Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাবির ভর্তিচ্ছুদের পছন্দের কেন্দ্র না পাওয়ায় ভোগান্তি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 6 March, 2025.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
রাবির ভর্তিচ্ছুদের পছন্দের কেন্দ্র না পাওয়ায় ভোগান্তি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবার পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সুবিধার জন্য এই পদ্ধতি চালু করা হলেও কারো কারো জন্য তা ভোগান্তিতে পরিণত হয়েছে।
অনেক শিক্ষার্থী চূড়ান্ত আবেদনে যেখানে কেন্দ্র চয়েস দিয়েছে, সেখানে আসেনি। দূরবর্তী স্থানে কেন্দ্র আসায় দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

কথা হয় চাহিদামত কেন্দ্র না আসা কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন কাজের প্রতিবাদ জানিয়ে তাঁরা বলছেন, রংপুরের শিক্ষার্থীদের এখন চট্টগ্রাম গিয়ে পরীক্ষা দিতে হবে, রাজশাহীর শিক্ষার্থীদের যেতে হবে খুলনা! এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে নিম্নবিত্ত শিক্ষার্থীরা। যাদের আর্থিক সামর্থ্য কম, তাদের অনেকেই হয়তো পরীক্ষা দিতেই পারবে না। বিশেষ করে মেয়েদের জন্য দূরবর্তী কেন্দ্রে যাওয়া আরও কঠিন হয়ে দাঁড়াবে। ফলে অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র এই অব্যবস্থাপনার কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যেখানে সুবিধা হওয়ার কথা, সেখানে উল্টো অসুবিধা তৈরি করা হচ্ছে। পরীক্ষার্থীদের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

স্বজন রায় নামে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমার ভাতিজা সেন্টার দিয়েছিল রংপুরে। কিন্তু তার অ্যাডমিট কার্ডে এসেছে চট্টগ্রাম। ঠাকুরগাঁও থেকে এখন চট্টগ্রাম যাওয়া ভোগান্তির থেকেও বড় কিছু। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান বলেন, আমাদের বাড়ি জামালপুর। আমার ছোটোভাই রাজশাহীতে সেন্টার চয়েস দিয়েছিল। কিন্তু অ্যাডমিট কার্ডে তাঁর সেন্টার উল্লেখ করা হয়েছে চট্টগ্রাম।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে শুধুমাত্র বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ভর্তি পরীক্ষা নিতে হবে। এক্ষেত্রে সমস্যা যেটা হয়েছে, যে প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়ার আসন কম, সেখানে বেশি আবেদন করেছে। আবার যেখানে সিট বেশি, সেখানে কম আবেদন করেছে। তাই মেরিট অনুসারে সিট প্ল্যান করা হয়েছে। ফলে এই সমস্যা হয়েছে। তাছাড়া এক শিফটে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এ মুহূর্তে বিকল্প ব্যবস্থা নেওয়া খুবই কঠিন। পরবর্তীতে বিষয়টি মাথায় রেখে কাজ করা হবে।

সার্বিক ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, বিষয়টি জেনেছি। আইসিটি সেন্টারে পরিচালকের সঙ্গে কথা বলে কীভাবে সমস্যাটা সমাধান করা যায়, সেটা নিয়ে কাজ করছি।

আইসিটি সেন্টারের তথ্য মতে, এবছর এ, বি, সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ৯৬ হাজার ১৬২, ‘বি’ ইউনিটে ৪২ হাজার ৪৩৩, ‘সি’ ইউনিটে ৯৮ হাজার ৮২০ জন চূড়ান্ত আবেদন করেছে। তবে অভিন্ন পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৯৪ জন। পাঁচ বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে ৮টি।

এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৭০০টি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্রণী স্কুলে শুধু ‘সি’ ইউনিটের জন্য অতিরিক্ত আসন ১ হাজার ৮০৮টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ২৬৩টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫০টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ হাজার ৮০টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৭ হাজার ২০০টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৪১৯টি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৩০০টি পরীক্ষা নেওয়ার আসন রয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জামালপুরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ

Next Post

ঋণের চাপে ব্যবসায়ীর ট্রেনের নিচে ঝাঁপ

Related Posts

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
শিক্ষা

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

Next Post
ঋণের চাপে ব্যবসায়ীর ট্রেনের নিচে ঝাঁপ

ঋণের চাপে ব্যবসায়ীর ট্রেনের নিচে ঝাঁপ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

ভালুকায় একটি বেকারিকে ১লাখ টাকা জরিমানা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist