Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পুলিশের মারধরে কুষ্টিয়ায় চায়ের দোকানদার নিহত

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Saturday, 14 December, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
পুলিশের মারধরে কুষ্টিয়ায় চায়ের দোকানদার নিহত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিন পুলিশকে বেধড়ক গণপিটুনি


জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের মারধরে
এক চায়ের দোকানদার  নিহত হয়েছেন। এ ঘটনার তিন পুলিশ সদস্যকে স্থানীয়
লোকজন অবরুদ্ধ  করে রাখে। সে সময়ে  উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়ে
গণপিটুনি দেয়। এরপর স্থানীয় চেয়ারম্যান ও নিহতের এক ভাই তাদের হাত থেকে
পুলিশদের উদ্ধার করে একটি দোকানে  হেফাজতে রাখেন।

এসময় সেখানে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের একটি মটর সাইকেল পুড়িয়ে
দেয় উত্তেজিত জনতা। এর তিন ঘন্টা পর রাত সাড়ে ১০ টায় বিজিবি এসে অবরুদ্ধ
এক এসআই ও দুই কনস্টেবল কে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার  রাত
৭টায় চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত  ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম দুদু (৪২)। সে চন্ডিপুর গ্রামের মৃত
আজিজ মোল্লার ছেলে ও ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান
মোস্তাকের ভাই। তিনি চায়ের দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রফিকুল ইসলাম
দুদু চায়ের দোকানে চা বানাচ্ছিলেন। এসময়  তাকে এক পুলিশ সাধারণ পোশাকে
এসে দোকানের পেছনে জিকে ৪ নং ব্রিজের উপর ডেকে নিয়ে যায়। সেখানে থাকা
ভেড়ামারা থানার ৬ পুলিশ সদস্যের সাথে তর্ক বির্তকের পর তাকে মারধর করা
হয়। পরে ব্রিজ থেকে ১০ ফুট নিচে ফেলে দিয়ে মেরে ফেলা হয়েছে বলে নিহতের
পরিবার দাবি করলেও পুলিশ বলছে সে পালিয়ে যাওয়ার জন্য  নিজেই লাফ দিয়েছে।
পুলিশের এসআই সালাউদ্দিনসহ তিন পুলিশকে অবরুদ্ধ করে গণপিটুনি দিয়েছে
স্থানীয় উত্তেজিত জনতা।

ভেড়ামারা থানার ওসি  জানান,  পুলিশের যে নিয়মিত অভিযান সেই ভিত্তিতেই
সেখানে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান বলেন, একজনকে ব্রিজের
উপরে মারধর করতে দেখি। এগিয়ে গেলে পুলিশ পরিচয় দিয়ে বাধা দেওয়া হয়। এক
পর্যায়ে সেখান থেকে ব্রিজের ১০ ফুট  নিচে ফেলে দেওয়া হয়। এসময় স্থানীয়রা
এগিয়ে গিয়ে ব্রিজের নিচে এক পুলিশ তার জামার কলার ধরে বসানোর চেষ্টা করে।
আমরা রফিকুল ইসলাম দুদুর চেহারা দেখে চিনতে পারি। এরপরেই বাজারে উত্তেজনা
ছড়িয়ে পড়ে।



স্থানীয় মমিন নামে এক যুবক বলেন, দুদু ভালো মানুষ।  তার বিরুদ্ধে মামলাতো
দুরের কথা কোন অভিযোগ নেই। পুলিশ তাকে মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই।
নিহতের বড় ভাই বিসারত ইসলাম বলেন,  আমার ভাইকে দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে
৬ পুলিশ মিলে পিটিয়ে ও ব্রিজ থেকে ফেলে দিয়ে  হত্যা করেছে। আমার ভাইয়ের
বিরুদ্ধে কোন মামলা নেই।  কেন আমার ভাইয়ের সাথে এমন করলো জবাব চাই। তিনি
আরও বলেন, তিন পুলিশ জনতার রোষে পড়ে মারা যেতে পারতো।  আমরা আগলে রেখেছি।
কারণ  আমার ছেলে ও ছেলের বউ পুলিশ। আমার ভাইয়ের ছেলে পুলিশ। আমরা পুলিশ
পরিবার। অথচ এই পুলিশ আমার ভাইকে মেরে ফেললো। আমার ভাই হত্যার দৃষ্টান্ত
মূলক বিচার চাই।

চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বলেন,  এ ঘটনায়  জনতার
রোষে তিন পুলিশের জীবন বিপন্ন হতে পারতো।  আমি ও নিহতের ভাই দ্রুত
পরিস্থিতি নিয়ন্ত্রণ নিই। পরে

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আলম আসেন। তিনিসহ অনেকে
মিলে  তিন ঘন্টা পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয়েছে। পরে বিজিবি
সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে যায়।

এবিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,
পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেখানে যায়। একটি তথ্যের ভিত্তিতে
তার সাথে কথা বলার সময় সে গ্রেফতার এড়াতে ব্রিজ থেকে লাফ দিয়ে আহত হয়
হাসপাতালে সে মারা যায়। এসময় স্থানীয় লোকজন আমাদের পুলিশের তিন সদস্যকে
মারধর করে অবরুদ্ধ করে রাখে। মরদেহ সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে
বলে তিনি জানান।

মিরপুর-ইবি থানার সার্কেল ও  ভেড়ামারার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ
সুপার  আব্দুল খালেক ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি এসময় বলেন, অপরাধ যেই
করুক তার শাস্তি হবে। সকল নাগরিকদের জন্য একই আইন। এ ঘটনায় অপরাধীদের
অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

টি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৪,২০২৪//

Tags: পুলিশকে বেধড়ক গণপিটুনি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শ্রীপুরে টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের মতবিনিময় সভা

Next Post

ভেড়ামারায় ৯ টি বাড়িতে লুটপাট–অগ্নিসংযোগ !

Related Posts

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ
স্থানীয় খবর

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
স্থানীয় খবর

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
স্থানীয় খবর

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Next Post
ভেড়ামারায় ৯ টি বাড়িতে লুটপাট–অগ্নিসংযোগ !

ভেড়ামারায় ৯ টি বাড়িতে লুটপাট–অগ্নিসংযোগ !

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist