Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ভেড়ামারার প্রধান শিক্ষক শফিকুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 6 January, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ভেড়ামারার প্রধান শিক্ষক শফিকুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এনামুল হক কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারার হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মস্বার্থ সহ নানা অভিযোগের প্রমান মিললেও দীর্ঘ ৫ মাসেও কোন ব্যবস্থা নেই নি স্থানীয় প্রশাসন।

অভিযোগ উঠেছে, প্রশাসনের সাথে আঁতাত করে গত ৫ অগাষ্টের পর থেকে বিদ্যালয়ে না গেলেও ৫ মাস ধরেই চালু রয়েছে তার বেতন। এতো অভিযোগে অভিযুক্ত হয়েও কেন ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এ বিষয়ে উদ্বেগ আর হতাশা ব্যাক্ত করেছেন বিদ্যালয়ের ২৯ জন শিক্ষক। আর হতবাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ভেড়ামারাবাসী।

হালিমা বেগম একাডেমি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার পাল প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রায় ১ কোটি টাকার দূর্নীতির অভিযোগ এনে গত বছরের ২৮ ফেব্রুয়ারি যশোর শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, উপবৃত্তির টিউশনী ফিস, প্রশংসা পত্র ও সাটিফিকেট বাবদ আদায় করা অর্থ, রেজিঃষ্ট্রেশন ফিস, বিদ্যালয়ের খাতা এবং বই বিক্রির এর অর্থ, এফডিআর এর লভ্যাংশের অর্থ ক্যাশবুকে না উঠিয়ে আত্মস্বার্থ, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক বেতন ও ফিস আদায়, বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মস্বার্থ, শিক্ষার্থীদের জন্য এক রশিদ, স্কুলে রাখার রশিদ আলাদা এবং টাকা কম দেখানো, এস এসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় সহ ১৩টি অভিযোগ আনা হয়।

অনিয়ম আর দুর্নীতির ১৩টি অভিযোগের প্রত্যেকটির সত্যতা পান উপজেলা নির্বাহী অফিসার দিয়ে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি।

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেও অদৃশ্য খুঁটির বলে বহাল তবিয়তেই রয়েছেন তিনি।

প্রভাবশালী শফিকুল ইসলাম কোন নিয়মের তোয়াক্কা না করে ১৬ বছরে নিয়োগ দিয়েছেন ১১ জন শিক্ষক।

প্রত্যেকের থেকে ঘুষ বাবদ আদায় করেছেন ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শিক্ষকদের অভিযোগ, তৎকালীন সরকারের ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিভিন্ন খাত থেকে আয় বাণিজ্য করেছেন কয়েক কোটি টাকা। লাইফ ষ্টাইলের পরিবর্তন করে বানিয়েছেন বহুতল বাড়ি।

সরেজমিন অনুসন্ধানে গিয়ে দেখা যায়, ভেড়ামারার হালিমা বেগম একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দীর্ঘ ১৬ বছর ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয়ের শিক্ষক হাজীরা খাতাতে ৫ ই আগস্টের পর থেকে টানা ৫ মাস অনুপস্থিত। কিন্তু বেতন তোলার যে বই, সেখানে স্বাক্ষর করে প্রতি মাসেই নিয়েছেন মাসিক বেতন। ১০ই আগস্ট বহিরাগত ভাড় করে এনে বিদ্যালয়ে তার অফিস কক্ষ ও প্রধান গেটে দিয়েছিলেন তালা। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রধান গেটের তালা খুললেও অফিস কক্ষের তালা এখনো ঝুলছে। অফিস কক্ষে তালা থাকায় ব্যবহার করতে পারছেন না প্রয়োজনীয় নথিপত্র ও ব্যাংক একাউন্টের চেকবই।

শিক্ষকদের অভিযোগ, এতো অনিয়ম, দূর্নীতির প্রমান এবং বিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বের করে দিলেও তিনি এখনও শিক্ষকনেতাদের হুমকি ধামকি দিচ্ছেন। যে কোন সময় বিদ্যালয়ে প্রবেশ করবেন বলে জানান দিয়েছেন। একটি কুচক্রী মহলও অথনৈতিক ভাবে ম্যানেজ হয়ে আওয়ামীলীগের ওই দোসর কেই আবারো প্রধান শিক্ষকের চেয়ারে বসাতে যাচ্ছেন। এই নিয়ে শঙ্কিত রয়েছে শিক্ষকরা। হতাশাগ্রস্থ শিক্ষকরা রয়েছেন বিচারহীনতার অস্বস্তিতে। তাদের দাবি, এক শফিকুলের কারনেই নষ্ট হতে বসেছে, সাজানো গোছানো ভেড়ামারার বৃহত্তম একটি শিক্ষা প্রতিষ্ঠান।

বর্তমানে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম বলেন, বিগত ৩ মেয়াদে একটানা ১৫ বছর জাসদের হাসানুল হক ইনু এমপি থাকায় কোন শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পায়নি। ১৬ বছরে তিনি সব রকমের অপকর্ম, দুর্নীতি আর অনিয়মের আশ্রয় নিয়ে কয়েক কোটি টাকার উপরে অবৈধ আয় করেছেন।

১৩টি অভিযোগের প্রত্যেকটির সত্যতা পেয়ে তদন্ত কমিটি বোর্ডকে বিষয়টি অবহিত করে।

শিক্ষা বোর্ড ২৭ আগস্ট প্রচলিত বিধি অনুযায়ী প্রধান শিক্ষক শফিকুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়। কিন্তু অদৃশ্য খুঁটির বলে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
যশোর বোর্ড কর্তৃপক্ষের নির্দেশ প্রাপ্তির পর গত ৩ সেপ্টেম্বর ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে তার কার্যালয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান শিক্ষককে শোকজ করার সিদ্ধান্ত হয়। শোকজ এবং বিদ্যালয়ের রেজুলেশন লিখে প্রতিষ্ঠানের সভাপতি ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু কে দেওয়া হয়। তিনি পরে স্বাক্ষর করবেন বলে রেখে দেন। কিন্তু ১৩ দিনেও অদৃশ্য কারনে তিনি ফাইলে স্বাক্ষর করেন নি বলে অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ১৮ সেপ্টেম্বর তাকে বদলি করে দেওয়া হয় মেহেরপুর সদরে। ৫ ই আগস্টের পর থেকে তিনি দীর্ঘ ৫ মাস বিদ্যালয়ে অনুপস্থিত। কিন্তু তারপরেও প্রতিমাসের বেতন তিনি নিয়মিত পাচ্ছেন। বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক কর্মচারী থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও তার বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন।
বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার পাল বলেন, শফিকুর ইসলাম শুধুমাত্র উপবৃত্তি থেকেই ৫ লক্ষ ৮১ হাজার ৪৮৫ টাকা ১৬ কিস্তির মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে তুলেছেন। উপবৃত্তিপ্রাপ্ত ছাত্রদের থেকে বেতন, ফিস, ছাড়পত্র বাবদ অতিরিক্ত টাকা, এসএসসি পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত ফি নিয়ম বহির্ভূত নিতেন। তিনি এফডিআর এর লভ্যাংশ, বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া ফি, ছাড়পত্র বাবদ ফি, পুরাতন বই খাতা বিক্রির টাকা, ছাত্র-ছাত্রীদের জরিমানার টাকা সহ বিদ্যালয়ের উন্নয়ন কাজের অতিরিক্ত বরাদ্দের টাকা ক্যাশবুকে না উঠিয়ে নিজেই খরচ করতেন। তিনি বিদ্যালয়ের নামে যে ব্যাংক একাউন্ট আছে সেখানে লেনদেন করতেন না। তিনি দম্ভ করে বলতেন, আমিই প্রধান শিক্ষক, সভাপতি আমার পকেটে। আমার যা ইচ্ছা তাই করব। কেউ আমাকে কিছু করতে পারবে না।
বিদ্যালয়ের আরেক শিক্ষক ইলিয়াস হোসেন, অফিস সহকারী শাহিনুর ইসলাম বলেন, বিগত আমলে প্রধান শিক্ষক আর তার স্ত্রী পলি খাতুন মিলে যা ইচ্ছে তাই করেছে। ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়েছিল হাসানুল হক ইনুর ছেলেকে। সদস্য নির্বাচন করতো ইচ্ছামত। তার কথায় ছিল আইন আর শেষ কথা। আমাকে এবং সিরাজ স্যারকে স্কুলের মধ্যে মেরেছিল। বিদ্যালয়ের বেঞ্চ নিয়ে গিয়ে বাড়িতে প্রাইভেট প্রতিষ্ঠান গড়ে তুলেছে। শহরের মধ্যেই ৫তলা বাড়ি করেছে, যা শিক্ষকতার আয় দিয়ে সম্ভব নয়।
ভেড়ামারা উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার ফারুক আহমেদ বলেন, তার অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি কেউ নয়। তাছাড়া এই বিষয়টি আমার দপ্তরের দেখভালের বিষয় নয়। তার বেতন ভাতা প্রদানে আমার কোন হাত নেই। বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটি দেখবে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম কে প্রশ্ন করা হয়েছিল, কোন প্রকার ছুটি না নিয়েই ৫ মাস অনুপস্থিত, নিয়মিত ভাবে বেতন তুলছেন, কোন ব্যবস্থা নেয়া হয়নি কেন। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, শফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পূর্বেকার ইএনও আকাশ কুমার কুন্ডু থাকা অবস্থায় তদন্ত হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রশাসনকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার তাগিদ দেয়। আমি পদাধিকার বলে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি থাকা অবস্থায় নভেম্বর মাসের ৭ তারিখে একটি মিটিং ডেকেছিলাম। কিন্তু নভেম্বরের ৩ তারিখে শিক্ষা বোড কর্তৃক নতুন এডহক কমিটি নির্বাচনের প্রজ্ঞাপন জারি করে। তাই আর ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে তার সময়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও শফিকুরকে এক মাসের বেতন দেওয়ার বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি নতুন তাই দিয়েছি। তবে সিদ্ধান্ত হয়েছে আগামী মাস থেকে সে যেন আর বেতন না পান, তার ব্যবস্থা নেবো।
নানা অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামে বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার রিং দিলেও মোবাইল টি বন্ধ পাওয়া গেছে। তার স্ত্রী পলি খাতুনের মোবাইল ফোনে কথা বললেও অভিযুক্ত শিক্ষক শফিকুল ইসলাম বক্তব্য দিতে রাজী হন নি। গত ৫ জানুয়ারি এ বিষয়ে কথা বলার জন্য বিকাল ৪টায় তার বাড়িতে গেলেও তিনি দেখা করেন নি। এসময় তার স্ত্রী পলি খাতুন বলেন, আমার স্বামী হালিমা বেগম একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। সে নিয়মতান্ত্রিক ভাবে ছুটি নিয়ে গত ৫মাস স্কুলে যায় নি। তিনি স্বীকার করেন, সে নিয়মিত ভাবেই বেতন পাচ্ছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

উত্তরবাংলা ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Next Post

এবার গুচ্ছের পক্ষে ইবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
এবার গুচ্ছের পক্ষে ইবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

এবার গুচ্ছের পক্ষে ইবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist