Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অশান্ত দৌলতপুর!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 7 May, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অশান্ত দৌলতপুর!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):পুলিশের ঘুষের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে ঘরছাড়া আট পরিবার।

লুট করে ভেঙে দেয়া হয়েছে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, বাহন। বেধড়ক মারপিট করা হয়েছে নারী-শিশু ও বৃদ্ধকেও।

গত ৪ থেকে ৬মে পালাক্রমে এসব ঘটনা ঘটায় অভিযুক্তরা।
জীবন মৃত্যুর মাঝে লড়াই করছেন যুবক মারুফ।

জানা গেছে, দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের আলীনগর গ্রামের কৃষক তসি মালিথা তামাক পাতা পোড়ানোর জন্য বাঁকিতে কয়েকশো টাকার খড়ি কেনেন স্থানীয় ফারুক মন্ডলের স্ত্রীর কাছে থেকে। দিন কুড়ি পর ফারুক মন্ডলের স্ত্রী পাওনা টাকা চাইতে গেলে বাকবিতন্ডা ও মারামারি সৃষ্টি হয়। এসময় ফারুক মন্ডলের স্ত্রীর সাথে, তার ভাসুর বল্টু মন্ডল উপস্থিত ছিলেন। এতে গুরুতর আহত হোন বল্টু।
এ ঘটনার প্রেক্ষিতে ওইদিনই দৌলতপুর থানায় মামলা করেন বল্টু মন্ডলের স্ত্রী। পালিয়ে যায় তসি মালিথাসহ অভিযুক্তরা। অভিযোগের প্রায় ২০ দিন পর পুলিশের বিট অফিসার এসআই মোহসীনের নেতৃত্বাধীন পুলিশের একটি দল আসামি ধরতে গেলে অভিযুক্ত এক আসামি আলমগীর তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসআই মোহসীন মধ্যস্থতার স্বার্থে নিজেই ডেকে নেন একই গ্রামের জাহিদুল ইসলামকে। আসামি পালালেও তিন হাজার টাকায় এসআই মোহসীন মোটরসাইকেল ছেড়ে দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। মধ্যস্থতায় অংশ নেয়া জাহিদুলের ওপর তিন হাজার টাকার দায় চাপায় পলাতক আসামি আলমগীরের চাচা আব্বাস। ৪ মে সন্ধ্যায় জনসম্মুখে লাঞ্ছিত করেন জাহিদুলকে, এর খানেক পরেই মোতালেব মালিথার ছেলে মারুফ গুরুতর হামলার শিকার হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে যান। এই হামলায় প্রধান অভিযুক্ত করা হয় জাহিদুলকে। যদিও জাহিদুলের দাবি, মারুফের ওপর হামলার সময় তিনি ছিলেন পুলিশের সাথে।এসব ঘটনায় পুলিশকে বিশৃঙ্খলার বিষয় মৌখিক ভাবে জানানো হলেও তাৎক্ষণিক উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ ভূক্তভোগীদের। এদিন আটক করা হয় জাহিদুলকে। জাহিদুল পুলিশের আওতায় থাকা অবস্থায় ওইদিনই সংঘবদ্ধ পঞ্চাশোর্ধ মানুষ হামলা চালায় জাহিদুল ও তার স্বজনদের বসতবাড়িতে। মারধর করে বের করে দেয়া হয় গ্রাম থেকে। বাড়িঘর লুট ও ভাঙচুর করা হয় তাদের। এই হামলায় রেহাই পায়নি নারী-শিশু-বৃদ্ধও। ছয় পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গত ৫ মে দৌলতপুর থানায় এসব হামলা-লুট-ভাঙচুরের অভিযোগ দায়ের করেন জাহিদুলের চাচাতো ভাই খালিদ হোসেন। পরে ৬ মে দিনগত রাতে ফের হামলা চালিয়ে ভেঙে দেয়া হয় আরও দু’টি বাড়ি। অভিযোগ পাওয়া গেছে আত্মীয়ের বাড়ি আশ্রয় নেয়া গৃহহীন ওইসব ব্যাক্তিদের পুনরায় হুমকি দিচ্ছেন হামলাকারীরা।
হামলার শিকার গৃহবধূ সোমা খাতুন বলেন, হঠাৎ বাড়ি ঘিরে ধরে ভাঙচুর শুরু করে তারা, বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। স্থানীয় শাহীন, সজন, আব্বাস, জনি, জামিল, তসি, রাসেল, আতিয়ার, তসিকুল সহ আরও অনেকে ঘিরে ধরে ধর্ষণের হুমকি দিলে দৌড়ে পালায়।লুট ও ভাঙচুর হওয়া আরেক বাড়ির মালিক নাসিরুল মালিথা বলেন, সবার প্রথমে আমার বাড়ি লুট হয়। বাড়ির সবাইকে বেধড়ক মারপিট করা হয়।আহত তরুন বিকাশ ইসলাম জানান, ঘুমিয়ে ছিলাম। ঘুম ভেঙে কিছুই বুঝতে পারিনি। অনেক মানুষ একযোগে হামলা চালাচ্ছিলো। পালানোর চেষ্টা করার সময় আমাকে আটকে মারধর করে, মাথা ফাটিয়ে দেয়।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এখনও পর্যন্ত চিকিৎসাধীন অন্তত পাঁচ। আহতাবস্থায় অজানা আতঙ্কে ৬ বছরের শিশু জ্যানি অস্বাভাবিক জীবনযাপন করছে।
তামাক পোড়ানো খড়ি ক্রেতা তসি মালিথা জানান, তিনশো টাকার খড়ি কিনি। ওই মহিলা টাকা চাইতে আসলে তার সাথে কথা বলছিলাম, এরইমধ্যে তাদের সাথে গন্ডগোল সৃষ্টি হয়।
বল্টু মন্ডলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছোটো ভাই ঢাকায় থাকায় তার স্ত্রীর সাথে খড়ি বিক্রির পাওনা টাকা চাইতে যান বল্টু মন্ডল। তসি মালিথা গালাগাল দেয়, বাকবিতন্ডার এক পর্যায়ে তার (তসি’র) লোকজন ডেকে হামলা চালায়। দু’পা ভেঙে দেয়া হয় বল্টু মন্ডলের।
স্থানীয় ইউপি সদস্য মো: রুহুল জানান, এলাকায় ত্রিমূখী অস্থিতিশীলতা বিরাজ করছে। অনেক হতাহত হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে। অনতিবিলম্বে পুলিশ-প্রশাসন ব্যবস্থা না নিলে আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।ঘুষ লেনদেন ও শৃঙ্খলা রক্ষায় ব্যার্থতা প্রসঙ্গে এসআই মোহসীন বলেন, ঘুষ লেনদেনের অভিযোগ আসেনি, এ বিষয়ে কিছু জানা নেই। পূর্ব শত্রুতার জের ধরে গন্ডগোল আর লিখিত অভিযোগ হয়েছে।
আলীনগর এলাকার অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, পরিস্থিতি এখন স্থিতিশীল। একটি মামলা হয়েছে, দু’জন আসামী আটক হয়েছে। আরেকটি অভিযোগ তদন্ত চলছে, সত্যতা পেলে মামলা নেয়া হবে।পরিচয় প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, নানা ঘটনার সুত্র ধরে প্রায় এক মাস যাবৎ হতাহত আর ভাঙচুর ঘটেই চলেছে। কিন্তু পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। শিগগিরই জননিরাপত্তা বাড়ানো প্রয়োজন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

Next Post

মেহেরপুরে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

Next Post
মেহেরপুরে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল

মেহেরপুরে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist