Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় এনডিডি প্রটেকশন অব সোশ্যাল ওয়েলফেয়ারে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 6 January, 2022.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় এনডিডি প্রটেকশন অব সোশ্যাল ওয়েলফেয়ারে আলোচনা সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়াঃ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুস্থ করে তুলতে কাজ করছে ‘এনডিডি প্রটেকশন অব সোশ্যাল ওয়েলফেয়ার’ স্কুল।

উক্ত স্কুলে সামি শামস খান ঠাকুর স্মরনার্থে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহর সমাজসেবা কার্যালয়-২ আমলাপাড়ায়  অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সহ সভাপতি আশরাফউদ্দিন নজু।

এসময় তিনি বলেন, “শিশুরাই জাতির ভবিষ্যৎ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে আনন্দ পৌঁছে দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদের শিক্ষাদান এবং মেধা বিকাশে কাজ করছি। তিনি বলেন, সমাজের সবাই এগিয়ে এলে এসব শিশুরাও সাধারণ শিশুদের মতো জীবনযাপন করতে পারবে। আমাদের সবারই উচিত এসব শিশুদের বন্ধু হয়ে তাদের পাশে থাকা তাদের মানসিক ও শারীরিক সাপোর্ট দেওয়া”।

শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি জিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কুষ্টিয়ার অবসরপ্রাপ্ত উপপরিচালক ডাঃ জেসমিন আক্তার, কুষ্টিয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফিরোজুর রহমান, আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. হাফেজ মোহাম্মদ আবদুল করিম, ডাঃ আসমা জাহান লিজা,প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আফসানা বেগম।

মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন শহর সমাজসেবা অফিসার ও শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম।

বক্তারা বলেন, “নানা কারণে বাংলাদেশে বাড়ছে অটিস্টিক শিশুর সংখ্যা। সে তুলনায় স্কুলের সংখ্যা খুবই কম। এই সংখ্যা বাড়াতে কাজ করতে হবে।

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় ৪০ জন বিশেষ শিশুদের নিয়ে পরিচালিত ‘এনডিডি প্রটেকশন অব সোশ্যাল ওয়েলফেয়ার’ স্কুলটি গত বছর প্রতিষ্ঠিত হয়। “এই স্কুলের প্রধান উদ্দেশ্য বিশেষ শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া।

শিশু কেন্দ্রিক পরিকল্পনা অনুসারে বিশেষ ব্যবস্থাপনায় অটিস্টিক শিশুদের শিক্ষা প্রদান করা হচ্ছে এখানে। শিক্ষকদের সহযোগিতায় ধীরে ধীরে বেড়ে উঠছে এই বিশেষ শিশুরা।

শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি জিএম গোলাম মোস্তফা জানান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এই প্রতিষ্ঠানে সকলের সহযোগীতা নিয়ে তাদের সুস্থ করে তুলতে কাজ করছি। আমাদের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন গোপালগঞ্জের সম্ভ্রান্ত পরিবারের একজন। যার সহযোগিতায় আজ এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেকদূর এগিয়েছে। সেই পরিবারের সদস্য সামি শামস খান ঠাকুর ২০১৪ সালের আজকের এই দিনে মৃত্যুবরন করেন। তারই স্মরণে দোয়া মোনাজাতের মাধ্যমে আমরা তার রুহের মাগফেরাত কামনা করেছি।

শহর সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের নিয়ে বাবা-মায়েরা কত অসহায় তা কেবল সেসব অভিভাবকরাই জানে। তবুও প্রতিটি ক্ষেত্রে এই শিশুটির জন্য তাঁদের হাত-পা বাঁধা। এই শিশুদের কাছে আনন্দ পৌঁছাতে হবে আমাদেরকেই।

অনুষ্ঠানে শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের নির্বাহী সদস্যরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//

Tags: কুষ্টিয়ায় এনডিডি প্রটেকশন অব সোশ্যাল ওয়েলফেয়ারে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় অবৈধ সম্পদ অর্জনের দায়ে প্রকৌশলী ও তার স্ত্রীর নামে মামলা

Next Post

দৌলতপুরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

Related Posts

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য
শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

Next Post
দৌলতপুরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণের শপথ  গ্রহণ

দৌলতপুরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist