Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি’র চিঠি নিয়ে তোলপাড়

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 27 October, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি’র চিঠি নিয়ে তোলপাড়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুর-৪ আসনে রামগতি ও কমলনগর বিএনপি শাখায় কেন্দ্র থেকে পাঠানো একটি চিঠি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই চিঠিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আবদুর রবকে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছিল।

চিঠি পাবার পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক, তর্ক-বিতর্কে মেতে উঠেছে দলীয় সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে আ স ম আবদুর রবকে দলীয় কার্যক্রমে সহায়তার নির্দেশ দেওয়া হয়, যা তৃণমূলের মধ্যে জল্পনার জন্ম দেয় যে আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেতে পারেন আ স ম আবদুর রব।
ফলে স্থানীয় নেতাকর্মীদের মনে অসন্তোষ দেখা দেয়, কারণ তারা সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজানকেই এ আসনে প্রার্থী হিসেবে চান।

তৃণমূলের দাবিতে প্রার্থী হিসেবে আশরাফ উদ্দিন নিজানকেই চাওয়া হচ্ছে

কমলনগর ও রামগতি উপজেলা বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে দলকে সুসংগঠিত করে রেখেছেন আশরাফ উদ্দিন নিজান। তৃণমূলের নেতাকর্মীদের সাথেই তার নিবিড় সম্পর্ক এবং দলীয় কর্মকাণ্ডে তার উপস্থিতি।
কমলনগর উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম কাদের ও সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী বলেন, “নিজানের বাহিরে অন্য কাউকে মনোনয়ন দিলে তৃণমূল তাকে সাপোর্ট করবে না। তিনি নেতাকর্মীদের সাথে থেকে দলকে শক্তিশালী করেছেন, আর এখন অন্য কাউকে প্রার্থী হিসেবে চাপিয়ে দিলে সেটি মেনে নেয়া হবে না।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও কমেন্টে নেতাকর্মীরা বিস্ময় প্রকাশ করেছেন। যুবদল নেতা মোস্তফা সারোয়ার কটাক্ষ করে লিখেছেন, “এটি নমিনেশন পেপার নয়, বরং রাজনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার জন্য নির্দেশনা।” বিএনপি নেতা মো: শরীফ মন্তব্য করেছেন, “কমলনগর-রামগতির মানুষের শেষ আশ্রয়স্থল আশরাফ উদ্দিন নিজান।” অন্য একজন সমর্থক লেখেন, “২০১৮ সালের পরেও তিনি মনোনয়ন পেলে তৃতীয়বারের মত জয়লাভ করতে পারতেন।”

আ স ম আবদুর রব ও তার স্ত্রী তানিয়া রবের প্রতিক্রিয়া

বিষয়টি নিয়ে আ স ম আবদুর রবের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার স্ত্রী তানিয়া রব বলেন, “এ বিষয়ে সময়ই বলে দিবে, আমরা কোন বিতর্কে যেতে চাই না।”

বিএনপির কেন্দ্র থেকে জানানো হয়েছে যে, নির্বাচনের জন্য নয়, বরং সাংগঠনিক সহায়তার জন্যই এই চিঠি প্রেরণ করা হয়েছে। তবে নেতাকর্মীদের অভিযোগ, চিঠির ভুল ব্যাখ্যা করে আ স ম আবদুর রবের অনুসারীরা মনোনয়ন প্রাপ্তির প্রচারণা চালাচ্ছে, যা বিভ্রান্তি সৃষ্টি করছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

Next Post

গোদাগাড়ীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Related Posts

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?
প্রধান খবর

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
প্রধান খবর

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

Next Post
গোদাগাড়ীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোদাগাড়ীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist