Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মির্জাপুরে শত বছরেও লৌহজং নদীর উপর নির্মাণ হয়নি পাকা সেতু

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 12 May, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
মির্জাপুরে শত বছরেও লৌহজং নদীর উপর নির্মাণ হয়নি পাকা সেতু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শত বছরেও লৌহজং নদীর উপর পাকা সেতু নির্মান না হওয়ায় যোগাযোগে তিন জেলাবাসির অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
শুকনো মৌসুম এলে নরবরে বাঁশের চালি ও বর্ষা মৌসুম এলে খেয়া নৌকায় জীবনের উপর ঝুঁকি নিয়ে নারী, বৃদ্ধ ও শিশুসহ তিন জেলার হাজার হাজার লোকজন পারপার হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি।
উপজেলা সদরের মির্জাপুর সাহাপাড়া বাবু বাজার-কুমুদিনী হাসপাতাল রোড সংলগ্ন এই লৌহজং নদীর উপর একটি পাকা সেতুর দাবী জানিয়ে ভুক্তভোগি এলাকাবাসি সভা সমাবেশ, লিফলেট বিতরণ, ফেস্টুন ও দেয়ালে দেয়ালে ব্যানার দিয়ে যাচ্ছেন। বর্তমান আধুনিক ডিজিটাল যুগে এসেও এ যেন বাতির নিচেই অন্ধকার।

আজ সোমবার মির্জাপুর সাহাপাড়া বাবু বাজার-কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর পাশে খোঁজ নিয়ে দেখা গেছে নরবরে বাঁশের চালির উপর দিয়ে জীবনের উপর ঝুঁকি নিয়ে লোকজন যাতায়াত করছেন।
ভুক্তভোগিদের মধে রিপন, পিন্টু, মেরাজ রহমান, উত্তমসহ ১৫-২০ জন অভিযোগ করেন, টাঙ্গাইল, ঢাকা ও মানিকগঞ্জ জেলার কয়েক লক্ষাধিক লোকজন মির্জাপুর বাবু বাজার-কুমুদিনী হাসপাতাল রোড দিয়ে যাতায়াত করে আসছে।

গুরুত্বপুর্ন এই রোডের লৌহজং নদীর সাহাপাড়া বাবু বাজার- কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মান এলাকাবাসির দীর্ঘ দিনের দাবী। কিন্ত তাদের সে দাবী উপেক্ষিত। একটি পাকা সেতু না হওয়ায় সাহাপাড়া, কুতুববাজার, আন্ধরা, সরিষাদাইর, মুসলিমপাড়া, ভাওড়া ইউনিয়ন, বহুরিয়া ইউনিয়ন, ওয়ার্শি ইউনিয়ন, ভাতগ্রাম ইউনিয়ন এবং মির্জাপুর পৌরসভাসহ দক্ষিানাঞ্চলের তিনটি জেলার দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে সাহাপাড়া একটি ব্যবসায়িক কেন্দ্র। পাকা ব্রিজ না হওয়ায় বর্ষাকালে খেয়া নৌকা ও শুকনো মৌসুমে নরবরে বাঁশের চালির উপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করছে। ঝুঁকির মধ্যে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনাসহ প্রাণহানির মত ঘটনা ঘটছে। অসুস্থ্য রোগীদের নিয়ে পরেন বিপাকে। অনেকে রাস্তায় মারা যান। সম্প্রতি নদীর দুই পাশে অপরিকল্পিত ভাবে ব্লক ফেলায় পারাপার আরও ঝুঁকিপুর্ন হয়ে পরেছে।

তারা আরও অভিযোগ করেছেন, উপজেলা সদরে রয়েছে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসা, মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজ, কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, ভারতেশ্বরী হোমস. উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজ, আলহাজ্ব শফিউদ্দিন মিঞা জুনিয়র স্কুল, আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী ঝুঁকির মধ্যে ৩-৪ কিলোমিটার ঘুরে যাতায়াত করছে। তাদের দুর্ভোগের শেষ নেই। গত শুক্রবার (৯ মে) দক্ষিণ মির্জাপুরবাসি লৌহজং নদীর উপর কুমুদিনী হাসপাতাল ঘাট সংলগ্ন একটি পাকা সেতু নির্মানের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষিকা মুক্তি সাহা, ডা. বিপ্লব কুমার সাহা, ব্যবসায়ী দিপক সাহা, খন্দকার সালাউদ্দিন ডন, পিন্টু সাহা ও মোজাম্মেল হক প্রমুখ। এছাড়া কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর উপর একটি পাকা সেতুর দাবী জানিয়ে নদীর উপর সেতু চেয়ে লিফলেট বিতরণ, ফেস্টুন ও দেয়ালে দেয়ালে ব্যানার দিয়েছেন। তারপরও কোন কাজ হচ্ছে না

পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাসুদুর রহমান বলেন, সাহাপাড়া বাবু বাজার এরাকায় লৌহজং নদীর উপর একটি পাকা সেতু নির্মান সময়ের দাবী হয়ে উঠেছে। প্রশাসন থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকৌাশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল সংলগ্ন একটি পাকা সেতু নির্মান অতি জরুরী হয়ে পরেছে। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্ধ পেলে পাকা সেতু নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন

Next Post

বেনাপোলে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য আটক

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
বেনাপোলে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য আটক

বেনাপোলে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist