Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সওজের বিরুদ্ধে সরকারি সম্পদ বেদখলের অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 5 December, 2024.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
সওজের বিরুদ্ধে সরকারি সম্পদ বেদখলের অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীতে সওজের কোটি কোটি টাকার সরকারি মূল্যবান সম্পদ বেদখল হয়ে যাবার পেছনে কর্তৃপক্ষের সহযোগিতার অভিযোগ উঠেছে।

রাস্তার পাশের জলাশয় সরকারী সম্পদ দখলে নিতে ভরাট উপাদান ফেলার সুবিধার্তে চারিয়া এলাকায় সড়কের পাশে রোপন করা চারা গাছ কেটে ফেলার মত ঘটনাও ঘটেছে।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে সরকারি সম্পদ দখলের মহোৎসব চললেও রহস্যজনক কারনে নিরব ভূমিকা পালন করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে যথাযথ কর্তৃপক্ষ সরকারি সম্পদ রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহন না করায় স্থানীয় সচেতন মহল যথাযত কর্তৃপক্ষের দায়িত্ব পালনে অবহেলা ও ভূমিদস্যু চক্রকে সহযোগীতার অভিযোগ তুলেছেন।

জানা যায়, গত প্রায় বছর ধরে (গত জানুয়ারী মাস থেকে) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মহিলা মাদ্রাসার উত্তর পাশে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশের সওজের জায়গা দখলে নিতে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের ছত্র ছায়ায় স্থানীয় আতাউল্লাহ নামের এক ব্যক্তি ড্রাম ট্রাক যোগে ভরাট কাজ শুরু করে। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে কয়েকমাস প্রকাশ্যে কাজ করা বন্ধ রাখলেও রাতের আঁধারে অল্প অল্প করে মাটি বালি ও ইটের খোয়া ফেলতে থাকে দখলকারী।
এ নিয়ে স্থানীয় সচেতন মহল সওজ কর্তৃপক্ষসহ উপজেলা প্রশাসনকে জানানোর পরও সংশ্লিষ্ট কেউই কোনো পদক্ষেপ নেয়নি। পরে বিষয়টি নিয়ে জাতীয় পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কোনো সুফল বা সরকারি সম্পদ রক্ষায় কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
এদিকে ৫ অগাস্টের পরও সেই আতাউল্লাহ সংশ্লিষ্ট দপ্তরে এখনো ঘাপটি মেরে বসে থাকা বিগত সরকারের দুর্নীতিগ্রস্থ অসাধু কর্মকর্তাদের ছত্রছায়ায়র মধ্যে রাস্তার ধারে সরকারি জায়গায় লাগানো গাছের চারা রাতের আঁধারে কেটে ২০/৩০ ফুটের মত মুখও তৈরি করে নেয় যাতে সহজে ড্রাম ট্রাক থেকে মাটি/বালি ফেলা যায়।

উল্লেখিত স্থান ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় দাপটের সাথে রাতে দিনে ড্রাম ট্রাক যোগে মাটি বালি ফেলে সরকারি সম্পদ দখল করছে এ তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানালেও অজ্ঞাত কারনে তারা নিরব ভূমিকা পালন করে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশ না কার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, কর্তৃপক্ষকে ম্যানেজ করে মোটা অংকের অর্থের বিনিময়ে এসব সরকারী সম্পদ ভুমিদস্যুদের দখল করতে সহযোগিতা করে যাচ্ছে সংশ্লিষ্টরা । যার কারনে এসব অবৈধ কাজের তথ্য জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি সম্পদ রক্ষায় বা দখলরোধে উচ্ছেদে কোনো ব্যবস্থাই নিচ্ছেন না।

অন্যদিকে নাজিরহাট গণকবরের পশ্চিম পাশের পানি চলাচলের পথ জলাশয় ভরাট করে ফেলেছে ওই এলাকার টিপু নামের এক ব্যক্তি।

সরকারী জায়গা দখলকারী স্থানীয় আতাউল্লাহ ও উপজেলার নাজিরহাট কলেজ রোড়ের গণকবরের পশ্চিম পাশের জলাশয় ভরাটকারী টিপুর কাছে জানতে চাইলে তারা সওজের জায়গা ও জলাশয় ভরাট করার কথা স্বীকার করেন এবং আতাউল্লাহ আরো জানান, সওজের সাথে কথা বলে ম্যানেজ করেই ভরাট করছি। আর ভরাট করে এখানে কৃষি কাজ করব। গাছের চারা কাটার বিষয়ে জানতে চাইলে, ওখানে কোনো গাছ ছিলো না বলেও জানান তিনি। এক পর্যায়ে আতাউল্লাহ বিকালে বা সন্ধ্যার দিকে তার সাথে দেখা করতে বলেন।

এ বিষয়ে গত ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু আহসান মো.আজিজুল মোস্তফাকে বিষয়টি জানালে তিনি বিষয়টি দেখছেন বলে জানালেও ২ দিন পরও সমানতালে ভরাট কাজ অব্যাহত থাকায় বিষয়টি জানিয়ে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা পুনরায় জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, “ঘটনাস্থলে তিনি লোক পাঠিয়েছিলেন। ছবি তুলেছেন ভিডিও করেছেন।” তিনি আরো জানান, তিনার কাছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নাই। সহযোগিতার জন্য বিভিন্ন জনের কাছে দপ্তরে গিয়েও হাটহাজারীতে কারো কোনো সহযোগিতা পাচ্ছেন না।

সড়কের পাশের চারা গাছ কাটার বিষয়ে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, জায়গা যেহেতু সওজের তাই এ ব্যাপারে তারাই ব্যবস্থা নেবেন।

বিষয়টি সম্পর্কে সওজ চট্টগ্রাম জেলার প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। আমি এ ব্যাপারে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এ ব্যাপারে জানতে চাইলে তখন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, যেহেতু সম্পদগুলো (সওজ) সড়ক ও জনপদ বিভাগের সেহেতু তারা আমাদের সাথে যোগাযোগ করলে সাহায্য চাইলে আমরা সাহায্য সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি। সওজ কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে সহযোগিতা চেয়েও না পাওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ পর্যন্ত ওই সম্পদের বিষয়ে সওজের কেউ আমার কাছে সাহায্য দূরে থাক ফোনে যোগাযোগও করেননি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

Next Post

গাংনীতে যাত্রী ছাউনি ও দোকান উচ্ছেদ

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
গাংনীতে যাত্রী ছাউনি ও দোকান উচ্ছেদ

গাংনীতে যাত্রী ছাউনি ও দোকান উচ্ছেদ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist