Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিনামূল্যে রোগী ও স্বজনদের সেহরি খাওয়াচ্ছেন পরিবর্তনের মেহেরপুর

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 24 March, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বিনামূল্যে রোগী ও স্বজনদের সেহরি খাওয়াচ্ছেন পরিবর্তনের মেহেরপুর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের প্রতিদিন সেহরি খাওয়ার ব্যবস্থা করে প্রশংসায় ভাসছেন ফেসবুক প্ল্যাটফর্ম ‘পরিবর্তনের মেহেরপুর’ গ্রুপের আয়োজকরা।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ।স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিভিন্ন রোগীর সাথে থাকা ৩৫ থেকে ৪০ জন স্বজনের সেহরির আয়োজন করা হয়।

শুধু ৩৫ থেকে ৪০ জনই নয় এর বেশি হলেও সমস্ত রোগীর স্বজনদের জন্য সেহরির ব্যবস্থা করে থাকেন উদ্যোগ গ্রহণকারীরা।
আর এমন মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য রোগীর স্বজনরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

স্থানীয়রা জানান, এমন মহৎ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। যারা এমন সুন্দর আয়োজন করেছে এর প্রতিদান নিশ্চয় আল্লাহ তাদের দেবেন। রমজান মাসে রোগীর সাথে থাকা স্বজনদের বাড়ি দূর দূরান্তে হওয়ার কারণে সেহরি খেতে কষ্ট হয়। তাই এমন উদ্যোগকে প্রশংসার সাথে দেখছেন জনসাধারণ। রোগীর স্বজন আরজিনা খাতুন বলেন, আমাদের এখানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসে চিকিৎসা নিতে। রোগীর সাথে থাকে স্বজনরাও। রাত্রে খাবার নিয়ে আসা ও কষ্টকর হয়। আমরা হাসপাতালে এসে দেখছি যারা রোজা করেন তাদের প্রতিদিন সেহরির ব্যবস্থা করা হয়। সত্যি এমন উদ্যোগ ভালো লাগছে। আমরা আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ যেন তাদের মনের বাসনা পূর্ণ করেন। আর এর উত্তম প্রতিদান দান করেন।
রোগীর সঙ্গে থাকা নিলুফা খাতুন নামের আরেকজন স্বজন বলেন, আমাদের এখানে সেহরিতে ডিম মাছ-মাংস সহ বিভিন্ন সবজি দেওয়া হয়। একেক দিন একেক আইটেম থাকে। এখানে যতজন রোজা করেন তাদের জন্য সেহরির ব্যবস্থাও করেন আয়োজকরা। আর শুনছি এটা পুরো রমজানব্যাপী চলছে।এমন সুন্দর উদ্যোগ খুব কমই চোখে পড়ে। আমি সকল ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাদের ভালো ও সুস্থ রাখুক।
আয়োজক কমিটির সদস্য আশিকুল ইসলাম সাগর বলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সেহরিতে ৩৫ থেকে ৪০ জন রোজাদার থাকেন। অনেকদিন ৪৫ জনেরও ব্যবস্থা করা লাগে।আল্লাহর রহমত ছাড়া এটা কখনো সম্ভব নয়।
তাদের প্রত্যেককের জন্য সেহরির ব্যবস্থা করা হয়। অনেক সময় আরো বেশিও হয়। তাদের খাবার তালিকায় থাকে ডিম, মাছ, মাংস সহ বিভিন্ন সবজি। আমরা একেক দিন একেকটি খাবারের বিষয় নির্ধারণ করে থাকি। আমরা ১৫ থেকে ২০ জন এই কাজটি করছি।এখন অনেকেই আমাদের সহযোগিতা করছেন।
মেহেররপুরের অনলাইন প্ল্যাটফর্ম ‘পরিবর্তনের মেহেরপুর’ এর এডমিন সাইদুর রহমান বলেন, গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রোগীরা সেবা নিতে আসে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর এই সকল রোগীদের সাথে স্বজনরাও আসে। কিন্তু রমজান মাসে এই সকল স্বজনদের সেহরি খাওয়া কষ্টকর হয়ে যায়। গভীর রাতে বাড়ি থেকে পরিবারের লোকজন সেহেরী নিয়েও আসতে পারে না। তাই আমরা এই বিষয়টা লক্ষ্য করে উদ্যোগটি গ্রহণ করেছি।ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম প্রতিবছর রমজানব্যাপী চলবে। আর আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই সহযোগিতা করছেন। আর এটা আল্লার রহমত ছাড়া আমাদের পক্ষে সম্ভব ছিল না।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী বলেন, এমন উদ্যোগ নিঃসন্দেহে ভালো কাজ। যারা রোগীর স্বজনদের সেহরির বিষয়টা চিন্তা করে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যারা এমন উদ্যোগ গ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি গাংনীতে যোগদান করার পর এমন উদ্যোগ কাউকে গ্রহণ করতে দেখিনি। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সাথে থাকা স্বজনদের সেহরির বিষয়টি চিন্তা করে এমন সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস্ কুষ্টিয়ার ইফতার মাহফিল

Next Post

কুষ্টিয়ায় খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
কুষ্টিয়ায় খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল

কুষ্টিয়ায় খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist