবাসরত কয়েক হাজার বাসিন্দা।

সরজমিনে গিয়ে দেখা যায়, নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত পূর্ব লক্ষিপ্রাসাদ গ্রামের তিন কিলোমিটার অংশজুড়ে বালু উত্তোলনের ফলে বড় একটি অংশ ইতিমধ্যে ধসে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৭ সালে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সারী গোয়াইন বেড়িবাঁধ প্রকল্পের নামে বড়গাঙ ও সারীনদী সংলগ্ন ১৭ কিলোমিটার অংশজুড়ে বিশাল বেঁড়িবাধ নির্মান করা হয়। এই বেঁড়িবাধ ১নং নিজপাট ইউনিয়ন ও ২নং জৈন্তাপুর ইউনিয়নে মোট ৭টি ওয়ার্ডের মানুষের বসতভিটা ও আবাদি জমি পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যায় নিরাপদ রাখার জন্য এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিলো।

কিন্তু ১৯৮৮ সালের প্রলয়ঙ্কারী বন্যা ও পাহাড়ি ঢলে ফেরিঘাট ব্রীজের ২০০ মিটার পূর্বে বিশাল এক অংশে ভাঙনের সৃষ্টি হয়। যার ফলে বাঁধের ভিতরে বসবাসকারী মানুষের ঘরবাড়ীর ব্যপক ক্ষতির পাশাপাশি শত শত গবাদিপশুর প্রানহানীর ঘটনা ঘটে।

পরবর্তীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এই অংশটি সংস্কারে ১৯৯০ সালে পূর্ব লক্ষিপ্রসাদ গ্রামের এক কিলোমিটার অংশজুড়ে মাটির সাথে বড় বড় ঢাক ও বোল্ডার পাথর দিয়ে শক্ত ও মজবুদ ভাবে পুননির্মাণ করা হয়।

বেঁড়িবাধের ঠিক বিপরীত দিকে বড়গাঙ এলাকায় খাস ভূমি হতে বালু উত্তোলন ও বিক্রি অনুমতি থাকলেও বাঁধের নিরাপত্তার স্বার্থে ১৮০ ফুট পর্যন্ত বালু উত্তোলনে পানি উন্নয়ন বোর্ডের নিষেধাজ্ঞা রয়েছে।

তবে বিগত ৮/১০ বছর ধরে বড়গাঙ বালু ব্যবসায়ীদের একটি কুচক্রী মহল অতিরিক্ত মুনাফার লোভে পূর্ব লক্ষিপ্রশাদ এলাকায় বাঁধ সংলগ্ন স্হানে ১৮০ ফিটের ভিতর হতে বালু সংগ্রহ শুরু করে। যার ফলে নদীর নিচের অংশ হতে বালু কাটার ফলে বন্ডার পাথর গুলো ধসে পড়তে শুরু হয় এবং শ্রমিকেরা রাতের আধারে বাঁধের সেই পাথর গুলো গোপনে নৌকাযোগে চুরি করে নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা আবুল হাসনাত বলেন, বড়গাঙ এলাকার কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় বাঁধের ১৮০ ফুটের ভিতর থেকে বালু ও পাথর চুরি করে নিয়ে যাচ্ছে। বর্তমানে পূর্ব লক্ষিপ্রশাদ গ্রাম সংলগ্ন বাঁধের প্রায় তিন কিলোমিটার এলাকার বড় অংশ ভেঙ্গে গেছে। প্রতি বছর সারী গোয়াইন নদীতে সৃষ্ট পাহাড়ি ঢলের ফলে ভাঙনের পরিমান আরো বৃদ্ধি পাচ্ছে। এতে করে চরম শঙ্কায় দিন কাটাচ্ছে বেঁড়িবাধ এলাকার কয়েক হাজার পরিবার।

পূর্ব লক্ষিপ্রাসাদ গ্রামের প্রবীন ব্যাক্তি ইসমাইল আলি বলেন,দুই বছর আগে গ্রামের সকল লোকজন বাধ্য হয়ে তাদের নৌকা আটক করে ডুবিয়ে দেয়া হয়েছিলো। এরপর থেকে কিছু কুচক্রী মহল নানা ভাবে হুমকি প্রদান করে আসছে। তিনি বলেন এভাবে বালু উত্তোলন ও পাথর চুরি নিয়ন্ত্রণ না করা গেলে বেঁড়ীবাধ এই অংশ যে কোন সময় ভেঙে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

স্থানীয় অপর প্রবীন ব্যাক্তি আবদুল লতিব বলেন, ২০১৭/১৮ ‘র সময় বেঁড়ীবাধ রক্ষার প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন ও পরিষদের নিকট লিখিতভাবে অভিযোগ দায়ের করে এলাকাবাসী। সে সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরিন করিম সরজমিনে বাঁধের দূরাবস্থা দেখে ১৮০ ফুট পর্যন্ত নদীর অংশে লাল নিশানা টাঙিয়ে দেন এবং নিশানার ভিতরের অংশ হয়ে সব ধরনের বালু উত্তোলন ও পাথর চুরির উপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু কয়েক মাস বালু উত্তোলন বন্ধ থাকলেও পুনরায় রাতের আধারে সক্রিয় হয়ে উঠে চক্রটি।

এ বিষয়ে স্থানীয় শালিশি ব্যাক্তিত্ব আবদুল হান্নান চৌধুরী বলেন, বহুবার এলাকার স্থানীয় কিছু ব্যবসায়ীদের বার বার নিষেধ দেয়ার পরও তারা কর্ণপাত করে না।
তিনি জানান এই চক্রের সাথে জড়ীত স্থানীয় ব্যবসায়ী জমির মোল্লা আমিন,শেখর বাবু, রফিক, রুহুল ও আনাইছ সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন। তিনি জানান এ বিষয়ে স্থানী প্রতিকার চেয়ে পূর্ব লক্ষিপ্রাসাদ গ্রাম সহ পাশ্ববর্তী গ্রামের সাধারণ মানুষদের স্বাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। তিনি বলেন গত কয়েকমাস পূর্বে মো ইসমাইল আলি নামক এক ব্যাক্তিতে বড়গাঙ বালু মহাল ইজারা দেয়া হয়। তখন থেকে বেড়িবাঁধ সংলগ্ন স্থান হতে বালু উত্তোলনে বেপরোয়া হয়ে ওঠে চক্রটি। গত ২১ শে সেপ্টেম্বর পূর্ব লক্ষিপ্রাসাদ গ্রামে বেঁড়িবাধ এলাকা থেকে বারকি শ্রমিকরা বালু উত্তোলনে গেলে গ্রামবাসীর সাথে তারা বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে উভয় পক্ষ বিবাধে জড়ানোর উপক্রম হলে স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে উভয় পক্ষকে ফিরিয়ে দেয়া হয়। বর্তমানে সে স্হানে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয় বড়গাঙ বালু মহালের ইজারাদার ইসমাইল মিয়া বলেন, বেড়িবাঁধ সংলগ্ন এরিয়া হতে বালু উত্তোলনের কোন সম্পৃক্ততা বা নির্দেশনা ইজারাদার কর্তৃপক্ষের নেই। এতে কেউ জড়িত থাকলে প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারেন।

জৈন্তাপুর পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রিয়াজ পারভেজের সাথে মুঠোফোনে আলাপকালে জানান, তিনি ছুটিতে আছেন। এ বিষয়ে কোন অভিযোগ তার কার্যালয়ে আসলে তিনি প্রয়োজন ব্যবস্থা গ্রহন করবেন বলে নিশ্চিত করেছেন।

এ দিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, পূর্ব লক্ষিপ্রাসাদ গ্রাম ও পাশ্ববর্তী এলাকার প্রতিনিধিদের পক্ষ থেকে তার দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। তিনি বলেন, উক্তো বিষয়ে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ও ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারকে ঘটনাস্থল পরিদর্শনের পর প্রয়োজনীয় পদক্ষেপ প্রহন করা হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলেটের চা শ্রমিকরা কর্মবিরতিতে

Next Post

তিস্তায় ভেসে আসা তরুণীর লাশের পরিচয় মিলেছে

Related Posts

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
প্রধান খবর

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

Next Post
তিস্তায় ভেসে আসা তরুণীর লাশের পরিচয় মিলেছে

তিস্তায় ভেসে আসা তরুণীর লাশের পরিচয় মিলেছে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist