Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চেয়ারম্যান হত্যা মামলার সাক্ষীকে হত্যা চেষ্টা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 1 February, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
চেয়ারম্যান হত্যা মামলার সাক্ষীকে হত্যা চেষ্টা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার অন্যতম সাক্ষী ও তার ভাতিজা জাহাঙ্গীর সরকারকে হত্যাচেষ্টা করেছে আসামিরা।
তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আহত জাহাঙ্গীর সরকার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর দারোগার মোড় এলাকার মৃত মনির উদ্দিন সরকারের ছেলে। চেয়ারম্যান হত্যা মামলার দুই নম্বর সাক্ষী তিনি।

আহত জাহাঙ্গীর সরকার বলেন, ফিলিপনগর ও তার আশেপাশের এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সেন্টু চেয়ারম্যানকে হত্যা করে আসামিরা। চেয়ারম্যান চাচাকে হত্যা মামলার সাক্ষী আমি।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদ করায়, হত্যাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা কিরায় এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর কারণে আসামিরা আমাকে হুমকি দিতো। সবশেষ আমাকেও হত্যার চেষ্টা করা হয়। আমাকে বেধড়ক মারধর ও কুপিয়ে গুরুতর আহত করেছে। আল্লাহ আমাকে বাচিয়ে দিয়েছে। আমাকে হত্যাচেষ্টা ও চেয়ারম্যান হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অস্ত্রসজ্জিত হয়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নাহারুল, শুখচাঁন, মিজান, সিদ্দিক, গিট্টু সোহাগ, রুশমন, বিপ্লব, মামুন, মেরু, আক্তারুল, সালাম সহ মোট ১৫/২০ জন আমারকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এসময় তারা আমাকে কুপিয়ে ও মারপিট করে হত্যার চেষ্টা করে। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে তারা মনে করে আমি মরে গেছি। এ সময় তারা আমাকে লাথি মেরে অস্ত্রের মহড়া দেখিয়ে পালিয়ে যায়৷ পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে। এই ঘটনায় জড়িতদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দ্রুত তাদের গ্রেপ্তার করা হোক। অজানা কারণে চেয়ারম্যান হত্যা মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। হত্যা মামলার আসামি হয়েও তারা এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অস্ত্র মাদক ব্যবসা, নদী থেকে বালু উত্তোলন সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। চেয়ারম্যান হত্যা মামলায় জড়িতদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

নিহত চেয়ারম্যানের ভাতিজা শিহাবুল ইসলাম বলেন, সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানোর কারণে আসামিরা জাহাঙ্গীর সরকারকেও হত্যার চেষ্টা করে। তাকে কুপিয়ে ও মারপিট করে গুরুতর আহত করেছে। চেয়ারম্যানকে হত্যা ও তার ভাতিজা জাহাঙ্গীরকে হত্যা চেষ্টার ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। হত্যা মামলার আসামি হয়েও এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে নাহারুল, শুখচাঁন, মিজান, সিদ্দিক, গিট্টু সোহাগ, রুশমন, বিপ্লব, মামুন, মেরু, আক্তারুল, সালাম সহ তাদের সন্ত্রাসী বাহিনীর লোকজনরা। তাদের মধ্যে শুকচান ও নাহারুল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী। তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

জানা গেছে, ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে এলোপাতাড়ি গুলি করে প্রতিপক্ষের টুকু বাহিনীর লোকজন। তার শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। এতে সেন্টু চেয়ারম্যান ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ০১ অক্টোবর নিহত চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব কনক বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। এতে টুকুকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি করা হয়। এছাড়া মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৮-১০ জনকে। এ মামলার আসামি টুকু, নায়িম, লিটন ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পারেননি পুলিশ।

এ মামলার পলাতক আসামিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার সোহাগ হোসেন ওরফে গিট্টু (২২), রওশন (২৩), রাসেল (২৭), লালন (২৬), রিন্টু গিট্টু (২৩), আল আমিন (২০), হিমেল (২৭) ও ইরাক (৩০)। আসামিরা গ্রেপ্তার টুকুর নেতৃত্বে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।

জানা গেছে, তীব্র গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর এলাকায় বেপরোয়া হয়ে ওঠে টুকু বাহিনী। তরিকুল ইসলাম টুকুর নেতৃত্বে ওই অঞ্চলে হাটঘাট দখল, লুটপাট, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা, হুমকি-ধামকিসহ নানা অপরাধ শুরু হয়।

তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসে ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর কাছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও সতর্ক করেছিলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে টুকু বাহিনীর লোকজন পূর্ব পরিকল্পিতভাবে ইউপি চেয়ারম্যান সেন্টুকে গুলি করে হত্যা করে। এছাড়াও অনেক আগে থেকেই আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে তাদের দুপক্ষের বিরোধ ছিল।

এদিকে নিহত নইমুদ্দিন সেন্টু ফিলিপনগর বাজারপাড়ার মুতালিব সরকারের ছেলে। তিনি অনেক আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একসময় উপজেলা বিএনপির সহসভাপতিও ছিলেন। তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, চেয়ারম্যান হত্যা মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। হত্যা মামলার সাক্ষীকে হত্যা চেষ্টা করেছে আসামিরা। শুনেছি আসামিরা ভারতে পালিয়ে গিয়েছিল। তারা ভারত থেকে এসেই হামলার ঘটনা ঘটিয়েছে৷ এ ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ওই এলাকায় পুলিশের কয়েকটি টিম কাজ করছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৈনিক জবাবদিহি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Next Post

নোয়াখালীতে আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
নোয়াখালীতে আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নোয়াখালীতে আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist