Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Tuesday, 25 February, 2025.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

২৫ ফেব্রুয়ারি ২০০৯ সাল। রক্তক্ষরণ আর নৃশংসতার দিন। একটি আধা সামরিক বাহিনীর কলঙ্কের দিন। কিছু বিপথগামী সদস্যের উচ্চাকাঙ্ক্ষার বলি হয় একটি সুশৃঙ্খল বাহিনী। বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর আজ। এবার এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে।

বিশ্লেষকরা বলছেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার আসার পর ক্ষমতাকে কুক্ষিগত করার প্রথম ধাপ ছিল এটি। এই হত্যাকাণ্ডকে ব্যবহার করা হয় রাজনৈতিক হাতিয়ার হিসেবে।

আওয়ামী লীগ সরকার গঠনের ৪৯ দিনের মাথায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত হয় ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। নিহত হন তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ, কর্নেল গুলজারসহ ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা।

এ হত্যাকাণ্ডের পর পিলখানার সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংসের অভিযোগ ওঠে। এমনকি সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় কমিটির তদন্তও অসম্পূর্ণ রাখার আভিযোগ আছে। সেনাবাহিনীকে দুর্বল ও বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে–মূলত এ লক্ষ্যেই বিডিআর হত্যাকাণ্ড চালানো হয়। এই নীল নকশা ছিল পূর্বপরিকল্পিত।

এ ছাড়া গত ১৬ বছরে পিলখানা হত্যাকাণ্ডের অনেক তথ্যই লুকানোর চেষ্টা হয়েছে জানিয়ে এর বিচারিক প্রক্রিয়া হতাশার জন্ম দিয়েছে বলে অভিযোগ বিশ্লেষকদের। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলেন, ‘এরকম কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও কখনো ঘটেনি। এটা যখন সংগঠিত হলো, এরপর আমরা বিচারিকসহ বিভিন্ন কর্মকাণ্ড দেখতে পেয়েছি। সেখানে আসলে অনেক হতাশার জন্ম দিয়েছে। এখন আমরা বিশ্বস্ত ও বিভিন্ন সূত্রে অনেক তথ্যই পাচ্ছি। এসব তথ্য গত ১৫-১৬ বছর পাওয়া যায়নি।’

এ হত্যাকাণ্ডকে পতিত আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী হয়ে ওঠা ও ক্ষমতা দীর্ঘায়িত করার প্রথম অধ্যায় বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ রহমান বলেন, ‘ক্ষমতাকে দীর্ঘায়িত করার এটি প্রথম ধাপ। এই ধাপের পরবর্তীতে তারা দুটি বাহিনীকে বিপর্যস্ত রেখে ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করেছে। একটি বাহিনীকে স্থগিত রেখে আপনি দুটো বাহিনীকে অগ্রাহ্য করে রাখলেন।’

শহীদ কর্নেল মজিবুল হকের স্ত্রী নেহরীন ফেরদৌসী জানান, অনেক প্রশ্ন ছিলো। সেগুলোর উত্তর এখনও জানা হয়নি। পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দেশে বিদেশে যাদেরই পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনতে হবে। যত দিন যাবে এই মামলার প্রমাণোগুলো হারিয়ে যেতে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

শহীদ লে.কর্নেল রুবি রহমানের ছেলে ডা. কাজী অদ্রি জানান, আমরা ভারতের সংশ্লিষ্টতার কথা আলোচনা করি। তবে তার মানে এই নয় যে ভেতরে যেসব জাওয়ানরা ছিলো তারা নির্দোষ। আমরা সবসময়ই বুঝতে পেরেছিলাম যে বিগত সরকারের সরাসরি সম্পৃক্ততার জন্য এই হত্যাকাণ্ডের বিচার পাওয়া যাচ্ছিল না।

পিলখানার নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টের রায়েও মৃত্যুদণ্ড বহাল আছে ১৩৯ জনের। যাবজ্জীবন ১৮৫ জনের আর বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ২২৮ জনের। হাইকোর্টের রায়ের পর প্রায় আট বছরে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

অন্যদিকে, বিস্ফোরক আইনের মামলাটি প্রায় এক যুগ ধরে ঝুলে আছে। সম্প্রতি মুক্তিও পেয়েছেন ১৭৮ জন।

তবে এই বিলম্বের জন্য বিগত সময়ের প্রসিকিউশনকে দায়ী করেছেন মামলার নতুন চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন। হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরও বিস্ফোরক আইনের মামলায় জামিন আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

পিলখানা হত্যাকাণ্ডের বিচার এখনো কিছু মহল বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে বলে মনে করেননতুন প্রসিকিউশন টিম।

এম/দৈনিক দেশতথ্য//

Tags: পিলখানা ট্র্যাজেডি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ ডট বল নিয়ে যা বললেন শান্ত

Next Post

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা মামলায় বুটেক্স শিক্ষার্থী গ্রেফতার

Related Posts

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
জাতীয় খবর

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

শহীদ নূর হোসেন দিবস আজ
জাতীয় খবর

শহীদ নূর হোসেন দিবস আজ

Next Post
ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা মামলায় বুটেক্স শিক্ষার্থী গ্রেফতার

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা মামলায় বুটেক্স শিক্ষার্থী গ্রেফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist