Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটে সেবা ব্যাহত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 9 December, 2024.
in স্বাস্থ্য
Reading Time: 1 min read
0
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটে সেবা ব্যাহত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ নাদীর শাহ্, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে চলছে সার্বিক চিকিৎসা কার্যক্রম।
চিকিৎসক ও জনবল সংকটে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

সুন্দরবন উপকূলীয় জনপদের প্রায় সাড়ে ৪ লাখ মানুষের জন্য ৫০ শয্যা বিশিষ্ট ব্যস্ততম হাসপাতালটির ইনডোর, আউটডোর, নাইট ডিউটি, জরুরী বিভাগসহ সকল ক্ষেত্রে চিকিৎসা সেবা কার্যক্রম নিশ্চিত করতে মাত্র ৪ জন চিকিৎসকের পক্ষে রীতিমত দূরুহ হয়ে পড়েছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে সার্বক্ষণিক ৮০ থেকে ১১০ জন রোগী ভর্তি থাকেন। কখনো আবার রোগীর সংখ্যা এতটাই বৃদ্ধি পায় যে, বেড সংকুলান না হওয়ায় বারান্দা ছাপিয়ে সিঁড়িতে পর্যন্ত থাকতে বাধ্য হন রোগীরা। জনবল বলতে গেলে ১০ শয্যা বিশিষ্ট।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বেড অ্যাকুপাংসি ১৫০% থেকে ১৬০%। আউটডোরে নিয়মিত রোগীর সংখ্যা থাকে ৪ থেকে সাড়ে ৪ শত জন।
সূত্র জানায়, প্রায় সাড়ে ৪ লাখ অধিবাসীর বসবাস এ উপজেলায়। পাাইকগাছা ছাড়াও আশেপাশের জেলা সাতক্ষীরার আশাশুনি ও তালা উপজেলা, খুলনার দাকোপ, চালনা থেকেও এ হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে আসেন রোগী সাধারণ। চিকিৎসক ও জনবল সংকটে এত বিপুল সংখ্যক জন মানুষের চিকিৎসা সেবা দিতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের।
জানাযায়, হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), পেডিয়াট্রিক্স, ইএনটি, অর্থো, সার্জারী, কার্ডিওলজি, অফথালমোলজি, স্ক্রীন এন্ড ভিডিসহ গুরুত্বপূর্ণ ৯টি চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ২৪ জন চিকিৎসকের পদ থাকলেও শূণ্য আছে ১৭ টি। কর্মরত ৭ জন চিকিৎসক এর মধ্যে অন্য হাসপাতালে ৩ জন ডাক্তার সংযুক্তিতে কর্মরত রয়েছেন। ইতোমধ্যে নতুন আরেকজনের সংযুক্তি অর্ডার হয়েছে।
এছাড়া, স্বাস্থ্য সহকারীর বেশির ভাগ পদ দীর্ঘদিন শূন্য থাকার পাশাপাশি আল্ট্রাসনোলজিস্ট, মালী ও ড্রাইভার না থাকায় অ্যাম্বুলেন্স সেবাও পাচ্ছে না জনগণ। অত্র কমপ্লেক্সের যেখানে মোট কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ১৯৪ জন, সেখানে রয়েছে মাত্র ১০১ জন। দীর্ঘদিন ৯৩ টি পদ শূণ্য থাকায় হাসপাতালে চিকিৎসা সেবায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলেও জানান কর্তৃপক্ষ।

এদিকে ডাক্তার ও জনবল সংকটের পাশাপাশি রয়েছে সার্জারি যন্ত্রপাতির অপ্রতুলতা। প্রতিটি ওয়ার্ডে অপরিচ্ছন্নতা, পানি, বিদ্যুতের সমস্যা, ময়লা ও দুর্গন্ধযুক্ত বাথরুম, খাবারে অনিয়মসহ নানা সমস্যায় হাসপাতালটি যেন আজ নিজেই রোগী। দীর্ঘদিন বন্ধ রয়েছে এক্সরে, আল্টাসোনোগ্রাম কার্যক্রম। তেলের অভাবে ঠিকমত চলেনা জেনারেটর। গত ৫ মাস যাবৎ বন্ধ রয়েছে হাসপাতালের অ্যাম্বুুলেন্স সেবা।

স্থানীয়রা জানান, উপজেলার ১০ টি ইউনিয়ন, একটি পৌরসভা ও পাইকগাছা উপজেলায় অন্তত পাঁচ লাক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবায় একমাত্র সরকারি হাসপাতাল এটি।

২০১৫ সালের ৩মার্চ ৩১ শয্যার হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও সেবার মান বাড়েনি। দেওয়া হয়নি চাহিদামতো জনবল। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার একমাত্র পদটি পূরণ রয়েছে। এছাড়া জুনিয়ার কনসালটেন্ট ১১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২জন। আবাসিক মেডিকেল অফিসারের পদ ১টি বর্তমানে শূন্য রয়েছে। মেডিকেল অফিসার এর ৭টি পদে কর্মরত রয়েছেন ৩জন। ডেন্টাল সার্জন এর ২টি পদে ১ জন কর্মরত রয়েছেন। একটি মাত্র নার্সিং সুপার ভাইজারের পদটি শূন্য রয়েছে। সিনিয়র স্টাফ নার্স এর ৩২টি পদে রয়েছেন ২১জন। মিডওয়াইফ এর ৪টি পদে ৩জন, মেডিকেল টেকনোলজিস্টের ৭টি পদে ৩জন, ফার্মাসিস্টের ২টি পদ পূর্ণ রয়েছে। স্যাকমো ২টি পদ পূর্ণ রয়েছে। স্বাস্থ্য পরিদর্শক এর ৪টি পদে কর্মরত রয়েছেন ১জন, সহঃ স্বাস্থ্যঃ পরিদর্শক এর ১৩টি পদের বিপরীতে ৮জন কর্মরত রয়েছেন, কার্ডিওগ্রাফার ১টি পদ পূর্ণ রয়েছে, ড্রাইভার এর ১টি পদে ১জন কর্মরত রয়েছেন, স্বাস্থ্য সহকারীর ৬৫ টি পদে ৪৫জন কর্মরত রয়েছেন, হারবাল এ্যাসিসটেন্ট এর ১টি পদ পূরণ রয়েছে, অঃ সহঃ কাম কম্পিঃ অপাঃ এর ৪টি পদে রয়েছেন ২জন, টিএলসি এ এর পদের সংখ্যা ১টি, রয়েছে ১টি, কুক/মশালটি এর পদের সংখ্যা ২টি, রয়েছে ১টি, অফিস সহায়ক পদের সংখ্যা ৮টি, রয়েছে ১ জন।
এছাড়া কম্পিউটার অপারেটর ১টি, প্রধান সহকারীর পদ একটি, হেলথ এডুকেটরের পদ ১টি, ক্যাশিয়ারের পদ ২টি, প্রধান সহঃ কাম কম্পিউটার অপারেটর পদ ১টি, পরিসংখ্যানবিদ ১টি, স্টোর কিপারের পদ ২টি, সহঃ নার্স এর পদে ১টি, কম্পাউন্ডার পদ ১টি, নিরাপত্তা প্রহরীর পদ ২টি, জুনিয়র মেকানিকের পদের সংখ্যা ১টি, মালী এর পদের সংখ্যা ১টি, আয়া পদের সংখ্যা ২টি, পরিচ্ছন্নতা কর্মী এর পদের সংখ্যা ৫টি, ওয়ার্ডবয় এর পদের সংখ্যা ৩টি, পদগুলো শূণ্য রয়েছে।
ব্যস্ততম হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসা রোগী সাধারণ অনেক সময় চিকিৎসা সেবা না পেয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন।
ভূক্তভোগীরা জানান, ডাক্তার সংকটে আউটডোরে টিকিট কেটে ডাক্তারের পরামর্শ নিতে কখনো কখনো ২/৩ ঘন্টা অপেক্ষা করতে হয়। কখনো আবার চিকিৎস্যা দিতে না পারায় উন্নত চিকিৎসার কথা বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি থাকলেও আলোর মুখ দেখেনি। প্যাথলজি বিভাগে পর্যন্ত মেশিন সরঞ্জামাদি না থাকায় পরীক্ষা-নিরীক্ষার জন্য রুগীদের বাধ্যতামূলক বাইরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়। প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও উপকরণ সংকটে চরমভাবে চিকিৎসা সেবা ব্যাহতের পাশাপাশি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন আজ নিজেই রোগী।
এ সব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমান জানান, তিনি অল্প ক’দিন আগে এখানে যোগদান করেছেন। হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল বাড়ানো হয়নি। হাসপাতালের চিকিৎসক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকট রয়েছে। অপ্রতুল সীমাবদ্ধতার মধ্যেও তারা যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, জরুরীভিত্তিতে শূণ্য পদের জনবল পূরণ, যন্ত্রপাতি ও সরঞ্জামাদির সরবরাহ না করলে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে না। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অনেক পদই শূন্য রয়েছে। যে কারণে তারা প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খাচ্ছেন বলেও জানান এ কর্মকর্তা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজশাহীতে সূর্যের দেখা মেলেনি,জেঁকে বসেছে শীত

Next Post

হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
প্রধান খবর

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮৬৬
প্রধান খবর

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৮৬৬

Next Post
হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist