Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মামলা থেকে বাদ দিতে চাঁদা দাবি, বিএনপি নেতার অডিও ভাইরাল

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 7 November, 2024.
in প্রধান খবর
Reading Time: 2 mins read
0
মামলা থেকে বাদ দিতে চাঁদা দাবি, বিএনপি নেতার অডিও ভাইরাল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁ প্রতিনিধি:
বিস্ফোরক মামলার আসামির তালিকা থেকে নাম বাদ দিতে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

সাবেক উপজেলা চেয়ারম্যান সামছুল আলমের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বেলাল হোসেন সৌখিন নামের বিএনপির ওই নেতা। এ ঘটনা ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলায়।

মুঠোফোনে বিকাশ বা নগদ এ্যাকাউন্টের মাধ্যমে সাবেক ওই উপজেলা চেয়ারম্যানের কাছে তিনি এই চাঁদা দাবি করেন বলে অভিযোগ।
এ বিষয়ে দুই নেতার কথোপকথনের ১ মিনিট ৩৭ সেকেন্ডের একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চাঁদা দাবি করা বেলাল হোসেন সৌখিন বদলগাছী উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক। অপরদিকে সামছুল আলম খান উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ।

জানা যায়, গত সোমবার ৪ঠা নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করে থানা পুলিশ। ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। আর এই মামলার বাদি সেই বেলাল হোসেন সৌখিন।

মামলার প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আওরঙ্গজেব চৌধুরী মানিক মুঠোফোনে কালবেলাকে বলেন, আমি আমার দলের নেতাদের সাথে আলোচনা কের তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, সেইভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

অপরদিকে বিএনপির এক নেতা ক্ষোভের সহিত জানালেন এই মামলা তাদের কাছে এখন চাঁদা আদায়ের রশিদ হয়ে গেছে।

জানতে চাইলে বেলাল হোসেন সৌখিন বলেন, ঘটনাটি অনেক আগের। উপজেলা পরিষদ বাতিল হওয়ার পর জানতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিককে এল লাখ টাকা দেওয়ার খবর পাই, সেই জন্যই আমিও তাকে ফোন করে বলেছি মানিককে দিলে আমাকেও দুই লাখ টাকা দিতে হবে। আর চেয়ারম্যানের মরণ মোর হাতে ছিল এমন ডায়লগটার প্রশংসা করলে তিনি হাসতে থাকেন।

জানতে চাইলে বদলগাছীর সাবেক উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান বলেন, বিএনপি নেতা সৌখিন আমার কাছে ফোন করে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। আমি টাকা দিতে অস্বীকার করার কারণে গোবরচঁপা হাটে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের মামলায় আমাকে ১০ নং আসামি করা হয়েছে। এতেই প্রমাণিত এটি এক সাজানো মিথ্যা মামলা। আমি এর তীব্র প্রতিবাদসহ সঠিক বিচার দাবি করছি।

জানতে চাইলে বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু মুঠোফোনে বলেন, ওই কল রেকর্ডের ঘটনা এখনকার না, এটা মামলার অনেক আগের। বিষয়টি গতকাল আমি জেনেছি। তবে বিএনপির নাম ভেঙে যে এধরণের কাজ করবে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির একজন বলেছেন এই মামলাটি তাদের কাছে চাঁদা আদায়ের রশিদ এমন প্রশ্নে সেই বিএনপি নেতার নাম জানতে চান তিনি। এছাড়া তিনি বলেন, এধরণের কিছু করার কোনো সুযোগ নেই।

আর সম্প্রতি হওয়া বিস্ফোরক মামলায় সঠিকভাবে তদন্ত করবেন বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের একটি অডিও ক্লিপ এই প্রতিবেদকের হাতে এসেছে। তাদের কথোপকথনটিতে শোনা যায়— পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

সৌখিন: হ্যালো, ভাই আমি চ্যাংলার সৌখিন।

সামছুল আলম: হ্যা ভাই, ভালো ভাই?

সৌখিন: চিনতে পারছেন।

সামছুল আলম: হ্যা ভাই চিনতে পারছি “ক”

সৌখিন: আপনি ওই ম্যানক্যাক (মানিককে) বলে ওই ইয়ে দিছেন। দু লাখ টাকা বলে দিছেন ম্যানক্যাক।

সামছুল আলম: কোনো ট্যাকা পয়সা আছে ভাই? এলা গুজব কুটি থ্যাকা শুনলি !ক”

সৌখিন: আমি শুনলাম ম্যানক্যাক আপনে দুলাখ টাকা দিয়েছেন।

সামছুল আলম: না না না ভাই।

সৌখিন: তে ম্যানক্যা আপনাক বাঁচাতে পারবে?

সামছুল আলম: বাঁচা মরা এখন আল্লাহ্’র হাতে ভাই। আল্লাহ্ এখন ভাগ্যে কি লিখে রেখেছে।

সৌখিন: আল্লাহ্’র হাতে ঠিক আছে, কিন্তু আল্লাহ্ যে আমার হাতে লিখে রেখেছে আপনার, এটার কি হবে কন।

সামছুল আলম: তাই না?

সৌখিন: হ্যা, তে আপনি ম্যানক্যার সাথে যোগাযোগ করবেন, আর আমি বাল ফ্যালাবো? ভাগ মিলতেছে না।

সামছুল আলম: না ভাই, না না না।

সৌখিন: আপনি আমার এই নং এ বিকাশ, নগদ সব আছে। আপনি এক লাখ তাহলে এখানে পাঠায়ে দেন।

সামছুল আলম: হাহাহা করে হাসছিল

সৌখিন: তাহলে আপনে মনে করেন ম্যানক্যাক টাকা দিবেন মানে? ম্যানক্যা দলের কে? ওই সাওয়ার ব্যাটা দলের কে?

সামছুল আলম: না ভাই না, এগুলো মিথ্যে কথা ভাই।

সৌখিন: তাহলে এলা গুজ উঠে কেন? আপনে তাহলে ম্যানক্যাকে ফোন করেন। পাশে থেকে আরেকজনকে বলতে শোনা যায় সে কোন জায়গায় আছে খোঁজ নাও, সঙ্গে সঙ্গে তার সুরে জানতে চান আপনি কোথায় আছেন। না হলে আপনি কই আছেন কন তো?

সামছুল আলম: না ভাই এলা মিথ্যে কথা জবাবে বলেন তিনি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ববি হাজ্জাজ

Next Post

দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির আসামি গ্রেফতার

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির আসামি গ্রেফতার

দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির আসামি গ্রেফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist