Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড কেবলই রাচিনের

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Wednesday, 5 March, 2025.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড কেবলই রাচিনের
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন টুকটাক ব্যাটিং করতে পারা স্পিনার, সেই রাচিন রবীন্দ্রই ক্রমে হয়ে উঠলেন দাপুটে ব্যাটার। আর পুরোদস্তুর ব্যাটার হিসেবে খেলা শুরু করার পর এমন ফুলই ফোটানো শুরু করলেন, ছাড়িয়ে যেতে থাকলেন অন্য সবাইকে। এই যেমন আজ বুধবার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে এমন একটি রেকর্ড গড়লেন, ক্রিকেট ইতিহাসেই যেটি অন্য কারো নেই।

প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে নিজের প্রথম ৫টি সেঞ্চুরির পাঁচটিই আইসিসি ইভেন্টে করলেন রাচিন। তিনি ছাড়িয়ে গেছেন ভারতের শিখর ধাওয়ানকে। ২০২৩ সালে নিজের অভিষেক ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছিলেন রাচিন। আর চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর আজকে করলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আইসিসি ইভেন্টে ১৩টি ইনিংস খেলে ৫টিতেই সেঞ্চুরি করলেন রাচিন।

নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে একই চ্যাম্পিয়নস ট্রফিতে একাধিক সেঞ্চুরির রেকর্ডও গড়লেন রাচিন। বিশ্বে এই তালিকায় আছেন ক্রিস গেইল (৩টি, ২০০৬ সালে), সৌরভ গাঙ্গুলি (২০০০), সাঈদ আনোয়ার (২০০০), হার্শেল গিবস (২০০২), উপুল থারাঙ্গা (২০০৬), শেন ওয়াটসন (২০০৯) ও শিখর ধাওয়ান (২০১৩)।

রাচিন ৫টি সেঞ্চুরি করলেন মাত্র ২৫ বছর ১০৭ দিন বয়সে। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে এর চেয়ে কম বয়সে ৫টি সেঞ্চুরি করেছেন কেবল কেন উইলিয়ামসন। ২৪ বছর ১৬৫ দিন বয়সে এই রেকর্ড গড়েন উইলিয়ামসন।

ওয়ানডেতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম ইনিংসে ৫ সেঞ্চুরি

২২- ডেভন কনওয়ে

২৮- রাচিন রবীন্দ্র

৩০- ড্যারিয়েল মিচেল

৫৬- কেন উইলিয়ামসন

৬৪- নাথান অ্যাস্টল

এম/দৈনিক দেশতথ্য//

Tags: রাচিন রবীন্দ্র
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

Next Post

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিলো চীন

Related Posts

ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী
খেলাধুলা

ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের
খেলাধুলা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ: আনভীর স্টেডিয়াম পরিদর্শনে ইসিবির প্রতিনিধি
খেলাধুলা

ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ: আনভীর স্টেডিয়াম পরিদর্শনে ইসিবির প্রতিনিধি

Next Post
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিলো চীন

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিলো চীন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা কর্মীদের উল্লাস

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist