Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ভালুকায় শীতে গরম কাপড়ের খোঁজে ফুটপাতে ভিড়

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 23 December, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ভালুকায় শীতে গরম কাপড়ের খোঁজে ফুটপাতে ভিড়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: পৌষ মাস আসতে না আসতেই ময়মনসিংহ অঞ্চলে জেঁকে বসেছে শীত।

ঘন কুয়াশা ও ঠান্ডা হিমেল হাওয়ায় তীব্র শীতে জুবুথুবু অবস্থা সকল বয়সী মানুষের। শীত বিত্তবানদের উপভোগ্য হলেও স্বল্প আয়ের মানুষেরা আছেন বিপাকে। একটু উষ্ণতার খোঁজ পেতে অল্প দামে ফুটপাতের গরম কাপড়ের দোকানে ভিড় করছেন তারা।

ময়মনসিংহের ভালুকায় অধিকাংশ কাপড়ের দোকানগুলো পৌর সদরের পাঁচ রাস্তার মোড়, বাসস্ট্যান্ড, উপজেলার সিডস্টোর বাজার, স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় গড়ে উঠেছে।

এসব এলাকার রাস্তার পাশে ফুটপাতে বসেছে শীতের কাপড়ের দোকান। শীত থেকে বাঁচতে এ সকল দোকানগুলোতে ভিড় দেখা গেছে সল্প আয়ের মানুষের। দোকানগুলোতে বিক্রিও হচ্ছে অনেক। বিক্রেতারা বলছেন, শীত যত বাড়বে ক্রেতাদের উপস্থিতিও তত বাড়বে। রাস্তার পাশের পুরনো কাপড়ের দোকানগুলোতে রয়েছে ব্লেজার, কোট, জ্যাকেট, সোয়েটার, ফুল হাতা গেঞ্জি, প্যান্ট, জিন্সের মোটা শার্ট, হুডি, মাফলার, কানটুপি, হাত ও পায়ের মোজা সহ নানা রকম শীতের পোশাক। তবে গত বছরের তুলনায় এবার দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

ভালুকা বাসস্ট্যান্ড ফুটপাত থেকে শীতের কাপড় কিনতে আসা কয়েকজন ক্রেতা জানায়, বড় দোকানে শীতের জামা-কাপড়ের অনেক দাম। এতো বেশি টাকা দিয়ে বড় দোকান থেকে কিনার সামর্থ্য তাদের নেই। তাই শীত থেকে রক্ষা পেতে ফুটপাতে এসেছেন শীতের জামা-কাপড়ের কিনতে।

ফুটপাতের ব্যবসায়ীরা জানান, তাদের দোকানে সাধারণত স্বল্প আয়ের মানুষ আসেন। যাদের নামি-দামি দোকান থেকে বেশি টাকা দিয়ে জামা-কাপড় কিনার সামর্থ্য নেই।

এদিকে এই তীব্র শীতে কষ্টে আছেন ফুটপাত, বস্তি সহ ভাসমান মানুষ। এদের কোনো ধরনের শীতের পোশাক কিনার সামর্থ্য নেই। তারা প্রতি বছর অপেক্ষায় থাকেন সরকারি ও বিত্তবানদের সহযোগিতা পাওয়ার আশায়।

উপজেলার বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য বছর সরকারি ভাবে তাদের কম্বল দেওয়া হয়। কিন্তু এ বছর এখন পর্যন্ত কোনো গরম কাপড় তারা পায়নি। শীতে খুব কষ্টে আছেন বলেও জানান তারা।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নায়েমা তাবাচ্ছুম শাহ্ বলেন, “শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে গত বছরের বরাদ্দকৃত কিছু কম্বল স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়েছে। এই বছর বরাদ্দকৃত কম্বল এখনো আসেনি। আসলে উপজেলার অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হবে।”

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাটগ্রামে বিশাল ওয়াজ মাহফিল

Next Post

সুনামগঞ্জে ভোটের মাঠে জনপ্রিয় সাংবাদিক নেতা হেলাল

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
সুনামগঞ্জে ভোটের মাঠে জনপ্রিয় সাংবাদিক নেতা হেলাল

সুনামগঞ্জে ভোটের মাঠে জনপ্রিয় সাংবাদিক নেতা হেলাল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist