Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

স্বাস্থ্যবিধি উপেক্ষিত: একদিনেই ৪২৫২ শিক্ষার্থীকে টিকা দেয়া হলো

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 9 January, 2022.
in স্বাস্থ্য
Reading Time: 1 min read
0
স্বাস্থ্যবিধি উপেক্ষিত: একদিনেই ৪২৫২ শিক্ষার্থীকে টিকা দেয়া হলো
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp


কুষ্টিয়ার দৌলতপুরে শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রমের প্রায় শেষ দিকে এসে টিকা নেয়ার তোড়জোড় শুরু হয়েছে। এ পর্যন্ত টার্গেটের অর্ধেকেরও কম শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে। তবে সরকার নির্ধারিত সময় ঘনিয়ে আসায় এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রোববার ( ৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত একদিনেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ২৫২ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। টিকা দিতে এক সঙ্গে এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে স্বাস্থ্যবিধি ছিল পুরোপুরি উপেক্ষিত।

জানা যায়, ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা মহামারি থেকে সুরক্ষা দিতে দেশের অন্যান্য স্থানের মতো দৌলতপুর উপজেলায়ও গত বছরের ১৮  ডিসেম্বর থেকে শুরু হয় টিকাদান কার্যক্রম। চলমান এই টিকা কার্যক্রমকে ঘিরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে রোববার অনেকাংশে বেড়ে যায় শিক্ষার্থীদের ভিড়। আগামী ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত বয়সের সকল শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসার সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু উপজেলার টিকা প্রাপ্তির তালিকায় থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ হাজার শিক্ষার্থীর মধ্যে রোববার পর্যন্ত এর অর্ধেকও শেষ হয়নি। এ দিন ৪ হাজার ২৫২ জন শিক্ষার্থীকে তোড়জোড় করে টিকা দেয়া হয়। যদিও একদিনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাত্র একটি বুথে এত বেশিসংখ্যক শিক্ষার্থীকে টিকা দেয়ার ঘটনা অনেককেই অবাক করে দিয়েছে।

এদিকে টিকাদান কেন্দ্রে ছিল না কোনো স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব। অনেককে মাস্ক ছাড়াই দেখা যায়। শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সজুড়ে চরম বিশৃৃঙ্খলার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও কেন্দ্রটিতে ভিড় করেন। এতে সেখানকার পরিবেশ আরো বিশৃঙ্খল হয়ে ওঠে। একদিনেই এত বেশিসংখ্যক শিক্ষার্থীকে টিকা দেয়ার ঘটনায় তাদের উপস্থিতির কারণে দৌলতপুর থানা বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বিভিন্ন এলাকার সাধারণ রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাভাবিক চিকিৎসাও ব্যাহত হয়।

একদিনে এত শিক্ষার্থীর টিকা নিতে আশার বিষয়ে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার মোহাম্মদ আবু সালেক জানান, সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি মনিটরিং করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা নির্দেশনা অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে এই টিকাদান কার্যক্রম শেষ করতে হবে। এর ফলে প্রায় শেষ দিকে এসে শিক্ষার্থীদের টিকা গ্রহণের চাপ বেড়েছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি ভঙ্গ হলেও আমাদের কিছু করার থাকছে না।

শিক্ষা কর্মকর্তা আবু সালেক জানান, সোমবার থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে আরো দুটি টিকার বুথ বাড়ানো হবে। এতে একেক দিনে অন্তত ৮ হাজার শিক্ষার্থীকে টিকাদানের আওতায় আনা সম্ভব হবে বলে অাশা করা হচ্ছে। ফলে হাতে থাকা বাকি চারদিনের মধ্যেই এখানকার টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে বলে অাশা করা হচ্ছে। তিনি আরো জানান, জন্ম নিবন্ধন কার্ড অনুসারে শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হচ্ছে। নির্দিষ্ট বয়সের মধ্যে থাকা সপ্তম শ্রেণি থেকে শুরু একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। তবে দ্বিতীয় ডোজ প্রদানের আগেই তাদের নিবন্ধনের কাজ সম্পন্ন করতে হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, এত শিক্ষার্থীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তারপরেও সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, শিক্ষার্থীদের ফাইজারের যে টিকা দেয়া হচ্ছে তা স্বাভাবিক তাপমাত্রার ভেতরে প্রয়োগের সুযোগ সেই। এর জন্য দরকার এসি ঘর বা এসি গাড়ি। সেই মোতাবেক স্বাস্থ্য কমপ্লেক্সর একটি বুথে বিপুলসংখ্যক শিক্ষার্থীর টিকা দেয়া খুব কঠিন হয়ে পড়েছে। ফলে এই টিকাদান কার্যক্রমে আরো দুটি বুথ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৪৮ হাজার শিক্ষার্থীর মধ্যে রোববার পর্যন্ত ২২ হাজার ২৪২ জনকে টিকার আওতায় আনা হয়েছে। যা তালিকা অনুসারে অর্ধেকেরও কম। তবে বুথ বাড়ানোয় নির্ধারিত ১৫ জানুয়ারির মধ্যেই ৪৮ হাজার শিক্ষার্থীকেই টিকার আওতায় আনা সম্ভব হবে। যদিও তাদের স্বাস্থ্যবিধি মানানো খুব দূরহ ব্যাপার।

Tags: স্বাস্থবিধি উপেক্ষা করে টিকা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়া জরাজীর্ণ অবস্থায় দাড়িয়ে মিউনিসিপ্যাল কাঁচাবাজার মার্কেট

Next Post

দুই মোটর সাইকেল আরোহী নিহতের জেরে ট্রাকে আগুন

Related Posts

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
প্রধান খবর

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Next Post
দুই মোটর সাইকেল আরোহী নিহতের জেরে ট্রাকে আগুন

দুই মোটর সাইকেল আরোহী নিহতের জেরে ট্রাকে আগুন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist