Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

আ.লীগ থেকে ইসলামী আন্দোলনে যোগ দিলেন আলম বিশ্বাস

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 28 June, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
আ.লীগ থেকে ইসলামী আন্দোলনে যোগ দিলেন আলম বিশ্বাস
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ঝিনাইদহ প্রতিনিধি:
রাজনীতির মাঠে আবারও দেখা গেল পরিচিত এক ‘রঙ বদলানো’ চিত্র। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলালের ভাই নুরে আলম বিশ্বাস ওরফে আলম বিশ্বাস সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।

যিনি একসময় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। এমনকি মৎস্যজীবী লীগের নেতাও ছিলেন। তিনিই এখন হয়ে উঠেছেন ইসলামপন্থী রাজনীতির মুখ।
সম্প্রতি শহরের এক আলোচনা সভায় ইসলামী আন্দোলনের অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন আলম বিশ্বাস।
সেই আলোচনা অনুষ্ঠানের পর থেকে তিনি এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টার দায়িত্বও পেয়েছেন। ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা হিসাবে শপথও গ্রহণ করেছেন তিনি।
তবে তার এ ধরণের অবস্থান পরিবর্তনে ক্ষুব্ধ স্থানীয় জনতা। কেউ বলছেন, “ক্ষমতার পালা বদল দেখেই অনেকে চেহারা বদলাতে শুরু করেছেন। জনগণের সঙ্গে প্রতারণা করে রাজনীতি টিকে রাখা যায় না।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এইসব সুবিধাবাদীরা রাজনীতিকে কলুষিত করছে। যেখানে দল দুঃসময়ে ছিল, সেখানে তারা ছিলেন না। এখন পরিস্থিতি বদলাতে দেখেই তারা ধর্মের নামে নতুন মঞ্চে উঠছেন।”
এর আগে শহরের দেয়ালে দেয়ালে কখনো আওয়ামী লীগ নেতার ছবি, কখনো মৎস্যজীবী লীগের নাম, আর এখন ইসলামী আন্দোলনের ব্যানারে তার উপস্থিতি—সব মিলিয়ে সাধারণ মানুষের মনেও তৈরি হয়েছে দ্বিধা ও বিরক্তি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরণের ‘রাজনৈতিক রূপ পরিবর্তন’ গণতন্ত্র ও দলীয় শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। রাজনীতিতে আদর্শের জায়গা দখল করে যদি কেবল সুবিধা আর পদ-লাভ হয়, তাহলে ভবিষ্যতে জনআস্থা হারাবে সব রাজনৈতিক দলই।
এ ব্যাপারে আলম বিশ্বাস বলেন, আমি বরাবরই মসজিদ মাদ্রাসা নিয়ে কাজ করি। সেই দৃষ্টিকোণ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করেছি। আলম বিশ্বাস মৎস্যজীবী লীগ করতেন কি কারণে সেই ব্যাখা দিয়ে বলেন, নিজে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট করার জন্য মুলত মৎস্যজীবী লীগ করতেন।
এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ডাঃ এইচ এম মোমতাজুল করীম বলেন, আলম বিশ্বাস দলবল নিয়ে চরমোনাই গিয়ে নায়েবে আমীর ও পীর সাবেহের কাছে সদস্য ফরম পুরণ করার পর আমরা তাকে গ্রহন করি। তার আগে আমরা গ্রহন করিনি। তিনি বলেন, দাওয়াতের মাধ্যমে তিনি সেখানে গেছেন। এ বিষয়ে পীর সাহেব বলতে পারবেন, আমরা আর কিছুই বলতে পারবো না।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মাদক চোরাচালান সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১

Next Post

পার্বতীপুরে ৫পরিবারের চলাচলের রাস্তা অবরুদ্ধ : মানববন্ধন

Related Posts

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ
স্থানীয় খবর

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
স্থানীয় খবর

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
স্থানীয় খবর

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Next Post
পার্বতীপুরে ৫পরিবারের চলাচলের রাস্তা অবরুদ্ধ : মানববন্ধন

পার্বতীপুরে ৫পরিবারের চলাচলের রাস্তা অবরুদ্ধ : মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ: আনভীর স্টেডিয়াম পরিদর্শনে ইসিবির প্রতিনিধি

ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ: আনভীর স্টেডিয়াম পরিদর্শনে ইসিবির প্রতিনিধি

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist