Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৫ জানুয়ারি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 2 January, 2025.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৫ জানুয়ারি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামি ৫ জানুয়ারি।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষ ভর্তিতে পোষ্য কোটার হার পুনঃনির্ধারণ করা হয়েছে।

এখন থেকে শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য
১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তবে, পোষ্য কোটা বাতিলের দাবিতে অনড় রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির সমন্বয়করা।

রাবির অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, এখনো প্রশাসনের কাছে ভাবার মত সময় রয়েছে। ১ শতাংশ কেনো, ০.১ শতাংশ পোষ্য কোটাও রাখা যাবেনা। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের চেয়েও কয়েকগুণ দরিদ্র মানুষ এই দেশে রয়েছে। কর্মচারীরা দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। আমাদের আরও দু’টি দাবি হলো- ফ্যাসিস্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনা এবং দুইজন ফ্যাসিবাদী শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়ার জন্য উপাচার্য ও রেজিস্ট্রারকে উন্মুক্ত স্থানে কারণ দর্শাতে হবে। আমাদের দাবি না মানা হলে বৃহস্পতিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিবো আমরা।
এবিষয়ে কর্মচারীদের কোনো নেতার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন রাবি কর্মচারী সমিতির নির্বাচন না হওয়ায় কর্মচারীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আলাদা আলাদা সংগঠন তৈরী করেছেন।
তবে কথা হয় রাবি অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেনের সঙ্গে। তিনি বলেন, এ বিষয়ে করণীয় নির্ধারণের জন্য বৃহস্পতিবার সকাল ১১টায় আমরা আমাদের সমিতির জরুরি সভা ডেকেছি। সভার সিদ্ধান্তকে আমরা বাস্তবায়নের চেষ্টা করবো।
তিনি আরও বলেন, আমরাও কোটা বিরোধী। আমাদের সন্তানরা কখনোই কোটা নিয়ে পড়ে নাই, ভবিষ্যতেও পড়বে না। কারণ এটা আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার। বাংলাদেশের সকল ধরনের প্রতিষ্ঠানেই কর্মরত ব্যক্তিদের একটা প্রাতিষ্ঠানিক অধিকার বা, সুবিধা রয়েছে।
রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার বলেন, এবিষয়ে আমাদের সমিতির সদস্যরা মনে করলে সভা ডেকে সিদ্ধান্ত নির্ধারণ করা হতে পারে। তবে, এবিষয়ে এখনো আমাদের কোনো সভা ডাকা হয়নি। সাধারণত আমাদের সভাপতি মিটিং কল করে থাকেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এর আগে, গত ১৪ নভেম্বর ভর্তি কমিটির সভায় পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ এবং মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে শিক্ষার্থীরা পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদ জানালে কোটা পর্যালোচনার জন্য উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে ২০ সদস্যের কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, রাবির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি বেলা ১২টা থেকে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন ২০ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত করা যাবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মির্জাপুরে কম্বল নিয়ে শীতার্ত দিনমজুরদের মাঝে ইউএনও এসিল্যান্ড

Next Post

অবৈধ অনুপ্রবেশকারী ৩১ ভারতীয় জেলে কারামুক্ত

Related Posts

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

Next Post
অবৈধ অনুপ্রবেশকারী ৩১ ভারতীয় জেলে কারামুক্ত

অবৈধ অনুপ্রবেশকারী ৩১ ভারতীয় জেলে কারামুক্ত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist