Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ওয়াজ নছীহতে হাসি-তামাশা করবেন না: ছারছীনার পীর

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 16 January, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ওয়াজ নছীহতে হাসি-তামাশা করবেন না: ছারছীনার পীর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, বর্তমানে সমাজের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল হচ্ছে। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো পথ হারা, আমল হারা মানুষকে সঠিক পথের দিশা দেয়া। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় বর্তমানে যে হারে মাহফিল হচ্ছে, সে হারে মানুষ হেদায়েত তথা আমলের দিকে ধাবিত হচ্ছে না। আমাদের আলেম নামধারী কিছু কিছু ওয়ায়েজগণ শ্রোতাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরণের হাসি-ঠাট্টা, নায়ক-নায়িকাদের সাথে উপমা দেয়া, গানের বাক্য বলা সহ বিভিন্ন ধরণের তামাশা করছেন। এতে করে ওয়াজ মাহফিলের কোন তা’ছীর তথা প্রভাব সমাজে পড়ছেনা। মনে রাখবেন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় মানুষকে আমলমুখী করার জন্য, যাতে করে মানুষ হেদায়েত তথা সঠিক পথ পেতে পারে। এককথায় ওয়াজের ময়দানকে এমন বানাবেন না যাতে এর গাম্ভীর্যতা নষ্ট হয়।

হযরত পীর ছাহেব কেবলা উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন- আজকাল দেখা যায় বিভিন্ন ওয়াজের মঞ্চ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে বিভিন্ন ভাবে ছোট করা হচ্ছে। তার শান ও মানকে খাঁটো করা হচ্ছে। তারা বিভিন্ন নেক সুরতে আমাদেরকে দিন দিন ধোঁকা দিয়ে যাচ্ছে। তাদের থেকে আমাদের ও আমাদের পরিবারের সকলকে সাবধানে থাকতে হবে।

গতকাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন পাথরঘাটা হাইস্কুল মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালননা করেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোটালীপাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Next Post

মহেশপুরে আলু উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

Related Posts

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী
স্থানীয় খবর

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

Next Post
মহেশপুরে আলু উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

মহেশপুরে আলু উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist