Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ সুফিয়ান স্বাভাবিক জীবনে ফিরতে চায়

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Saturday, 26 October, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ সুফিয়ান স্বাভাবিক জীবনে ফিরতে চায়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এস এ শফি, সিলেট: জুলাই অভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ সিলেটের কলেজ ছাত্র সুফিয়ান বাড়ি ফিরলেও নেই কোনো আনন্দ। পিতৃমাতৃহারা সুফিয়ানের ভবিষ্যত নিয়ে দেখা দিয়েছে উৎকণ্ঠা, চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর টাকা না থাকায় তার শারিরিক অবস্থার অবনতির আশংকা করছেন সংশ্লিষ্টরা। 

মিজানুর রহমান সুফিয়ান দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত ফজলু মিয়ার বড় ছেলে। গত ৫ আগস্ট ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন মিজানুর রহমান সুফিয়ান (২৭)। কানের নিচ দিয়ে গুলিবিদ্ধ সুফিয়ান প্রায় ৩মাস ঢাকার হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসক তাকে চীনের একটি হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করেন। ফলে সুফিয়ানকে তার স্বজনরা বাড়িতে নিয়ে এসেছেন। পিতৃমাতৃহীন সংসারে দাদী আর চাচা-চাচীদের সেবা শুশ্রূষায় দিন কাটছে সুফিয়ানের। গত ২৪ অক্টোবর সুফিয়ান লালাবাজারের গ্রামের বাড়ীতে এসে পৌছলে এলাকার সর্বস্তরের মানুষ দেখতে আসেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা সুফিয়ানের ভাঙা গলায় শুনছেন তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। জানছেন জুলাই অভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার কারন।

সুফিয়ানের ছোটভাই কামরান জানান, তাদের পিতা-মাতা মারা যান বিগত আড়াই বছর আগে। তখন কলেজ পড়ুয়া বড় ভাই সুফিয়ান ঢাকায় যান চাকুরীর সন্ধানে। সেখানে একটি প্রাইভেট কোম্পানীতে চাকরি পান সুফিয়ান। এতিম দুই ভাই এক বোনের দায়িত্ব কাঁধে নিয়ে সুফিয়ান জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। সুফিয়ান ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তাদের সামনে নেমে এসেছে ঘোর অন্ধকার। 

আহত সুফিয়ানের চাচা লাল মিয়া জানান, তার ভাতিজা সুফিয়ান গত ৫ আগষ্ট ঢাকায় ছাত্র-জনতার সঙ্গে মিছিলে যোগ দেন। এক পর্যায়ে ঢাকার মিছিলেই গুলিবিদ্ধ হন সুফিয়ান। পুলিশের ছোঁড়া গুলি সুফিয়ানের কানের নিচ দিয়ে এক পাশ দিয়ে নাকের ভেতর দিয়ে বের হয়ে যায়। এতে সুফিয়ান মাটিতে লুঠিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছান ঘন্টা খানেক পর। ফলে প্রচুর রক্তক্ষরণ হয় তার।

ঢাকার ডেন্টাল হাসপাতালে তার অপারেশন হয়। এরপর তাকে বাঁচানো গেলেও নাক ও মুখের একটি অংশ বেঁকে যায়। ফলে চিকিৎসকরা সুফিয়ানের নাকের অভ্যন্তরের চিকিৎসার জন্য তাকে চীনে নেয়া প্রয়োজন।

এ কথা জানার পর দিশেহারা হয়ে পড়েছেন সুফিয়ানের স্বজনরা। চীনে নিয়ে চিকিৎসাব জন্য যে পরিমান টাকা প্রয়োজন এর কোনো প্রস্তুতিই প্রস্তুতিই নিতে পারছেন না তারা। ফলে সুফিয়ানের পরিবার সরকার  ও বিত্তবানদের সহায়তা চায়।

তাঁরা আসা করছেন, সকলের সহায়তায় আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পারে পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি সুফিয়ান।

এহ/26/10/24/ দেশ তথ্য

Tags: গুলিবিদ্ধ সুফিয়ানসিলেট নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল 

Next Post

আমার পরিচয়, আমি আপনাদেরই লোক ডাঃ শফিকুল ইসলাম

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
আমার পরিচয়, আমি আপনাদেরই লোক ডাঃ শফিকুল ইসলাম

আমার পরিচয়, আমি আপনাদেরই লোক ডাঃ শফিকুল ইসলাম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist