Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুমারখালীতে পবিত্র ভস্ম পালিত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 5 March, 2025.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কুমারখালীতে পবিত্র ভস্ম পালিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ষ্টাফ রিপোর্টার: ৫ মার্চ, পবিত্র ভস্ম বুধবার । খ্রিস্টধর্মাবলম্বীদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভস্ম বুধবার থেকে খ্রিস্টানদের প্রায়শ্চিত্তকাল শুরু। এ দিন থেকে পরবর্তী চল্লিশ দিন পর্যন্ত বিশেষ ত্যাগস্বীকার, প্রার্থনা ও উপবাসের মধ্য দিয়ে কাটান খ্রিস্টবিশ্বাসীরা।

প্রায়শ্চিত্তকালের চল্লিশ দিন পর আসে ইস্টার সানডে বা পুনরুত্থান দিবস।
ভস্ম বুধবারে খ্রিস্টবিশ্বাসীরা চার্চে গিয়ে কপালে ছাই মাখে। এর দ্বারা প্রকাশ পায় তাদের কৃত পাপের জন্য মর্মপীড়া, অনুশোচনা ও প্রায়শ্চিত্তের। একই সঙ্গে মানুষ যে নশ্বর এবং একদিন আবার এই পৃথিবী থেকে তাদের বিদায় নিতে হবে, এই উপলব্ধির দিনও ভস্ম বুধবার।

সাধারণত, গির্জার ফাদার বা যাজক খ্রিস্টবিশ্বাসীদের কপালে ক্রুশ চিহ্নের () আকারে ছাই মেখে দেন। এই ছাই তৈরি করা হয় আগের বছরের ‘তালপত্র রবিবার’-এ ব্যবহƒত খেজুর ও তালপাতা পুড়িয়ে।

খ্রিস্টবিশ্বাসীদের কপালে ক্রুশ চিহ্নের () আকারে ছাই মেখে দেওয়ার সময় গির্জার ফাদার বা যাজক ‘হে মানব তুমি ধূলি, আবার এই ধূলিতেই মিশে যাবে’ এই বাক্যটি উচ্চারণ করেন। উদ্ধৃতিটি খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল থেকে নেওয়া।
বাইবেলের আদিপুস্তক (তৌরত) ৩ অধ্যায়ের ১৯ পদে আছে, “কারণ তুমি ধূলি থেকে তৈরি এবং ধূলিতেই ফিরে যাবে।” এছাড়া, উপদেশক ৩ অধ্যায়ের ২০ পদে আছে “সকলেই এক জায়গায় যায়; সবাই মাটি থেকে তৈরি আর মাটিতেই ফিরে যায়।” ভস্ম বুধবার উপলক্ষ্যে বিশ্বজুড়ে চার্চগুলোতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। যথাযোগ্য ভাব-গাম্ভীর্য ও ত্যাগস্বীকারের মধ্য দিয়ে দিনটি পালন করছেন খ্রিস্টানরা।

সারা দেশের মত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামে চিলড্রেন অব লাইট চার্চে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপাসনা ও ভস্ম লেপন অনুষ্ঠান পালিত হয়। পবিত্র অনুষ্ঠান পালনে যাজক এর দায়িত্ব পালন করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও চিলড্রেন অব লাইট চার্চের বিশপ রেভারেন্ড জাকের আলী শুভ।

এ সময় তিনি বলেন এ জীবন নশ্বর, ক্ষণস্থায়ী। মৃত্যুর পর যে জীবন, সেটাই চিরস্থায়ী। সেই চিরস্থায়ী জীবনের নাম স্বর্গ এবং নরক। আমরা এই পৃথিবীতে যে যেমন কাজ করব, পরকালে সেই মতোই বিচার পাব। স্বর্গ বা নরকের চিরকালের বাসিন্দা হব। সে কারণে পার্থিব জীবনে ত্যাগস্বীকার, প্রার্থনা দানশীলতা খুবই দরকার।’

এ সময় তিনি আরও বলেন-দীর্ঘ ৪০ দিন নিজেদের প্রস্তুত করবে খ্রিষ্টভক্তরা। পবিত্র বাইবেলের মার্ক রচিত সুসমাচারের ১ অধ্যায়ের ১৩ পদে উল্লেখ আছে, ‘যিশু ৪০ দিন মরু প্রান্তরে রইলেন। সে সময় শয়তান তাঁকে যাচাই করার জন্য নানা প্রলোভনে ফেলতে চেষ্টা করল। উপবাস থাকার পর যখন তিনি শারীরিকভাবে দুর্বল, তখনই শয়তান এল তাঁকে প্রলোভন দেখাতে। যিশুখ্রিষ্ট ঈশ্বরের পুত্র হলেও তাঁর মধ্যে মানবিক বিষয়ও উপস্থিত ছিল। ৪০ দিন উপবাসের পর তিনি যখন অনেক ক্ষুধার্ত, তখন শয়তান বুঝল এটাই উত্তম সময় তাঁকে প্রলোভনে ফেলার। কিন্তু যিশু সব প্রলোভনই জয় করলেন।’

শয়তানের প্রলোভনের চারটি দিক ছিল। প্রথমে সে যিশুকে দৈহিক খাদ্যের লোভ দেখিয়েছিল। তারপর ধনসম্পত্তির। এর পর দেখাল রাজত্বের লোভ। তারপর সে যিশুকে চ্যালেঞ্জ ছুড়ে দিল; প্রমাণ চাইল সে ঈশ্বরের পুত্র কিনা। এমনকি পবিত্র বাইবেলের প্রবক্তাদের ভবিষ্যৎ বাণী নিয়েও চ্যালেঞ্জ করল শয়তান। কিন্তু যিশু সব প্রলোভনই জয় করেন। মূলত যিশুর এ ৪০ দিন উপবাস ও প্রার্থনার অনুসরণেই আমরা সারা বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানগণ ৫মার্চ থেকে ৪০ দিন উপবাস, প্রার্থনা ও ত্যাগস্বীকার করে থাকি। এই সংযমের মূল লক্ষ্য আত্মশুদ্ধি। উপবাস অথবা রোজা আমাদের সংযমী হতে শিক্ষা দেয়। শুধু দৈহিকভাবে খাদ্য না নিলেই রোজা অথবা উপবাস সম্পন্ন হয় না। উপবাসের প্রকৃত শিক্ষা হচ্ছে প্রার্থনা করা, দান করা, পবিত্র জীবনযাপন করা, মানুষের উপকার করা, শত্রুকে ক্ষমা করা।

এই বিষয়ে পবিত্র বাইবেলের মথি লিখিত সুসমাচারে ৬ অধ্যায়ের ১৬ থেকে ১৮ অধ্যায়ে বলা হয়েছে, ‘তোমরা যখন উপোস করো, তখন ভক্তদের মতো বিষন্ন ভাব দেখিও না। তারা যে উপোস করছে, তা লোকদের দেখাতেই তো তারা মুখখানা অমন শুকনো করে রাখে। আমি তোমাদের সত্যিই বলেছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। যখন তুমি উপোস করো, তুমি বরং তখন মাথায় তেল মেখ, চোখ-মুখ পরিচ্ছন্ন রেখ, যাতে তোমার উপবাস অন্যরা জানতে না পারে।

তাহলে তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখতে পান, তিনিই তোমাকে পুরস্কৃত করবেন।’লোক দেখানো উপবাস করা, মানুষকে বলে বেড়ানো অথবা এমন ভাব করা কিংবা প্রকাশ্যে নিজের ভালো কিছু বলে বেড়ানোর বিষয়ে তিনি সব সময় সতর্ক থাকার নিন্দেশ দিয়েছেন। তিনি দানশীলতার ব্যাপারে বলেছেন, ‘তুমি যখন দান করো, তখন তোমার ডান হাত কী করছে, বাম হাত যেন তা জানতে না পারে।’ অর্থাৎ দান করার ক্ষেত্রে আমরা যেন মানুষকে বলে না বেড়াই। আমাদের দান থাকবে গোপনে, যা শুধু ঈশ্বরই দেখবেন ও জানবেন এবং তিনিই আমাদের পুরস্কৃত করবেন। এসব পুরস্কার আমাদের জন্য সঞ্চিত থাকবে পরকালের জন্য।

এই ৪০ দিন উপবাস ও ত্যাগস্বীকারের মধ্য দিয়ে আমরা খ্রিষ্টানগণ স্মরণ করি প্রভু যিশুর (ইসলাম ধর্মমতে ঈসা নবী) যাতনাভোগ ও কষ্টের কথা। তিনি এ জগতে থাকাকালে যে বাণী প্রচার করেছেন, যে শিক্ষা দিয়েছেন, যেসব অলৌকিক কাজ করেছেন সবকিছুই আমাদের ধ্যানের বস্তু। সারা বিশ্বে ক্যাথলিক ম-লী সারা বছরকে মোট পাঁচটি ভাগে ভাগ করেছেন। তার মধ্যে এই চল্লিশ দিনের সময়টাকে বলা হয় তপস্যাকাল বা প্রায়শ্চিত্তকাল। এই সময়ের মূল শিক্ষাই হলো ত্যাগস্বীকার, যেন সত্যিই আমরা তাঁর স্বর্গরাজ্যে প্রবেশের যোগ্য হয়ে উঠতে পারি।

এই ৪০ দিনকে সাতটি সপ্তাহে ভাগ করা হয়েছে। ভস্ম বুধবারের মধ্য দিয়ে এর শুরু হয় ৫ মার্চ। এই সময়ে ক্যাথলিক ম-লীর বিশ্বাসীরা কোনো ধরনের আনন্দ-উল্লাস করতে পারবে না। কোনো বিয়ে অথবা কোনো জাঁকজমক করা যাবে না। নিরামিষ খাওয়া অথবা মাংসাহার ত্যাগ করা, উপোস রাখা, কিছু কিছু ক্ষেত্রে বয়সের কিছু সীমা-পরিসীমায় বাধ্যতামূলক করা হয়েছে।

সাতটি সপ্তাহের শেষ সপ্তাহটাকে বলা হয় সবচেয়ে পবিত্রতম সপ্তাহ। এই সপ্তাহে স্মরণ করা হয় যিশুখ্রিষ্টের ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর কথা। শেষ শুক্রবারটাকে বলা হয় গুড ফ্রাইডে। এই দিন যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। ঈশ্বরের পুত্র হয়েও তিনি ক্রুশে প্রাণ ত্যাগ করে প্রমাণ করেন মানুষের প্রতি পিতা ঈশ্বরের ভালোবাসা। তিনি আমাদের পাপের পরিত্রাণের জন্যই মূলত ক্রুশে প্রাণ বিসর্জন দিয়েছেন।

এপ্রিল মাসের ১৮ তারিখ হবে সেই দিন, যেদিন তিনি প্রাণ ত্যাগ করেন। সারা বিশ্বে পালিত হবে গুড ফ্রাইডে। তার তিন দিন পরই পালিত হবে পুনরুত্থানকাল। অর্থাৎ তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থান করবেন। তিনি আবার বেঁচে উঠবেন। তাঁর এই পুনরুত্থানই হচ্ছে স্বর্গ ও নরকের সংযোগ। তিনি পুনরুত্থানের মধ্য দিয়ে নিশ্চিত করেছেন মৃত্যুর পরবর্তী জীবন, যা অনন্ত। যে জীবনের জন্য আমরা এ ক্ষণস্থায়ী জীবনে ভালো ভালো কাজ করে সঞ্চিত করে রাখব পূণ্যধন।

তাই এই তপস্যাকালেই ম-লী আমাদের এই শিক্ষা দিতে চান। মৃত্যুর পর এ মাটির দেহটি যে ধুলায় মিশে যাবে, সে কথাই মূলত ৫ মার্চে কপালে ভস্ম লেপনের মধ্য দিয়ে স্মরণ করিয়ে দেন। কারণ, মৃত্যু আমাদের জীবনে কখন আসবে, আমরা কেউ তা জানি না। সে জন্য সর্বদা প্রস্তুত থাকার জন্যই আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয় এই নশ্বর জীবনের কথা। ‘ভস্ম বুধবারে’র শিক্ষা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের অনুধ্যান হোক।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শেখ পরিবারের নামে থাকা ইবির সকল স্থাপনার নাম পরিবর্তন

Next Post

দৌলতপুরে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে
জাতীয় খবর

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

Next Post
দৌলতপুরে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দৌলতপুরে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist