Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গাংনীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 30 May, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
গাংনীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এক ঝটিকা অভিযান চালিয়েছে।

তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে উপসহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেনের পকেট থেকে নগদ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়, যেটি দুদক কর্মকর্তাদের দাবি অনুযায়ী ঘুষের টাকা। অভিযানের সময় তদন্ত কাজে সহযোগিতার পরিবর্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেনের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন দুদক কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল হাসান রিয়াদ। তার সঙ্গে ছিলেন উপসহকারী পরিচালক সাইদুর রহমানসহ আরও কয়েকজন কর্মকর্তা।

সাংবাদিকদের সঙ্গে মুঠোফোনে আলাপকালে সহকারী পরিচালক বুলবুল হাসান রিয়াদ জানান, আমরা যথাযথ পরিচয়পত্র দেখিয়ে সরকারি দায়িত্ব পালনের জন্য ভূমি অফিসে প্রবেশ করি। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন আমাদের পরিচয় যাচাইয়ের নামে অহেতুক প্রশ্ন করেন এবং আমাদের কার্যক্রমে বারবার বাধা দেন। একজন ম্যাজিস্ট্রেট হিসেবে তার দায়িত্ব ছিল আমাদের সহযোগিতা করা, কিন্তু তিনি উল্টো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, অভিযানে সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেনের দেহ তল্লাশির সময় তার পকেট থেকে ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়, যেটি বিভিন্ন জনের কাছ থেকে নেওয়া ঘুষ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। নামজারি, জমাভাগ, খাজনা প্রদানসহ যেকোনো সেবার জন্য নির্ধারিত ফি ছাড়াও ঘুষ না দিলে ফাইল এগোয় না। এই অভিযোগের কেন্দ্রে দীর্ঘদিন ধরে ছিলেন উপসহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেন।

একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, একটা জমির নামজারি করতে গিয়ে কয়েকবার অফিসে যেতে হয়েছে। বারবার ঘুরিয়েও টাকা ছাড়া কাজ করেনি। এবার দুদক এসে তাকে হাতেনাতে ধরেছে শুনে কিছুটা স্বস্তি পাচ্ছি।

এক নারী অভিযোগ করে বলেন, ভূমি অফিসে গেলে আমাদের মতো সাধারণ মানুষ শুধু হয়রানির শিকার হয়। ২০০ টাকার কাজ করতে গিয়ে ২ হাজার টাকা দিতে হয়। আমরা বিচার চাই।

দুদকের অভিযানকালে অভিযুক্ত কর্মকর্তা জাকির হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে অভিযানের বিষয়ে ব্যাখ্যা দিয়ে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন বলেন, আমি শুধু দুদক কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত হতে তাদের আইডি কার্ড দেখতে চেয়েছিলাম। তারা নিজেরাই বলেছেন, অফিসে কোনো লিখিত অভিযোগ ছিল না। তাই আমি জানতে চেয়েছিলাম, জাকির হোসেনের কাছ থেকে ৩৬ হাজার টাকা কেন জব্দ করা হলো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তবে দুদকের কর্মকর্তারা তার বক্তব্যকে অস্বীকার করেন। তারা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়েছে এবং দেহ তল্লাশিতে ঘুষের টাকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ধরা পড়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, দুদক যদি অভিযানে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণসহ আমাদের কাছে উপস্থাপন করে, তাহলে বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনের কাছে পাঠানো হবে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুয়াকাটায় উদ্বোধনের আগেই সমুদ্রে বিলীন হচ্ছে মেরিন ড্রাইভ

Next Post

কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের প্রাচির নির্মাণ কাজের উদ্বোধন

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

Next Post
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের প্রাচির নির্মাণ কাজের উদ্বোধন

কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের প্রাচির নির্মাণ কাজের উদ্বোধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist