Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

যুদ্ধাপরাধীর নামে স্থাপনার নামকরণ, জাস্টিস ফর জুলাইয়ের প্রতিবাদ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 7 March, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
যুদ্ধাপরাধীর নামে স্থাপনার নামকরণ, জাস্টিস ফর জুলাইয়ের প্রতিবাদ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৬৭তম সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘স্বাধীনতাবিরোধী’ শাহ আজিজুর রহমানের নামে নামকরণ করায় প্রতিবাদ জানিয়েছে ইবি জাস্টিস ফর জুলাই।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির ইবি শাখার মুখ্য সচিব তাজমিন রহমান প্রেরিত সংবাদ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে স্বাধীনতা বিরোধী শাহ আজিজুর রহমানের নামে নামকরণের নিন্দা ও প্রতিবাদ জানাই।

শাহ আজিজুর রহমান ছিলেন একাত্তরে পাকিস্তান ন্যাশনাল লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ১৯৭১ সালে যুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের আবদুল মোতালেব মালিকের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য হন এবং রাজস্বমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। যুদ্ধের সময় পাকিস্তান কর্তৃক জাতিসংঘে প্রেরিত প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন। তিনি জাতিসংঘে দৃঢ়ভাবে অস্বীকার করলেন যে, পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। শাহ আজিজুর রহমান জাতিসংঘে দেওয়া বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে সাহায্য করার আহ্বান জানিয়ে বলেন, “পাকিস্তানি সৈন্যরা পূর্ব পাকিস্তানে হামলা চালিয়ে অন্যায় কিছু করেনি। স্বাধীনতা সংগ্রামের নামে সেখানে যা চলছে, তা হলো ভারতের মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উচিত সেটাকে পাকিস্তানের ঘরোয়া ব্যাপার হিসেবে গ্রহণ করা।” এছাড়াও তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিরুদ্ধেও অবস্থান নিয়ে ছিলেন। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হলের নামকরণের ঘটনায় ক্ষুব্ধ জাস্টিস ফর জুলাই, ইসলামী বিশ্ববিদ্যালয়।’ এসময় তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক নাহিদ হাসান জোয়ার্দার এবং সদস্য সচিব রেজোয়ান হোসেন বলেন, ‘একজন স্বীকৃত যুদ্ধাপরাধীর নামে আবাসিক হলের নামকরণ মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এই সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই বিতর্কিত নামকরণ অবিলম্বে বাতিল করতে হবে এবং অনতিবিলম্বে স্বাধীনতা বিরোধী ব্যক্তির নামে নামকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে। জুলাই বিপ্লবের সাথে সামঞ্জস্য রেখে এই হলের নাম বিজয়’২৪ রাখা যায়।’

এর আগে, গত বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা চারটি হল ও একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। এর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘স্বাধীনতাবিরোধী’ শাহ আজিজুর রহমানের নাম দেওয়া হয়েছে। এর পরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নানা সমালোচনা তৈরি হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন এমন নামকরণের প্রতিবাদ জানায়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এলজিইডি নির্বাহী প্রকৌশলীর সাখাওয়াতের বিরুদ্ধে ঘুষের নেওয়ার অভিযোগ

Next Post

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইবি বুননের ইফতার

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইবি বুননের ইফতার

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইবি বুননের ইফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist