Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বেলতলায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ ও ক্রয়-বিক্রয় শুরু

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Wednesday, 7 May, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
বেলতলায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ ও ক্রয়-বিক্রয় শুরু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মসিয়ার রহমান কাজল, বেনাপোল : যশোরের শার্শা উপজেলায় চাষী পর্যায়ে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ ও ক্রয়-বিক্রয় শুরু হয়েছে। বুধবার (৭ মে) শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় আমের বাজার বাগুড়ী বেলতলা ও চাষীর আম বাগান পরিদর্শণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজীব হাসান।

জানা যায়, শার্শা উপজেলা প্রশাসনের নির্দেশনায় চাষি, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে মঙ্গলবার (৬-মে) থেকে এ বাজারে গোপালভোগ, ক্ষীরশাপাতি, গোলাপখাস, বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাত ও গোবিন্দভোগ আম’ গাছ থেকে সংগ্রহ করে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। একইসাথে ২১-মে থেকে হিমসাগর, ২৮-মে থেকে ল্যাংড়া এবং ৬-জুন থেকে আ¤্রপালি ও মল্লিকা সংগ্রহ পূর্বক ক্রয়-বিক্রয়ের নির্দেশণা দেওয়া হয়।

সেমতে, মঙ্গলবার থেকেই বাগুড়ী বেলতলা বাজারে শুরু হয়েছে আম কেনা-বেচা। চাষিরা তাদের বাগাান থেকে আম সংগ্রহ করে বিক্রি করছেন বাগুড়ী বেলতলা বাজারে। এবার এখানকার শতাধিক আড়ৎদার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারদের কাছে আম বিক্রি করছেন। তবে, সরকারি নির্দেশনার বাহিরে বেশি লাভের জন্য চাষিদের অপরিপক্ক হিমসাগর ও ল্যাংড়া আম বাজারে দেখা যাচ্ছে। এ আমগুলো কেমিক্যাল ব্যবহার করে পাকানো হচ্ছে বিধায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে সাধারণ ক্রেতা, এমনটি আশঙ্কা করেছেন স্থানীয়রা।

এবার বাগুড়ী বেলতলা বাজারের শতাধিক আড়ৎদার দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদের কাছে আম বিক্রি করবেন। এখানে এবছরে আমের ফলন খুবই ভালো হওয়ায় জমে উঠেছে বাজার। প্রতিদিন এখানে হাজার হাজার মণ ফল বেচাকেনা হবে।
জানা গেছে, বাগুড়ী বেলতলা বাজারে জমজমাট বেচাকেনা চলছে। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এসেছেন এখানকার আড়তে-আড়তে। শুরুতে দাম একটু কম হলেও পরে বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠ ব্যবসায়ীরা।

বাগুড়ী বেলতলা বাজারের আড়তদার আক্তারুল কবির জুয়েল জানিয়েছেন, এবার আমের ভালো ফলন হয়েছে। কোনো দুর্যোগ না হলে চাষিরা লাভবান হবে। এখানে প্রতিদিন হাজার হাজার মণ ফল বেচাকেনা হয়।

বাগুড়ী বেলতলা বাজারের সভাপতি মাহামুদ আলী ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না জানান, এবার শুরুতেই পর্যাপ্ত আম বাজারে এসেছে। পর্যায়ক্রমে আরও ফল বাজারজাত হবে। এ বাজারে পরিবহন ব্যবস্থা সহজ ও সুলভ হওয়ায় ব্যবসায়ীরা বাড়তি সুবিধা পায়।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, কোনও অসাধু ব্যবসায়ী বা আড়ৎদার আমে কেমিক্যাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, বাজারে চাঁদাবাজদের কোনো স্থান নেই। এখানে চাঁদাবাজির কোনও অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ কাজী নাজিব হাসান জানান, গত ৪-মে এ উপজেলার আম চাষি, আড়ৎদার ও ব্যবসায়ীদের নিয়ে মত-বিনিময় সভা করা হয়েছে। সেখানে আম সংগ্রহ ও ক্রয়-বিক্রয়ের জন্য উপরোল্লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। সেমোতাবেক বাগুড়ী বেলতলা বাজারে এ মৌসুমের আম বাজারজাত ও কেনাবেচা শুরু হয়েছে। কোনো প্রকার অপরিপক্ব আম সংগ্রহ এবং তাতে কেমিক্যাল ব্যবহার করলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নিজ ঘরে নামাজ পড়তে উঠে ছুরিকাঘাতে নারী খুন

Next Post

ইবির সেই গণরুমের নতুন রুপে যাত্রা শুরু

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
ইবির সেই গণরুমের নতুন রুপে যাত্রা শুরু

ইবির সেই গণরুমের নতুন রুপে যাত্রা শুরু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist